Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

অতএব, কিছু সময় তুমি বাকি রাখো নিদ্রার জন্যে । এতে বুঝা যাচ্ছে নবী (স.) রাতের নামাযে যে মজা পেতেন । তাকে প্রদত্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে যে শক্তি পেতেন, তা তাকে নামায থেকে বিচ্ছিন্ন হতে দিতে চাইতো না। এই কারণেই আল্লাহ তায়ালা ঈমানদারদেরকে কঠিন সংগ্রামের দুঃসহ ও কষ্টকর সময়ে নামাযের জন্যে আদেশ করেছেন। 'সবর ও সালাতের" দিকে এখতিয়ারকারীদের সাথে আছেন।” আল্লাহ তায়ালা সাথে আছেন বলতে বুঝায় অবশ্যই তিনি তাদের সাহায্যে রত আছেন, তাদেরকে দৃঢ়তা দিয়ে যাচ্ছেন এবং তাদেরকে শক্তি যুগিয়ে চলেছেন, আর রয়েছে তারা তার একান্ত বাহু বন্ধনে । আরও বুঝা যায় যে সত্যের সংগ্রামে লিপ্ত থাকা অবস্থায় তিনি কখনও তাদেরকে নিঃসংগ্র অবস্থায় ছেড়ে দেবেন না এবং যে কোনো সময় তাদের পথের সম্বল শেষ হয়ে গেলে সংগে সংগে তিনি তা যোগান দেবেন। ইসলামী জীবন ব্যবস্থা কায়েমের আন্দোলন সুদীর্ঘ হওয়া সত্তেও তিনি অবশ্যই তাদের সংকল্লে নিত্য নতুন প্রাণ সঞ্চার করতে থাকবেন । দেখুন, কতো ম্নেহের সাথে আল্লাহ তায়ালা আয়াতের শুরুতে তাদেরকে ডাক দিয়েছেন। সবর এর গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে বেশ কিছু হাদীস পাওয়া যায় তন্মধ্যে এখানে কয়েকটি পেশ করা হলো, (স.)-এর কাছে পেশ করে বললাম, ইয়া রসূলাল্লাহ, আপনি আমাদের জন্যে কি আল্লাহর সাহায্য প্রার্থনা করবেন না, আমাদের জন্যে কি আপনি আল্লাহর কাছে দোয়া করবে না? তিনি তখন একটি খেজুরের ছিলকার বালিশে হেলান দিয়ে বসেছিলেন । বললেন, দেখো তোমাদের পূর্বে এমন অবস্থাও অতিক্রান্ত হয়েছে যে, কোনো ব্যক্তিকে ধরে এনে গর্ত খোঁড়া হয়েছে এবং তার মধ্যে তাকে গেড়ে দিয়ে তার মাথার উপরে করাত রেখে তাকে দ্বিখন্ডিত করা হয়েছে । কখনও এমনও হয়েছে যে লোহার চিরনী দিয়ে কাউকে এমনভাবে আঁচড়ানো হয়েছে যে তার হাড় থেকে মাংস আলাদা হয়ে গেছে ,তা সত্তেও তারা ঈমান ত্যাগ করেনি । আল্লাহর কসম, আল্লাহ তায়ালা তার দ্বীনকে পূর্ণত্ব দান করবেনই এবং সত্য এই জীবন ব্যবস্থাকে অবশ্যই বিজয়ী করবেন, এমন কি কোনো ঘোড়সওয়ার বা উষ্টারোহী সান্আ থেকে হাদরামউৎ পর্যন্ত (একাকী) ভ্রমন করবে কিন্তু আল্লাহ তায়ালা ছাড়া তার আর কাউকে ভয় করা লাগবে না । অবশ্য মেষপালের ওপর নেকড়ে বাঘের হামলার সম্ভাবনা থাকবেই, কিন্তু তোমরা বড্ড ব্যস্ত হয়ে পড়ছো ।” আবুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলছেন, আমি যেন রসূল (স.)-এর দিকে তাকিয়ে আছি আর তিনি একজন নবীর কাহিনী বর্ণনা করছেন। ঘটনাটি এ রকম যে, এক ব্যক্তিকে তার স্বগোত্রীয় লোকেরা মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে, আর সে বলছে, হে আমার রব, আমার জাতিকে আপনি ক্ষমা করে দিন, আসলে তারা তো সঠিক কথা জানে না তারা অবুঝ । (বোখারী, মুসলিম 1) ইয়্যাহ্‌ইয়া ইবনে অসসাব থেকে বর্ণিত। তিনি বলছেন যে, তিনি নবী (সে.)-এর একজন প্রবীণ সাহাবীর কাছ থেকে শুনেছেন, রসূলুল্লাহ (স.) বলেছেন, “ওই মুসলিম ব্যক্তি, যে মানুষের সাথে মেলামেশী করে এবং তাদের দেয়া কষ্টকে ধৈর্য সহকারে সহ্য করে, সে ওই ব্যক্তি থেকে ভালো যে মানুষের সাথে মিশেও না এবং মানুষের দেয়া কষ্টকে সহ্যও করে না। ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।