এই সেই নামায যার নমুনা পাওয়া যায় আল্লাহর সিংহ হজরত আলী কাররামাল্লাহুর আত্ম নিবেদনে যখন তার পা থেকে মাংস শুদ্ধ তীর বের করে নেয়া সত্তেও অল্লান বদনে তিনি থেকেছেন সেজদাবনত । এই নামাযেই নশ্বর মানুষ ও অবিনশ্বর আল্লাহর সাথে যোগসূত্র কায়েম হয়। এই নামায এক অফুরন্ত নির্বরিনী যার উৎসমূল চিরসিক্ত ও চির প্রবাহমান । এ নামায সেই মহান ভান্ডারের চাবি যার দৌলত কোনোদিন নিঃশেষ হবার নয় । এর সীমাহীন বরকতে মানুষ লাভ করে অশেষ প্রাচুর্য ও পূর্ণতৃ। এই নামাযের মাধ্যমেই বান্দা সীমাবদ্ধ জগতের সীমা পেরিয়ে সীমাহীন উর্ধজগতের সীমানায় পা রাখতে সক্ষম হয়, এ যেন চৈত্রের দুপুরের প্রচন্ড উত্তাপে সুশীতল বায়ুর মৃদু মন্দ দোলা, এ যেন তৃষিত ও হতাশপ্রেমিকের কাছে প্রিয়তমর পক্ষ থেকে অমেয় আশার বাণী! তাই দেখা যায় যে, কোনো কঠিন পরিস্থিতিতে রসূলুল্লাহ (স.)-এর বেলালের প্রতি আহবান, “হে বেলাল, নামাযের 1 মাধ্যমে আমাকে শান্তি দাও' । আরও দেখা যায়, যে কোনো কঠিন বিষয় হাধির হলে তিনি রুজু করতেন নামাযের দিকে এবং গভীরভাবে নিজেকে সঁপে দিতেন আল্লাহর কাছে সেজদাবনতভাবে । গোটা ইসলামী ব্যবস্থাই হচ্ছে আল্লাহর কাছে বান্দার আনুগত্য প্রকাশের ব্যবস্থা । প্রতিনিয়ত আনুগত্য প্রকাশের এই নিয়মতান্ত্রিক বিধান মোমেনের জীবনে এনে দেয় তার চলার পথের সুমহান পাথেয়, তার রূহের প্রশান্তি, তার অন্তরকে উজ্জীবীত রাখার স্বচ্ছ সমুজ্জল বাতি । প্রতিটি কঠিন দায়িত্ব পালন কালে নামায তাকে দান করে সঞ্জীবনী সুধা, যার ফলে সে অনুভব করে চরম কঠোরতার মধ্যেও পরম আনন্দ। মহান আল্লাহ রব্বুল আলামীন নবীকে তার প্রতিনিধিত্ের গুরুদায়িত্ব দিতে যখন মনস্থ করলেন তখন তীকে সন্মেহে ডাক দিয়ে বললেন, “হে প্রিয় বান্দা আমার, রাতের বেলায় ওঠো এবং দীড়াও নামাযের জন্যে রাত্রিতে, তবে কিছু সময় বাদে রাতের অর্ধেক নামাযে কাটাও অথবা আরও কিছু কম সময়ে নামাযে রত থাকো অথবা অর্ধেকের কিছু বেশী সময় নাও নামাযের জন্যে এবং পড়ো কোরআন থেমে থেমে ও স্পষ্টভাবে । নিশ্চয়ই, আখি খুব শীঘ্রই তোমার ওপর একটি গুরুত্পূর্ণ কথা নাধিল করবো ।' এই রাব্রিকালে ঘুম থেকে জেগে ওঠা এবং ধীরে সুস্থে কোরআনে কারীমের সাফ সাফ তেলাওয়াত ছিলো সেই ভারী ও গুরুত্বপূর্ণ কথার বোঝা বহন করার জন্যে এক কঠিন প্রস্তুতি যা অতি শীঘ্ব তিনি তার কাছে পাঠাবেন বলে আগেভাগেই জানিয়ে দিলেন। প্রকৃতপক্ষে এটা এক নিগৃঢ় সত্য কথা যে, আল্লাহ তায়ালা প্রদত্ত গুরুদায়িত্ বহন করার যোগ্যতা একমাত্র তার কাছ থেকেই লাভ করা যায়, আর সে যোগ্যতা হাসিল করার জন্যে সেই সময়েই তার সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করা প্রয়োজন যখন সুসুপ্ত রজনীর কোমল পরশে গভীর নিদ্রায় মগ্ন অন্যান্য সব মানুষেরা । এ সময়ের নামায কোনো সাধারণ নামায নয়, এ হলো পরম প্রিয়ের দরবারে হাযির হয়ে নিঃশেষে নিজেকে তার কাছে সোপর্দ করে তর সম্বেহ পরশ অনুভব করা । এ এমন এক পরশ যা বিমুগ্ধ হৃদয়ে এনে দেয় এমন এক প্রশান্তি যা তাকে আবেগাপ্ুত করে, তার অনুভূতিকে দান করে অভূতপূর্ব এক আনন্দ যার ছৌয়াচ থেমে যাক বা বিচ্ছিন্ন হয়ে যাক এ যেন সে চাইতে পারে না। তাই তারই কারণে মহা প্রেমময় আল্লাহ তায়ালা তাকে নিয়ন্ত্রণ করছেন এ কথা বলে, “না সারা রাত জেগো না, তোমার শরীরেরও কিছু হক আমি দিয়েছি। সে হক আদায় করাও তোমার দায়িত্ব । ৬/৬/৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।