Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

কী চমৎকার তাৎপর্যপূর্ণ একথা, একবার খেয়াল করে দেখুন, যেহেতু তারা জীবিত, এজন্যে তাদের শাহাদাত তাদের পরিবার পরিজন ও বন্ধু বান্দবের কাছে তেমন দুঃসহ মনে হয় না, বরং তারাও যেন শহীদের গর্বে নিজেদেরকে গৌরবাবিত বোধ করে । বরং আরও সঠিকভাবে বলতে গেলে সম্ভবত এটাই ঠিক যে শহীদদের পরিবার পরিজনও শহীদের সাথে শাহাদাতের মর্যাদায় শরীকদার । তাই মুষটে পড়ে না তারা। ভয়ভীতির পরিবর্তে পূর্বাপেক্ষা আরও নিভকি হয়ে যায় তারা । শহীদদের পুরস্কার সম্পর্কে চিন্তা করতে গিয়ে প্রথম এই কথাটা যখন মনে আসে যে তাদের করেছেন, তখন আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয় এটাইতো হচ্ছে শ্রেষ্ঠ পুরস্কার । এর পরে আসছে হাদীসে বর্ণিত তাদের আল্লাহর মেহমান ও মর্যাদাবান হওয়ার ঘোষণা, “শহীদদের রূহগুলোর অবস্থান ক্ষেত্র হচ্ছে সবুজ পাখীর পাকস্থলী । এ পাখীগুলো জান্নাতের যেখানে খুশী সেখানে উড়ে বেড়ায়, তারপর তারা আশ্রয় নেয় আরশের নীচে ঝুলন্ত কাচের ফানুসসমূহে। এ সময় তোমার রব আগমন করেন তাদের কাছে এবং জিজ্ঞাসা করেন, কী চাও তোমরা? তারা বলে, আর কোন জিনিস আমরা চাইবো? তুমি তো আমাদেরকে সেইসব জিনিস দিয়েছো যা তুমি বিশ্বজগতের মধ্যে তোমার অন্য কোনো সৃষ্টিকে দাওনি। এরপরও তিনি পুনরায় অনুরূপভাবে জিজ্ঞাসা করবেন । যখন ওরা (শহীদরা) দেখবে যে কিছু না চাইলে আল্লাহ তায়ালা ছাড়ছেনই না তখন তারা বলবে, “আমরা চাই যে তুমি আমাদেরকে দুনিয়াতে আবার ফিরিয়ে দাও, সেখানে গিয়ে আমরা আবার তোমার পথে যুদ্ধ করে শহীদ হই।' শাহাদাতের যে মর্যাদা তারা দেখবে তারই কারণে এ আকাংখা জানাবে । তখন মহান আল্লাহ তায়ালা বলবেন, “আমি চূড়ান্তভাবে স্থির করে ফেলেছি যে সেখানে আর কেউ ফিরে যাবে না। আনাস রো.) থেকে বর্ণিত তিনি বলেন, রসূলুল্লাহ সে.) বলেছেন, “জান্নাতে প্রবেশ করার পর দুনিয়ায় আসা ও দুনিয়ার জীবনের লভ্য বস্তুর আকাংখা শহীদের চাইতে বেশী অন্য কারো হবে না। একবার শুধু নয়, দশ বার চাইবে দুনিয়ায় ফিরে এসে আল্লাহর পথে লড়াই করে শহীদ হতে। যে মর্যাদা শহীদদের জন্যে জান্নাতে তারা দেখতে পাবে তারই কারণে তারা তাদের এ আকাঙ্খা ব্যক্ত করবে । মোলিক, বোখারী, মুসলিম) অমর এ শহীদ কারা, যারা আল্লাহর কাছে এতো মর্যাদার অধিকারী? যারা শুধু আল্লাহর পথে লড়াই বা সংখাম করতে করতে নিহত হয়েছে। 'আল্লাহর পথে" বলতে “আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার কাজে' নিয়োজিত থেকে যারা জীবন দিয়েছে তাদের কথাই এখানে বুঝানো হয়েছে, যেহেতু এ দ্বীন, সমগ্র মানুষের সারা জীবনের ব্যবস্থা, আল্লাহরই রচিত এবং এর প্রতিষ্ঠার জন্যে স্বয়ং আল্লাহ তায়ালাই তাদের নির্দেশ দিয়েছেন। আবু মুসা আশয়ারী (রা.) বলেন, রসূলুল্লাহ সে.)-কে জিজ্ঞাসা করা হলো, কেউ যুদ্ধ করে বীরত্ব প্রদর্শন করার উদ্দেশ্যে, কেউ করে গোত্রীয় মর্যাদার খাতিরে আর কেউ যুদ্ধ করে মানুষকে ৫ দেখানোর জন্যে । এদের মধ্যে কার কাজটি আল্লাহর পথে যুদ্ধ বলে গণ্য হবে? ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।