দ্বীন ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে নবী (সে.)-কে সাহায্য করার গৌরবই প্রকৃত গৌরব, এ ছাড়া অন্য কিছু নিয়ে কোনো গৌরব করা চলে না এবং ইসলামী জীবন ব্যবস্থার বিজয় ধ্বনি ব্যতীত অন্য কোনো ধ্বনি (ওফমথটত) তোলা যাবে না, অন্য কোনো কিছুর বিজয়সৃচক ধ্বনি তোলা শরীয়তের দৃষ্টিতে হারাম, যেহেতু যাবতীয় প্রশংসা ও কৃতিত্ব একমাত্র আল্লাহর । অতএব তার দ্বীনের শ্রেষ্ঠত্রে শ্লোগানই আল্লাহর প্রিয়, এর নামই জেহাদ । একমাত্র এরূপ যুদ্ধে যোগদান করে নিহত হলেই সে শহীদ । আর এই শহীদরাই হবেন অমর জীবনের অধিকারী । মানেন পলীম্ষা কোরআনে কারীম ঈমানদার জনগোষ্ঠীকে যাবতীয় বিপদ মুসিবত ও দুঃখ দুর্দশার মোকাবেলা করার জন্যেও প্রস্তুত করে এবং এসব বিপদ মুসিবতের তাৎপর্য ও জানায় । এরশাদ হচ্ছে, “আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো কিছু ভয়ভীতি দিয়ে। কিছু ক্ষুধা বা আর্থিক সংকট দিয়ে আবার কখনও মাল, জান, ফল ও ফসলের ক্ষয়-ক্ষতি দিয়ে। এমতাবস্থায় সুসংবাদ দাও ওই সকল ধৈর্যধারণকারীদেরকে যারা সর্বাবস্থায় অবিচল থাকে, ওদের ওপর যখন বিপদ মুসিবত এসে পড়ে তখন ওরা বলে ওঠে, নিশ্চয়ই আমরা একমাত্র আল্লাহর জন্যে এবং আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে ।' প্রত্যেক মোমেন ব্যক্তির ঈমানকে পরখ করার কিছু পরীক্ষার প্রয়োজন আছে। বিপদ মুসিবত দিয়েই এসব পরীক্ষা করা হয় এবং এইভাবেই আল্লাহর পথে দৃঢ়তার সাথে টিকে থাকার জন্যে প্রশিক্ষণ দান করা হয়। এটাও অতি সত্য কথা, যে আল্লাহর প্রতিনিধিত্বের কঠিন দায়িত্ব বহন করার যোগ্যতা যাচাইয়ের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তাদেরকেই আল্লাহ তায়ালা তার খেলাফত দানের ওয়াদা দিয়েছেন। এ পরীক্ষা আসবেই আসবে, কখনও এককভাবে, আবার কখনও সম্মিলিতভাবে, এইভাবে পরীক্ষা করাই আল্লাহর নিয়ম । এইসব পরীক্ষার মাধ্যমে আল্লাহ তায়ালা তার বান্দাদের দৃঢ়তা, সহিষ্কুতা, অবিচলতা ও ত্যাগ-কোরবানীর জযবা যাচাই করেই তাদের দায়িত্ব দেন। তিনি পরখ করে নিতে চান যে আকীদা বিশ্বাসকে তারা গ্রহণ করেছে, যার দিকে তারা বিশ্ব মানবকে আহবান জানাচ্ছে তার প্রতি তাদের নিষ্ঠা দরদ কতোটা এবং তার জন্যে কতোটা কষ্ট করতে তারা প্রস্তুত । সুতরাং, এটা বলাই বাহুল্য যে এসব পরীক্ষার প্রয়োজন অবশ্যই আছে । অলস ও দুর্বল বা ঠুনকো বিশ্বাসের লোকেরা কষ্ট স্বীকার করতে রাষী হয়না । কষ্ট দেখলেই তারা পিছিয়ে যায় এবং সহজেই তারা ভেংগে পড়ে । সুতরাং তাদের দ্বারা বড় কোনো যিম্মাদারী সামলানো সম্ভব নয়। যারা যতো বেশী নিজ উদ্দেশ্যের পথে ত্যাগ ও কষ্ট স্বীকার করতে প্রস্তুত তারাই আল্লাহর দৃষ্টিতে ততোবেশী মযবুত ও যোগ্য। ঈমানের পথে যতো বেশী ত্যাগ স্বীকার করা হয় ততো বেশী তার কাছে ঈমান প্রিয় থেকে প্রিয়তর হয়ে উঠে। অন্যরাও যখন ঈমানদারদের ত্যাগ তিতীক্ষা প্রত্যক্ষ করে তখন তাদের মধ্যেও যথেষ্ট অনুপ্রেরণা জাগে । ঈমানের যে স্বাদ পেয়ে ঈমানদাররা যাবতীয় দুঃখকষ্ট বরদাশত করতে পেরেছে, সেই স্বাদ গ্রহণ করার জন্যে তারাও তখন এগিয়ে আসে । ফলে, ঈমানদারদের প্রতি যুলুম নির্যাতন প্রকারান্তরে ইসলামের প্রচার ও প্রসারে সহায়ক হয়ে যায়। আর তখনই দেখা যায় দলে দলে লোক ইসলাম গ্রহণ করছে। | ববিজালা ক্স ৮ ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।