তারা ছিলো সেইসব লোক যারা অজ্ঞানতার অন্ধকারের মধ্যে পতিত নিকৃষ্টতম সমাজে বাস করতো । তাদের ধ্যান-ধারণা ছিলো জঘন্য ও সংকীর্ণ এবং তাদের মূল্যবোধ ছিলো অত্যন্ত ঘৃণ্য। এহেন অধপতিত মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে ফিরে পেলো জীবনের স্বচ্ছ দৃষ্টিভংগী, তাদের আকীদা বিশ্বাস হয়ে গেলো সুস্পষ্ট এবং ফিরে এলো তারা পবিত্র ও উন্নত মানবকল্যাণমুখী সমাজে । গড়ে উঠলো তাদের জীবনের নতুন মূল্যবোধ এবং জেগে উঠলো তাদের মধ্যে সত্য মিথ্যা যাচাইয়ের সঠিক ও নিখুঁত মাপকাঠি । ইসলাম গ্রহণ করার পর হিংস্র গোত্রসমূহ ইসলাম-রূপ নেয়ামতের স্বাদ সেইভাবে উপলব্ধি করলো যেভাবে তাদের পূর্ববর্তীরা উপলব্ধি করেছিলো । যখন তাদের কাছে নাযিল হলো আল্লাহর মহান বাণী, “যেহেতু আমি চাই আমার নেয়ামতকে তোমাদের ওপর পূর্ণ করতে ।' তখন তাদের আবেগ-উচ্ছ্বাস উদ্বেলিত হয়ে উঠলো একথা ভেবে যে, আল্লাহর নেয়ামত বহুগুণে বর্ধিত হয়ে তাদের জীবনকে অচিরেই আপ্ুত করবে । তাই আশায় ভরে উঠলো তাদের মন মগয । নতুন কেবলা সম্পর্কে নির্দেশের পুনরাবৃত্তি ঘটেছে কয়েকবার এবং প্রতিবারের নির্দেশে কিছু নতুন তাৎপর্য লক্ষ্য করা গিয়েছে। রসূল (স.)-এর বারবার আকাশের দিকে তাকানো এবং তার | নীরব প্রার্থনার জবাবে আসে প্রথম বারের নির্দেশ । তার আকাংখা ও তার জবাবে আল্লাহর নির্দেশ যে যথার্থ তা নিরূপণ করতে গিয়ে এসেছে দ্বিতীয়বারের নির্দেশ । আর তৃতীয়বারের নির্দেশ এসেছে পরিপূর্ণভাবে মানুষকে বুঝানোর জন্যে যে এই নির্দেশই সঠিক, এর বিরুদ্ধে যারা অপপ্রচার চালিয়েছে তাদের ব্যর্থ চেষ্টা তাদের বুদ্ধিহীনতা ও হঠকারী মনোভাবের প্রমাণ পেশ করেছে। এই একই প্রকারের নির্দেশের পুনরুক্তিতে একথাও প্রমাণিত হয়েছে যে তৎকালীন ইসলামী সমাজের যে অবস্থা তখন বিরাজ করছিলো তাতে এই পুনরুক্তি ও ব্যাখ্যা বিশ্লেষণের বাস্তবিকই প্রয়োজন ছিলো । কুচক্রী এক দল লোকের অপ্রচারের ফলে কিছুসংখ্যক লোকের ওপর এর প্রভাব পড়া ও তাদের বিভ্রান্ত হওয়ার কারণেই তখন এমন অবস্থার সৃষ্টি হয়েছিলো যে বিভিন্নভাবে তাদেরকে বুঝানোর প্রয়োজন হয়ে পড়েছিলো উপরে বর্ণিত কোরআনের আয়াতটি এই পর্যায়ে নাধিল হয়েছিলো । ভবিষ্যতেও অনুরূপ পর্যায়ের উদ্তব হলে উক্ত আয়াতটি ওই পরিস্থিতিতে সমভাবে প্রজোয্য হবে, কারণ সত্যকে পরাস্ত করার লক্ষ্যে বাতিল ব্যবস্থা সদা সর্বদা খড়গহস্ত। সত্য-মিথ্যার এ সংঘর্ষ চিরন্তন । বু ওত প্রসৎগ নবুওতে মোহাম্মাদী যে মুসলমানদের জন্যে সব থেকে বড় নেয়ামত এই প্রসংগে আল্লাহ তায়ালা সে কথাও ম্মরণ করিয়ে দিচ্ছেন। তিনি জানাচ্ছেন যে মোহাম্মাদুর রসূলুল্লাহ সেই রসূল ধার জন্যে কাবা ঘরের নির্মাতা ও মোতাওয়াল্লী এবং নবী (স.)-এর পূর্ব পুরুষ হযরত ইবরাহীম (আ.) খাসভাবে দোয়া করেছিলেন। এখানে তার আলোচনা করতে গিয়ে সেই কথাটিকে আল্লাহ “যেমন করে আমি পাঠিয়েছি তোমাদের মধ্য থেকেই একজন রসূল, যে তোমাদেরকে আমার আয়াতসমূহ পড়ে শোনায় (তার আলোকে) তোমাদেরকে কলুষতামুক্ত করে এবং শেখায় তোমাদেরকে মহান কেতাৰ আলকোরআন ও নানাপ্রকার বুদ্ধিমত্তার কথা আরও শেখায় তোমাদেরকে এমন জ্ঞানের কথা যা তোমরা ইতিপূর্বে জানতে না ।" ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।