ইসলাম মানব জাতিকে সূদ, ঘুষ, অবৈধ লেনদেন, প্রতারণা, ও জালিয়াতি থেকে পবিত্র রাখে । সমাজ জীবনের জন্যে এগুলো এমন জঘন্য ব্যাধি যা তাদের আত্মা ও অনুভূতিকে সংকীর্ণতার জালে ফাঁসিয়ে দেয়। পক্ষান্তরে, ইসলাম মানুষের জীবনকে অন্যায় অত্যাচার, বিদ্রোহ ও সর্বপ্রকার হঠকারিতা থেকে পবিত্র রাখে, এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। সংক্ষেপে বলতে গেলে ইসলাম মানুষকে সেইসব সংকীর্ণতা ও নোংরামী থেকে রক্ষা করে যার নিগড়ে আবদ্ধ হয়ে আছে আল্লাহবিমুখ সব শ্রেণীর লোক । চেয়ে দেখুন, একবার উন্নতির দাবীদার তথা জাহেলিয়াতের ধ্বজাদারীদের দিকে যারা. ইসলামের সমুজ্জল বাতি থেকে দূরে সরে গেছে । এরশাদ হচ্ছে, | এবং শিক্ষা দেয় সে তোমাদেরকে কেতাব ও বিজ্ঞানময় কথা ।” ইতিপূর্বে বর্ণিত 'আয়াতসমূহ তেলাওয়াত করে' দ্বারা বুঝা যাচ্ছে, কেতাব শিক্ষা দানের কাজের মধ্যে আয়াতসমূহ তেলাওয়াত, শুধু অন্ত্তুক্তই নয়, তাই হবে সবার আগে । কারণ আল্লাহ তায়ালা এই আয়াতের প্রথম কথাই হচ্ছে “তিনি তেলাওয়াত করে তাদেরকে শোনান। “আল কেতাব' বলতে সম্পূর্ণ কেতাৰ আল কোরআনকেই বুঝানো হয়েছে এবং এ কেতাবের মূল উদ্দেশ্য তুলে ধরা হয়েছে। এটাই হচ্ছে হেকমত এবং এই কেতাব শিক্ষার যে ফল পাওয়া যায় তাকেই বলা হয় হেকমত প্রাপ্তি । এই হেকমত প্রাপ্তির ফলে অভিজ্ঞতা, কর্মদক্ষতা ও নৈপুণ্য অর্জিত হয়, এর দ্বারা সব কিছুকে নিজের সঠিক স্থানে স্থাপন করার যোগ্যতা গড়ে ওঠে এবং সকল উপদেশের লক্ষ্য অর্জিত হয়। যাদেরকে রসূল (স.) নিজ হাতে প্রশিক্ষণ দিয়েছেন তাদের মধ্যেই এই হেকমতের পূর্ণ বিকাশ ঘটেছে, “এবং এ কোরআন শেখায় তোমাদেরকে সেইসব জিনিস যা তোমরা জানতে না ।' অর্থাৎ মুসলিম সমাজ কোরআনের আলোকে সামগ্রিকভাবে এমন বহু কিছু শিখেছে যা তারা ইতিপূর্বে জানতো না। মুসলিম উম্মাহকে ইসলাম মরু-আরবের সেই অজ্ঞানান্ধকার থেকে তুলে কোরআনের জ্ঞান সমৃদ্ধ পথে নিয়ে এসেছিলো যার মধ্যে তারা বহু শতাব্দী ধরে ধুকে ধুঁকে মরছিলো। যদিও বিচ্ছিন্নভাবে তাদের কারো মধ্যে কিছু জ্ঞানর্চচা ছিলো, কিন্তু প্রধানত মরুভূমির অভ্যন্তরে অথবা পাহাড়ের পাদদেশে তারা বিচ্ছিন্নভাবে বাস করতো । এহেন সমাজ থেকে তুলে এনে ইসলাম তাদেরকে এমন সুসভ্য জাতিতে পরিণত করলো যারা জ্ঞান-গরিমায়, সভ্যতা-সংস্কৃতিতে, বুদ্ধিমত্তা ও উন্নতমানের সর্বপ্রকার গুণাবলীতে সুসমৃদ্ধ বলে অচিরেই সারা জগতে পরিচিত হলো এবং তারা সারাজগতের নেতৃত্ব ও শিক্ষার গুরু্দায়িত্ে নিয়োজিত হলো। তাদের নেতৃত্ব ছিলো সর্ব প্রকার জ্ঞান সমৃদ্ধ, দূর দৃষ্টিসম্পন্ন ও অভিজ্ঞতায় পরিপূর্ণ, এই কোরআনই ছিলো তাদের জ্ঞানের সর্বপ্রধান উৎস । কোরআনের বাস্তব ব্যাখ্যা ও রসূল (স.)-এর যেন্দেগী ছিলো তাদের জ্ঞান হাসিলের দ্বিতীয় উৎস। আর মাসজিদে নববী ছিলো সেই বিশ্ব বিদ্যালয় যেখানে দিবারাত্র কোরআন পাঠ, কোরআন চর্চা ও কোরআনের মাধ্যমে উৎসারিত নবী (স.)-এর বাস্তব জীবনের কর্মধারা অনুশীলন করা হতো । যেখান থেকে দুনিয়া পরিচালনার যোগ্যতার সনদপত্র বিতরণ করা হতো । এই মহা-বিশ্ববিদ্যালয়ের সনদপ্রাপ্ত ব্যক্তিরাই তো সারা পৃথিবীতে গোটা মানব জাতির ওপর পরিপূর্ণ যোগ্যতা ও বিচক্ষণতার সাথে নেতৃত্ব দিয়েছেন। এতো নিপুণ ও ইনসাফপূর্ণ ছিলো তাদের নেতৃত্ব যার নযির পৃথিবীর ইতিহাসে না কখনও ছিলো আর না ভবিষ্যতে আবার কখনও হবে। ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।