এখানে লক্ষ্যযোগ্য যে, উপরের আয়াতটিতে ইবরাহীম (আ.)-এর ব্যবহার করা দোয়ার শব্দগুলোই যেন ব্যবহার করা হয়েছে। ইতিপূর্বে এ সূরার ১২৯ নং আয়াতে ইবরাহীম (আ.)-এর মোনাজাতে অনুরূপ শব্দ ব্যবহার করা হয়েছে। তিনি পিতাপুত্র মিলে কাবাঘরের ভিত্তি স্থাপনকালে মোনাজাত করতে গিয়ে অনুরূপ শব্দ সমষ্টি ব্যবহার করেছিলেন। ইবরাহীম (আ.) তীর দোয়ায় আল্লাহ রব্বুল আলামীন এর কাছে আকুতি পেশ করেছিলেন, যেন তাদের পরবর্তী লোকদের মধ্যে এমন একজন রসূল প্রেরণ করা হয় যিনি তাদের আল্লাহর আয়াতসমূহ পড়ে শোনাবেন, সে কেতাৰ থেকে তাদেরকে তিনি শিক্ষা দেবেন এবং তাদেরকে যাবতীয় কলুষতা থেকে মুক্ত করবেন। ইবরাহীম (আ.)-এর এই দোয়ার অবিকল .কথাগুলোই এখানে তিনি সম্ভবত এজন্যে পেশ করেছিলেন যেন অনাগত দিনের মুসলমানরা উপলব্ধি করতে সক্ষম হয় যে তাদের মধ্যেই মোহাম্মাদ (স.)-এর আবির্ভাব এবং তাদের মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন অবশ্যই ইবরাহীম (আ.)-এর দোয়ার প্রত্যক্ষ ফল। অত্যন্ত সূক্মভাবে আর একটি কথার ইংগীতও এখানে পাওয়া যায় যে কেবলা সংক্রান্ত বিষয়টি ইসলামের অনুসারীদের কাছে কোনো নতুন ও অভিনব বিষয় নয়, এ ঘর হচ্ছে আরববাসী সবারই এবং কেতাবধারী অন্য সবারও পূর্বপুরুষ হযরত ইবরাহীম ও তার পুত্র ইসমাঈল (আ.)-এর হাতে নির্মিত। সুতরাং এ কেবলা সাময়িক নয়। এ কেবলা তাদের সবার পিতা ইবরাহীম (আ.)-এর কেবলা ছিলো এবং মুসলমানদের মনে রাখা দরকার যে তাদের ওপর আল্লাহ রব্বুল আলামীন যে নেয়ামতকে পূর্ণত্ব দান করেছেন তা হচ্ছে সেই নেয়ামত যার অংগীকার তিনি করেছিলেন তার একান্তিক বন্ধু হযরত ইবরাহীম (আ.)-এর সাথে। মুসলমানদের নিজ কেবলার দিকে ফিরে যাওয়ার জন্যে আল্লাহর নির্দেশ ও অন্যান্য সকল জাতি থেকে মুসলমানদের স্বাতন্ত্য থাকা এবং তাদের বৈশিষ্ট্য সম্পন্ন হওয়া এদু'টি নেয়ামত তাদেরকে দেয়া অন্যান্য নেয়ামতগুলোর অন্তর্ভুক্ত হলেও দুটি স্থান যেন সবার উপরে । অবশ্য, নিশ্চিত একথা সত্য যে এগুলোর পূর্বে তাদের মধ্য থেকেই মোহাম্মাদুর রসূলুল্লাহ (স.)-কে শ্রেষ্ঠ নবী হিসেবে পাঠিয়ে তাদেরকে আল্লাহ তায়ালা গৌরবান্বিত করেছেন এবং তা হচ্ছে সর্বশ্রেষ্ঠ নেয়ামত। এরশাদ হচ্ছে, “এইভাবেই আমি 'মেহান আল্লাহ) পাঠিয়েছি তোমাদের মধ্যে, তোমাদের মধ্য থেকেই একজন রসূল, যে তোমাদেরকে আমার আয়াতগুলো পড়ে শুনায় আর তোমাদেরকে কলুষ কালিমা থেকে পবিত্র করার কাজ করে এবং শেখায় তোমাদেরকে আল কেতাব (কোরআনে কারীম) ও বিজ্ঞানময় কথা, আরও শেখায় তোমাদেরকে এমন জ্ঞান যা তোমরা (আগে) জানতে না।' এ আয়াতে আল্লাহ তায়ালা তৎকালীন আরবের মুসলমানদেরকে জানাতে চেয়েছেন যে তাদের নিজেদের স্বগোত্রীয় এক ব্যক্তিকে শেষ নবী ও রসূল মনোনীত করে প্রকারান্তরে তাদেরকেও তিনি সম্মানিত করেছেন। অবশ্যই তাদের জন্যে এই সৌভাগ্যের অধিকারী হওয়া আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহও বটে । রেসালাত-রূপ মহান নেয়ামত তাদের মধ্যে রাখা এবং সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রসূল তাদের মধ্য থেকে হওয়া অবশ্যই সব থেকে বড় নেয়ামত। অথচ, তার আগমনের পূর্বে ইহুদীরা জানতো যে শেষ নবী.ও সর্বশ্রেষ্ঠ নবীর আগমন আসন্ন । তারা দৃঢ়ভাবে বিশ্বাসও করতো যে তিনি অবশ্যই তাদের, থেকেই আসবেন । তাই গর্ব ভরে তারা বলতো যে তার ওসিলায় তারা মদীনা তথা-আরববাসীর ওপর বিজয়ী হবে, কিন্তু তারা আল্লাহর প্রতিনিধিত্রে যিম্মাদারী সঠিকভাবে পালন না করায় ওই নেয়ামত থেকে মাহরুম হয়ে গেলো । ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।