আর এর ফলে, পৃথিবীর সর্বত্র সেই সে আলোর দিশারী মুসলিম জাতি আজ দ্বিধাবিভক্ত তারা আজ ব্যক্তি স্বার্থ, গোত্রীয় স্বার্থ বা দলীয় স্বার্থে লিপ্ত ও শক্তিহীন। তবুও! আজও, আজও আশার আলো একেবারে নিভে যায়নি, মুছে যায়নি ধরিত্রীর বুক থেকে মহান আল্লাহর বাণীর বারতা, সাফল্য ও সৌভাগ্যের পথ আজও রয়েছে উন্মুক্ত। দেখুন আজ ও আন্লাহ তায়ালা উদাত্ত কালামের কাছে, “ম্মরণ করো আমাকে (সরাসরি আমাকেই) আমিও স্মরণ করবো তোমাদের । কৃতজ্ঞতা প্রকাশ করো আমার সমূহ নেয়ামতের । খবরদার (আমার নেয়ামতসমূহকে ভুলে গিয়ে) তোমরা কুফুরী করো না। আনো কিছু শ্বালসঘশিক আক্লোচ্গলা কেবলা সম্পর্কে চূড়ান্ত কথার পর এবং উম্মতে মুসলিমাহ্কে স্বতন্ত্র, বৈশিষ্ট্যপূর্ণ ও মর্যাদাবান বলে ঘোষণা দেয়ার পর সর্বপ্রথম উপদেশ দেয়া হচ্ছে যে মধ্যপন্থী উম্মাত হিসেবে এবং গোটা মানব জাতির জন্যে “সত্যের সাক্ষীর মহান ভূমিকা পালন করতে গিয়ে তাদের সবর (অবিচলতা) ও নামাযের সাহায্য নিতে হবে। এই মহান দায়িত্ব পালনার্থে তাদের অবশ্যই কিছু কোরবানী (ত্যাগ) স্বীকার করতে হবে। এ কাজ করতে গিয়ে অবশ্যই আসবে কিছু বিপদ, মুসিবত, ক্ষুধা দারিদ্র, আর্থিক সংকট, ফল-ফসল ও জান মালের ক্ষয়ক্ষতি । সুতরাং, এগুলো পর্যায়ক্রমে বা সামগ্রিকভাবে তোমাদের যখন স্পর্শ করবে তখন তোমরা বিচলিত হয়ো না, মুষড়ে পড়ো না, পিছপা হয়ে যেয়ো না তোমাদের জীবন লক্ষ্য হতে এবং যখন যে অবস্থাই আসুক না কেন তার মোকাবেলার জন্যে সদা সর্বদা প্রস্তুত থেকো । সদা আল্লাহর সাথে নিজেদের সম্পর্ক জুড়ে রেখো এবং নিজেদের একতাকে অন্য কোনো প্রশ্নে নষ্ট হতে দিয়ো না। আর আল্লাহ প্রদত্ত প্রতিনিধিত্ব দায়িত পালন করতে গিয়ে সর্বদা খেয়াল রাখবে, কিসে আল্লাহ খুশী, আর কিসে তিনি নাখোশ । জেনে রেখো এ বিষয়ে সঠিক বুঝও অনুভূতিই প্রকারান্তরে আল্লাহর দেয়া এক মহা পুরস্কার ৷ তাই এরশাদ হচ্ছে, তধর্খ ও নামান হাকা আন্শ্াহল স্াহাযত কামলা 'হে ঈমানদাররা আন্লাহর কাছে সাহায্য চাও সবর (বা অবিচলতা) নামায দ্বারা । নিশ্চয়ই, তিনি সবরকারী ব্যক্তিদের সাথে আছেন ।' কোরআনে কারীমে সবর এর (অবিচলতার) উল্লেখ এসেছে বহু স্থানে, কারণ আল্লাহ তায়ালা ভালো করেই জানেন যে দুনিয়ায় স্বার্থের হানাহানিতে ও স্বভাবজাত বিভিন্ন ঝৌকপ্রবণতা বা মানবসুলভ দুর্বলতায় ধৈর্য ও অবিচলতার প্রয়োজন সর্বাধিক | অনুরূপভাবে, বিপদ মুসিবতের সময় বা কঠিন পরিস্থিতিতে আল্লাহর দ্বীন এর প্রচার ও প্রতিষ্ঠার প্রয়োজনে ধৈর্য বা অবিচলিত থাকার অত্যধিক প্রয়োজন, কেননা এ উভয়বিধ কাজের সময় বাধা বিঘ্ন ও সংকট অল্পবিস্তর আসবেই। কখনও এজন্যে আর্থিক ক্ষয় ক্ষতির সম্মুখীন হতে হবে, আবার কখনও জীবনের ঝুঁকিও এসে যাবে। তাছাড়া স্বাভাবিক পরিস্থিতিও একাজ ধৈর্য ও সহনশীলতা দাবী করে, যেহেতু একটি জীবন ব্যবস্থা সমাজে শেকড় গেড়ে রয়েছে, তাকে সমূলে উৎপাটিত করে আর একটি সমাজ ব্যবস্থার ভিত খাড়তে গেলে পূর্ববর্তী সমাজব্যবস্থার প্রতিষ্ঠিত শেকড়গুলো তুলে ফেলা খুব চাট্রিখানি কথা নয়। এতে প্রয়োজন পরিশ্রম, সহিষ্কুতা, কষ্টকর কাজে দীর্ঘদিন পর্যন্ত লেগে থাকা এবং একত্রিত হয়ে কাজ করার মানসিকতা । বাধা বিদ্বের মোকাবেলায় যুক্তি প্রদর্শন, বুদ্ধিমত্তার (হেকমতের) ব্যবহার, আক্রমণ প্রতিহত করার মানবিক, শারীরিক ও অন্যান্য বস্তুগত যোগ্যতা, দৃঢ়তা ও ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।