মানুষের কাছে কোনো যুক্তি না থাকে । তবে যারা যালেম ও হঠকারী তাদের কথা ভিন্ন। (তারা তো শক্রতার উদ্দেশ্যেই শক্রতা করে, সুতরাং কোনো যুক্তি-প্রমাণের ধারই তারা ধারে না)। তাদের মুখ বন্ধ করার কোনো উপায় নেই। তারা জিদের বশবর্তী হয়ে নানাপ্রকার বাড়াবাড়ি করতে থাকে ।' তাদেরকে শুধরানো বা জোর করে সুপথে আনার দায়িত্ব মুসলমানদের নয়, তাদেরকে ভয় করার কোনো প্রয়োজনও মুসলমানদের নেই। আল্লাহ তায়ালা বলছেন, “অতএব তোমরা ওদেরকে ভয় করো না, আমাকেই ভয় করো ।' ওরা ইচ্ছা করলেই তোমাদেরকে বশীভূত করতে পারবে না । কোনো জিনিসের জন্যেই তাদের কাছে তোমরা ঠেকা নও বা তোমাদের কোনো জিনিস তাদের হাতে বন্ধক হিসেবেও) নেই যে তারা তা বাজেয়াপ্ত করে দিতে পারবে । তাদেরকে কোনো বিষয়েই তোমরা গুরুত্ব দিয়ো না, তাহলে সত্য পথ থেকে তোমরা দূরে সরে যাবে । একমাত্র আমাকেই ভয় করো । তোমাদের ইহকাল ও পরকালের যাবতীয় বিষয় আমারই হাতে । এইভাবে যালেমদের সকল তৎপরতাকে মূল্যহীন ঘোষণা করার পর আল্লাহ তায়ালা তার নিজের নেয়ামতের কথা জানাচ্ছেন এবং আশার বাণী শুনিয়ে বলছেন যে মুসলমানরা যদি তার ডাকে সাড়া দেয় এবং সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকে তাহলে তাদেরকে তিনি নিজের নেয়ামত পরিপূর্ণভাবে দান করবেন । এরশাদ হচ্ছে, “যাতে করে আমার নেয়ামত তোমাদের ওপর আমি পূর্ণ করে দেই এবং তাহলেই হয়তো তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে।' মুসলমানদের উজ্জীবীত করার উদ্দেশ্যে প্রদত্ত হয়েছে এই স্মরণিকা । শোনানো হয়েছে তাদেরকে আশার বাণী যাতে হতাশার আবর্জনা ঝেড়ে মুছে ফেলে তারা সামনে অগ্রসর হতে পারে এবং আল্লাহর মহান অনুগ্রহ লাভ করার পর তাদেরকে আরও দেয়া হয়েছে অধিকতর অনুগ্হ দানের ইংগীত। যে নেয়ামতের আশ্বাস তাদেরকে দেয়া হয়েছিলো তা তাদের সামনেই বিদ্যমান, নিজেদের অন্তরের গভীরে তা তারা অনুভব করছিলো, দেখছিলো যে নেয়ামতের চিহ্ত তাদের জীবনের সন্ধান পাচ্ছিলো সে নেয়ামতের দৃশ্য নিজেদের ভূখন্ডে, সমাজ জীবনে, প্রতিটি অবস্থানক্ষেত্রে এবং পৃথিবীর সর্বত্র। কেবলা পরিবর্তনের বিষয়টিকে যারা ইসলামের বিরুদ্ধে প্রচারণার হাতিয়ার হিসেবে গ্রহণ করেছিলো তারা তো ছিলো সেই সকল ব্যক্তি যারা নবী (সে.)-এর পূর্বে জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত ছিলো এবং অসৎ ও নোংরা জীবন যাপন করছিলো । তাদের মধ্য থেকে যাদেরকে আল্লাহ তায়ালা রহম করেছেন তারা ঈমানের সমুজ্ল বাতির আভায় উদ্দীপিত হয়েছে এবং আল্লাহর দেয়া জ্ঞান ও মাগফেরাত লাভে ধন্য হয়েছে অন্তরের গভীরে অনুভব করেছে তারা তার নেয়ামতের মধুর স্পর্শ। ঈমানের সুদৃঢ় রশিতে আবদ্ধ আজকের এই মোমেন দল, অজ্ঞানের অমানিশায় যাদের জীবন ছিলো মুহ্যমান, যারা যুগের পর যুগ পরস্পরের সাথে ছিলো যুদ্ধে লিপ্ত, যারা অতি সামান্য স্বার্থের কারণে হয়ে উঠতো পরস্পরের ওপর মারমুখী তারাই ঈমানের মধুর স্পর্শে এবং রসূল (স.)-এর সাহচর্ষে এসে সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছিলো । তারা শক্তি ক্ষমতার অধিকারী হওয়া সত্তেও কোনো ব্যক্তি বা গোত্রের ওপর প্রতিশোধমূলক আক্রমণ করেনি, যেহেতু তাদের উদ্দেশ্য ছিলো প্রতিজ্ঞাবদ্ধ । মানুষের গোলামী থেকে মুক্ত করে মানুষকে একমাত্র আল্লাহর অনুগত বানানোর লক্ষ্যেই পরিচালিত হয়েছিলো তাদের যাবতীয় চেষ্টা সাধনা । এই মহত্ব ও মহানত্ ছিলো এমন এক অপরূপ নেয়ামত যা তারা তাদের অন্তরের গভীরে অনুভব করতো । ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।