Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

তোমার দিকে এক বাহু এগিয়ে যাই, তুমি যদি আমার দিকে হেটে আসো আমি তোমার দিকে দৌড়ে যাই' । (বোখারী, মুসলিম, তিরমিযী 1) বান্দার জন্যে আল্লাহর পক্ষ থেকে এ ওয়াদা যে কতো বড় মেহেরবানী তা প্রকাশের মতো | কোনো ভাষা নেই। একমাত্র সেজদায় পড়ে যাওয়া ছাড়া বান্দার পক্ষ থেকে শোকর গোযারির আর কোনো উত্তম উপায় নেই। শুধু মুখের কথা দ্বারাই আন্নাহ্‌র স্মরণ হয় না, প্রকৃতপক্ষে স্মরণের কাজ হচ্ছে অন্তরের । অন্তরের মধ্যে স্মরণ হলেই মুখে তা উচ্চারিত হয় আর তখন তা যেকের বলে মানুষ বুঝতে পারে। | আরও বিস্তারিতভাবে বলতে গেলে কথাটা এইভাবে বলা যায় যে আল্লাহর যেকের (ম্মরণ) যখন মনের মধ্যে জাগে তখন তীর সত্ত্বা, তার শক্তি ক্ষমতা ও তীর ইচ্ছা কার্ধকরী করার সীমাহীন ইখতিয়ার সম্পর্কে মনের মধ্যে এক ব্যাপক ধারণা সৃষ্টি হয়, আর এর ফলেই তীর প্রতি ভয় ও ভক্তিতে মাথা নুয়ে পড়ে, মনে পড়ে তার হুকুম যথাযথভাবে পালন না করা সত্তেও বান্দার প্রতি তার অপার অনুগ্রহের কথা, যার ফলে কৃতজ্ঞতায় মন ঝুঁকে পড়ায় সে তৎক্ষণাৎ তার দরবারে মিনতি জানায় । আর তখন কৃতজ্ঞতা ভরা অন্তর নিয়েই মানুষ খুশীমনে তার আনুগত্য করতে থাকে। আল্লাহর শোকনের তিক ধান্দা এরশাদ হচ্ছে- 'এবং আমার শোকর আদায় করো, নাফরমানী করো না।” এ পর্যায়ে আর একটি কথা বলা প্রয়োজন, অকৃতজ্ঞ হলে, আল্লাহর শোক্র আদায়ে অবহেলা বা উদাসীনতা প্রকাশ করলে তার পরিণতি কতো ভয়ংকর হতে পারে তাও এ আয়াতে জানানো হয়েছে এবং সে অবস্থা থেকে বেঁচে থাকার জন্যে সতর্ক করা হয়েছে। আল্লাহ তায়ালা তার বান্দার কাছে এতোটুকু চান যে সে প্রথমে তার অনুগ্রহের কথা স্বীকার করুক এবং তার বিরুদ্ধাচরণে লজ্জিত ও অনুতপ্ত বোধ করুক এবং পরিশেষে তীর প্রতি কৃতজ্ঞতায় তার দেহমন ঝুঁকে পড়ুক, হৃদয়ের প্রতিটি স্পন্দন, মুখের প্রতিটি কথা এবং অন্তরের প্রতিটি খেয়াল দ্বারা সে আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করার প্রমাণ পেশ করুক। অপরদিকে তাকে ভূলে থাকা ও তার প্রতি যথাযথভাবে কৃতজ্ঞতা প্রদর্শন না করার নামই হচ্ছে কুফুর, যা মানুষকে ধ্বংসের অতল তলে ডুবিয়ে দেয়। কেবলা হচ্ছে সারা জগতের মুসলমানদের জন্যে এমন একটি কেন্দ্র বিন্দু যেখানে পৌছে বান্দার অন্তর আল্লাহর কাছে পরিপূর্ণভাবে ঝুঁকে পড়ে, দেশ-বিদেশ হতে কাবা ঘরে আগত বিপুল মানবধারা পাগল পারা হয়ে সম্মিলিতভাবে তাদের আনুগত্য, ভক্তি, আকুতি প্রকাশ করে । ফলে, মালিকের সাথে বান্দার এমন এক সরাসরি যোগসূত্র কায়েম হয়ে যায় যা সংশ্লিষ্ট ব্যক্তিরাই উপলব্ধি করতে পারে, অপর কেউ কম্মিনকালেও তার ছোয়াচ পায় না, ছৌয়াচ পাওয়া সম্ভবও নয়। অনুরূপভাবে বর্তমান এ আলোচনার সাথে ইহুদী চক্রান্তের আলোচনাও ওতপ্রোতভাবে জড়িত। ইতিপূর্বে বলা হয়েছে যে, ইহুদী চক্র তথা বিরুদ্ধবাদীদের সার্বিক তৎপরতার লক্ষ্য ছিলো মুসলমানদের পুনরায় কুফুরী অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া- যাতে লেজ কাটা জন্তুগুলো সব এক সমান হয়ে যায়, যে মহান নেয়ামতে আল্লাহ তায়ালা তাদেরকে ভূষিত করেছেন, তাদের কামনা ছিলো, তার থেকে তারা বঞ্চিত হয়ে যাক, কেননা আল্লাহ প্রদত্ত যাবতীয় নেয়ামতের মধ্যে সর্বাধিক গুরুততৃপূর্ণ হচ্ছে ঈমানের নেয়ামত । ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।