Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

এরশাদ হচ্ছে, 'সে আমার আয়াতসমূহ তোমাদেরকে পাঠ করে শুনায়' অর্থাৎ (আল্লাহ তায়ালা নিজেই সাক্ষ্য দিচ্ছেন) রসূল যা কিছু শুনাচ্ছে তা তার নিজের কথা নয়, তা আল্লাহর আয়াত, অতএব তা সর্বোচ্চ ও মহা সত্য । এ বাক্যটিতে একটি বিশেষ ইংগীতের মাধ্যমে আল্লাহ তায়ালা উম্মতে মোহাম্মাদীর শ্রেষ্ঠ জানাচ্ছেন যো ইতিপূর্বে কখনও ঘটেনি) আর তা হচ্ছে, রসূল (স.)-এর জবানীতে আল্লাহ তায়ালা তীর বান্দাকে নিজেই সম্বোধন করেছেন, তাই তো রসূল (সে.) তার কথাগুলোকেই (অবিকল তারই ভাষায়) তার বান্দাদের কাছে তুলে ধরেছেন। এই কথারই সাক্ষ্য দিতে গিয়ে আল্লাহ তায়ালা বলেছেন তিনি পড়ে শুনান তাদের কাছে তার আয়াতগুলোকে। | এ আয়াতটির উপরে গভীরভাবে চিন্তা করতে গেলে অন্তরাত্ায় কম্পন ধরে যায়। কারা সেইসব লোক যাদেরকে আল্লাহ তায়ালা নিজ বাক্য দ্বারা সন্বোধন করেছেন, কোন সে ভাগ্যবান জাতি বা জনপদ যাদের সাথে আল্লাহ তায়ালা নিজে বাক্য বিনিময় করেছেন, পেশ করেছেন সরাসরিভাবে তাদের কাছে নিজের মধুর কথাগুলো । কতো উচু মর্যাদাসম্পন্ন সেই' ব্যক্তিবর্গ যাদের সামনে নিজের বক্তব্য পেশ করে তাদেরকে আল্লাহ তায়ালা তার কথাগুলোর ওপর চিন্তা করার সুযোগ দিয়েছেন। কিইবা তাদের অস্তিত্ব ছিলো যদি তিনি তাদের কাছে এ কালাম না পাঠাতেন এবং এর ওসিলায় তাদের ওপর তার দয়া অনুগ্রহের ধারা বৃষ্টির মতো না ঝরাতেন। প্রকৃত সত্য তো এটাই যে, সৃষ্টির সূচনাতেই আল্লাহ রব্বুল ইযযত বাবা আদমের মধ্যে নিজের রূহ ফুঁকে দিয়ে গোটা মানব মন্ডলীকে ধন্য হওয়ার সুযোগ দিয়েছেন, রেখে দিয়েছেন সেই সম্ভাবনার দ্বার চিরদিনের জন্যে উন্মুক্ত যাতে করে আল্লাহর আকাংখী মানুষেরা তার এই মহাদানের অধিকারী হতে পারে, ধন্য হতে পারে তারা রহমানুর রহীমের করুণারাশির ঝর্ণাধারাতে ৷ ইসলাম কি চায়, সে বিষয়ে আলোচনা করতে গিয়ে আসছে আল্লাহর মহিমািত বাণী, “আর সে তোমাদেরকে পরিশুদ্ধ করে, অপবিত্রতা, খারাবী ও কলুষতা থেকে মুক্ত করে । অবশ্য অবশ্যই একথা সত্য যে আল্লাহর মেহেরবানী না থাকলে কারো পক্ষেই, এই পাপ পঙ্কিল সমাজে শয়তানের সাথে দিবানিশি সংগ্রাম করে পাক পবিত্র থাকা সম্ভব হতো না, দূরে থাকতে পারতো না কেউ কৃ-প্রবৃত্তির হাতছানি থেকে । কতো আদর করে, কতো মেহেরবানী করে তিনি তার আগ্রহী বান্দাদেরকে তার প্রেরিত রসূলের মাধ্যমে পরিশুদ্ধ রাখার ব্যবস্থা করেছেন, রক্ষা করেছেন তাদেরকে অন্যায় অপকর্ম থেকে, পরিচ্ছন্ন রেখেছেন তাদেরকে যুলুম অবিচার থেকে, মুক্ত রেখেছেন তাদেরকে শেরেক বেদয়াতের আবর্জনা ও হঠকারিতার চিন্তাধারা থেকে, প্রদমিত করেছেন তাদের লোভ লালসা ও অশালীন ভাবের আবেগকে এবং উদ্ধার করেছেন তাদেরকে নানা প্রকার ক্রেদাক্ত সামাজিক ব্যধি থেকে। একবার তাকিয়ে দেখুন ওই ইসলামের গন্তীর বাহিরের ওই সমাজ ও সামাজিক অবস্থার দিকে, কি নিদারুণ জ্বালায় তারা জর্জরিত প্রাচীন ও বর্তমান পৃথিবীর আনাচে কানাচে, আল্লাহর রসূলের বন্ধনকে ছিড়ে ফেলে, লাগাম ছেড়ে লোভ লালসার ও বিকৃত আবেগের পাকে পড়ে কী বিষাক্ত হয়েছে তাদের জীবন । যাদেরকে বানিয়েছিলেন আল্লাহ তায়ালা আশরাফুল মাখলুকাত তারা অত্যাচার অনাচারে হীন থেকে হীনতর নীচ থেকে নীচুতর ও হিংস্র থেকে হিংস্র পশু থেকেও নীচু স্তরে নিজের মর্যাদাকে নামিয়ে দিয়েছে । গোটা মানব জাতির জন্যে তারা লজ্জার কারণ হয়ে দীড়িয়েছে। সত্য কথা বলতে গেলে বলতে হয়, ঈমান থেকে মাহরম হয়ে যায় যে হতভাগারা তাদৈর নীচুতার, কোনো সীমা পরিসীমা থাকে না, এহেন কাজ নেই যে তারা করতে পারে না। ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।