Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

এই ঈমানের নেয়ামতই তাদেরকে একটি স্বতন্ত্র জাতি হিসেবে পৃথিবীর বুকে পরিচিত করেছে, মানবেতিহাসে দিয়েছে তাদেরকে বিশিষ্ট মর্যাদা, তাওহীদের বন্ধনে আবদ্ধ করে পরিণত করেছে তাদেরকে এক সুসংগঠিত জনপদ হিসেবে, সুযোগ দিয়েছে তাদেরকে পথ-হারা মানুষকে আলোর দিকে নিয়ে আসার এবং প্রেরণা যুগিয়েছে পৃথিবীকে অজ্ঞানান্ধকারের জঞ্জাল থেকে মুক্ত করে জ্ঞানের শুভ্র প্রদীপ জ্বালতে। এই ঈমানের কোমল স্পর্শ দুর্দম্য ও অসভ্য মরুচারীদেরকে দিয়েছে সুসভ্য ও আলোকজ্জল জীবনের সন্ধান, মানুষকে দিয়েছে অভূতপূর্ব ভ্রাতৃত্ববোধ, এরই সংস্পর্শে এসে মানুষে মানুষে রেষারেষি ভুলে গিয়ে হয়েছে তারা পরস্পরের প্রতি মহা দরদী । এই সুমহান নেয়ামত থেকে বঞ্চিত করতে পারলেই সিদ্ধ হতো কুচক্রীদের সকল হীন উদ্দেশ্য । আর তাই, এই লক্ষ্যেই পরিচালিত হয়েছিলো তাদের সকল অভিযান । তারা চেয়েছিলো সত্যের এই নিশানবাহী কফেলা ভুলে যাক সত্যের এই পয়গাম বিস্তারে তাদের দায়িত্ব, ফিরে যাক বিশ্ব আবার স্বার্থান্বেষী কুচক্রীদের নিষ্ঠুর হাতে । তাই ঈমানের সেই সন্বোহনী শক্তিকে উজ্জীবীত করার লক্ষ্যে বারংবার মুসলমানদেরকে তাগীদ দেয়া হয়েছে। জানানো হয়েছে তাদেরকে যে, ঈমানী যেন্দেগী ছাড়া কারো কাছে নেই এমন কোনো জীবন দর্শন যার আলোকে গোটা পৃথিবীবাসীকে শান্তির সন্ধান দেয়া যেতে পারে, শতধা বিভক্ত ও কলহ-রত মানব মন্ডলীকে একত্রিত করা যেতে পারে । নেই ঈমানী চরিত্র ছাড়া এমন কোনো চরিত্র বা ব্যক্তিত্ব যা দিতে পারে বিশ্ব মানুষকে নেতৃত্দদানের যোগ্যতা, নেই ঈমানী জীবন ধারা ছাড়া এমন কোনো (মানব রচিত) জীবন ব্যবস্থা যা দিতে পারে পৃথিবীর সকল মানুষের জন্যে গ্রহণযোগ্য কোনো সমাধান। এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ঈমানী পথ বা ইসলামী জীবন ব্যবস্থা একটা মৌখিক দাবী সর্বস্ব কোনো বাক্যসমষ্টি বা কথা নয়, এ হচ্ছে বিশ্ব নেতা মোহাম্মাদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের পদাংক অনুসরণে গড়ে তোলা পূর্ণ ইনসাফপূর্ণ জীবন ব্যবস্থা, যেখানে বঞ্চিত মানুষ ফিরে পাবে তাদের হৃত অধিকার, মযলুমের আর্ত চিৎকার যেখানে দিকে দিকে গুমরে ফিরবে না, যেখানে মজুর মালিকের লেন-দেন কারো জন্যে কোনো কষ্টের কারণ হবে না এবং সর্বোপরি তারা প্রত্যেকে আল্লাহর রহমত প্রত্যাশী হবে । এহেন সমাজের ব্যক্তি ও সমষ্টির প্রতিটি কাজই হবে আল্লাহর যেকেরের প্রতিভূ। যারা এই যেকের বিস্থৃত, তারা যারাই হোক না কেন বা যে নামেই হোক না কেন তাদের ধ্বংস অনিবার্য, যেহেতু আল্লাহ তায়ালা তাদেরকে মনে রাখবেন না, যমীনে তাদের কথা কেউ স্মরণ রাখলেও তা হবে সাময়িক এবং তাদের সেই স্মরণ আকাশের কারো কাছেই কোনো মূল্য পাবে না। অতীতে মুসলমান আল্লাহকে স্মরণ রেখেছিলো, আল্লাহ তায়ালাও তাদেরকে স্মরণে রেখেছিলেন। উন্নত রেখেছিলেন সকল মানুষের মধ্যে তাদের আলোচনাকে ৷ তৎকালীন পৃথিবীর সর্বত্র তাদের মান ইযযত ছিলো অমলিন দুশমনদের শত অপচেষ্টাও তাদের অস্তিত্ব বিলীন করতে পারেনি, কিন্তু যখন থেকে তারা আল্লাহকে, তার কালামকে, তাদেরকে প্রদত্ত মহান দায়িত্বকে ভুলে যেতে বসলো তখন আল্লাহ তায়ালাও (যেন) তাদেরকে ভুলে গেলেন। ক্রমা্য়ে পৃথিবীর বুকে তাদের স্থান নীরব নিথর হয়ে যেতে লাগলো । নিম্ষল হতে থাকলো তাদের প্রচেষ্টাসমূহ, আর ফেললো । সরাসরি কোরআন হাদীসের সাথে সম্পর্ক মুক্ত হয়ে জড়িয়ে পড়লো তারা ফেকহী (মতভেদপূর্ণ) মাস্লা মাসায়েলের জটিল বাক বিতন্তায়। বিলাল ২ক্স ৭ ণ পু ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।