Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

করতে উদ্ুদ্ধ করে এবং এ পথের যাবতীয় বাধা দূর করে । আল্লাহর নির্ধারিত কেবলার অনুসারীরা | যেন তাঁর কাছে জবাবদিহীর উদ্দেশ্যেই তাঁর অমোঘ বাণীর ডাকে সাড়া দেয়, যেহেতু তিনি শাস্তি অথবা পুরস্কার দিতে সম্পূর্ণ সক্ষম ৷ এরশাদ হচ্ছে, প্রত্যেক (উম্মত)-এর একটি কেবলা আছে যার দিকে সে মুখ করে। অতএব, তোমরা সৎ কাজে প্রতিযোগিতা করে এগিয়ে যাও। যেখানেই তোমরা থাকো না কেনো। সেখান থেকেই আল্লাহ তায়ালা তোমাদের সবাইকে (ধরে) নিয়ে আসবেন । নিশ্চয়ই আল্লাহ তায়ালা সব কিছু করতে সম্পূর্ণ সক্ষম ।" এইভাবে আল্লাহ তায়ালা মুসলমানদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন যেন তারা আহলে কেতাবদের ছড়ানো বিভ্রান্তিকর কথা ও বিতর্কের মধ্যে জড়িয়ে না পড়ে, গ্রহণ না করে তাদের কোনো ব্যখ্যা বিশ্লেষণকে এবং তাদের কোনো মিথ্যা রটনায় কান না দেয়। অপর দিকে আল্লাহ তায়ালা মুসলমানদেরকে আহবান জানাচ্ছেন, তারা যেন ওই নিরর্থক কথা পরিত্যাগ করে মানুষের জন্যে কল্যাণকর কাজের মধ্যে আত্মনিয়োগ করে এবং এইসব বিষয়েই প্রতিযোগিতা করে, সাথে সাথে তাদেরকে একথাও স্মরণ করিয়ে দিচ্ছেন যে তার কাছেই অবশেষে সবাইকে ফিরে যেতে হবে, যেখানে মর্যাদা হবে সৎ ও কল্যাণকর কাজের আর সেখানে ওই ভ্রান্তি সৃষ্টিকারী আহলে কেতাবদের মিথ্যা ও অপপ্রচারের কোনো গুরুত্ব থাকবে না। 2কেবজা ওপ্রসৎগো আরো কিছু কৎখা কোরআনে কারীম আল্লাহর পছন্দনীয় কেবলার ব্যাপারে পুনরায় তাকীদ দিতে গিয়ে কিছু নতুন বিষয়ের অবতারণা করেছে। এরশাদ হচ্ছে, “নামাযের উদ্দেশ্যে) যেখান থেকেই তুমি বের হও না কেন, মাসজিদে হারামের দিকেই মুখ ফিরাও। এটাই তোমার প্রতিপালকের পক্ষ থেকে নির্ধারিত সঠিক দিক । আর তোমরা যা কিছু করছো সে বিষয়ে আল্লাহ তায়ালা গাফেল নন।" এ আয়াতটিতে আহলে কেতাবদেরকে কিছু বলা হয়নি, বরং নবী সে.)-কে উদ্দেশ্য করে বলা হয়েছে যে তিনি যেখানেই থাকেন না কেন এবং যেখানেই যান না কেন মাসজিদে হারামের দিকেই যেন মুখ ফেরান। জোর দিয়ে জানানো হয়েছে, এটা আল্লাহর হুকুম । আরও জোর দিয়ে সতর্ক করে দেয়া হয়েছে যে, মুসলমানদের কোনো কাজ সম্পর্কে আল্লাহ তায়ালা অনবগত নন। এ বাক্য থেকে একথা ইংগীতে বুঝা যায় যে, কিছুসংখ্যক মুসলমানের মনের অবস্থা ওই সময়ে দোদুল্যমান হয়ে পড়েছিলো, তাই আন্নাহ তায়ালা ওই সতর্কবাণী উচ্চারণের প্রয়োজন বোধ করেছেন। পুনরায় আরো একবার কাবার দিকে মুখ ফেরানোর জন্যে কোরআনে কারীমে নির্দেশ পাওয়া যায়। কিন্তু এ নির্দেশের মধ্যে আর একটি উদ্দেশ্যও বুঝা যায় । আর তা হচ্ছে আহলে কেতাবদের মধ্য থেকে যেসব লোক মুসলমানদেরকে বায়তুল মাকদেসের দিকে মুখ করে নামায পড়তে দেখতো এবং নবী (স.)-এর আনীত জীবন ব্যবস্থার ওপর নিজেদের ধর্মের প্রাধান্য প্রচার করে বেড়াতো এই আয়াতে সেই সকল লোকের সমস্ত যুক্তিকে খন্ডন করা হয়েছে। এইভাবে যে সকল মোশরেকের হাতে ইসলামের বিরুদ্ধে প্রচার করার জন্যে বায়তুল মাকদেসকে কেবলা বানানের ব্যাপারটি হাতিয়ার হিসেবে এসে গিয়েছিলো । আলোচ্য আয়াতে মাসজিদে হারামের দিকে মুখ করার নির্দেশে তাও নস্যাৎ হয়ে গেলো, দেখুন এরশাদ হচ্ছে, “যেখান থেকেই তুমি বেরিয়ে আসবে মাসজিদে হারামের দিকেই মুখ ফিরাবে, আর তোমরা তোমাদের মুখকে সেই দিকেই ফিরাবে যাতে তোমাদের বিরুদ্ধে কোনো কাজ করার জন্যে বিশলাহ্শ একস ৬ ূ ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।