Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

যেহেতু জ্ঞানের সেই মূল উৎস কোরআনে কারীম আজও অপরিবর্তিত অবস্থায় বর্তমান এবং কোরআনের ব্যাখ্যা সুন্নতে রসূল সহীহ হাদীসসমূহে সংরক্ষিত, সুতরাং আজও আগ্রহী ও উৎসর্গিত .| একদল কর্মী যদি নবী (স.)-এর পরিচালিত কর্মীদের মতো আদর্শবান হিসেবে নিজেদেরকে পেশ | করতে পারে এবং সঠিক নেতৃত্ব দান করার মাধ্যমে সমাজে ইনসাফ ও সুবিচারের দৃষ্টান্ত স্থাপন করতে পারে তাহলে সুদীর্ঘ কালের ব্যবধানে হলেও আজও অতীতের সেই স্বর্ণযুগের সাক্ষাত মানুষ পেতে পারে । এসব কিছুর জন্যে প্রধান শর্ত হচ্ছে মানুষকে সরাসরি সেই মূল উৎস, কোরআনের দিকে ফিরে যেতে হবে এবং কোরআন অধ্যয়ন ও তার থেকে শিক্ষা গ্রহণ করে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক জীবনের সর্বত্র সেই আদর্শ কায়েমে ব্রতী হতে হবে। আন্লাহ্‌ তাকসামা তার বান্দাকে স্মরণ কনে পরিশেষে আল্লাহর মেহেরবানী লাভের জন্যে তিনি বান্দাদের আর একটি জরুরী কথা ম্মরণ করিয়ে দিচ্ছেন, আর তা হচ্ছে সব কিছুর মালিক আল্লাহর প্রতি সদা সর্বদা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যে অপরকেও আহবান জানানো এবং তাদেরকে সতর্ক করা যেন কোনো সময় তারা কৃত্ন না হয়ে যায়। তাহলেই তিনি তার মেহেরবানী সহ তাদেরকে স্মরণ করবেন। এরশাদ হচ্ছে, “অতএব, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করবো এবং আমার শোকর গোযারি করো আর খবরদার আমার প্রতি অকৃতজ্ঞ হয়ো না।' দেখুন, কতো মহান আমাদের মালিক এবং কতো দরদ-ভরা তার অনুগহের ডাক । এই ক্ষুদ্র ও নশ্বর পৃথিবীর বুকে ক্ষণস্থায়ী জীবন যাপনকালে মানুষ যখন আল্লাহকে স্মরণ করে তখন, বিনিময়ে আল্লাহ তায়ালাও তার সুবিশাল জগতের অনন্ত অসীম কালে তাদেরকে ম্মরণ করতে থাকবেন তিনি যেমন সীমাহীন, তেমনি তীর স্মরণ রাখার ওয়াদাও কোনো সীমার গ্তীর মধ্যে আবদ্ধ নয়। চিন্তা করে দেখুন, এই নশ্বর পৃথিবীর বুকে স্বল্পকালীন সময়ের স্মরণের বিনিময়ে মহান | আল্লাহর পক্ষ থেকে কতো সুমধুর এই ওয়াদা । কতো বেশী ভালোবাসেন তিনি তীর বান্দাদেরকে, কতো উদার কতো ব্যাপক, কতো বিস্তৃত, কতো হৃদয়গাহী তার এ সুমহান বাণী । “অতএব, তোমরা আমায় ম্মরণ করো, আমিও তোমাদেরকে ম্মরণ করবো ।” এ কথা দ্বারা তার ওয়াদার সুস্পষ্ট প্রকাশ ঘটেছে।' ূ এরূপ দয়া অনুগ্রহ দান করা একমাত্র মহামহিমাময় আল্লাহর পক্ষেই সম্ভব, যেহেতু তার দানের ব্যাপারে জিজ্ঞাসা করার বা তাকে সীমিত করার মতো কেউ নেই, নেই তার কাছ থেকে হিসাব নেয়ার মতো কোনো ব্যক্তি। তিনিই অপার অনুগ্রহকারী ও দানকারী । সহীহ্‌ হাদীস থেকে জানা যায়, “যে ব্যক্তি আমাকে তার নিজ মনের মধ্যে আমিও স্মরণ করি তাকে নিজ মনে ম্মরণ করি। আর যে ব্যক্তি আমাকে কোনো জনসমাবেশে স্মরণ করে । আমিও তাকে এমন সমাবেশে স্মরণ করি যা ওই সমাবেশ থেকে উত্তম ।” (বোখারী) অপর আর একটি হাদীসের ভাষায় জানা যায়, “আল্লাহ তায়ালা বলেন, হে আদম সন্তান, তুমি যদি স্মরণ করো আমাকে তোমার মনের মধ্যে, আমিও স্মরণ করবো তোমাকে নিজ মনের মধ্যে, আর যদি তুমি কোনো জনসমাবেশে আমাকে স্মরণ করো তাহলে আমিও তোমাকে স্মরণ করবো আমার ফেরেশতাদের এক বিপুল সমাবেশে, অথবা নবী (স.) বলেছেন, (স্মরণ করবো তোমাদেরকে এমন একটি সমাবেশে যা ওদের সমাবেশ থেকে অনেক ভাল । আর যদি তুমি আমার দিকে এক বিঘত এগিয়ে আসো আমি তোমার দিকে এক হাত এগিয়ে যাই। তুমি যদি আমার দিকে এক হাত এগিয়ে আসো- আমি ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।