Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

ভাষায় উচ্চারণ করেছেন এই সতর্ক বাণী।এর উদ্দেশ্য হচ্ছে নবী (স.)-কে, তীর প্রদত্ত হেদায়াতের ওপর দৃঢ়তার সাথে টিকে থাকার জন্যে উদ্বুদ্ধ করা এবং কোনো অবস্থায় নমনীয় না হতে দেয়া। এই কঠোরতা অবলম্বনই ছিলো তার দায়িত্ব । অবশ্যই তুমি এটা না করলে যালেমদের দলভুক্ত হয়ে যাবে । নবী (স.)-এর সামনে পথ সম্পূর্ণ পরিষ্কার ও সরল সোজা । আমাদের সামনে আমরা দুটি জিনিস দেখতে পাই, এক, আল্লাহর কাছ থেকে আসা সত্য সঠিক জ্ঞান । দুই, কামনা বাসনা বা মানুষের স্বাধীন ইচ্ছার অনুসরণ । মোমেনদের জন্যে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে সঠিক জ্ঞান লাভ করার আশা করা শোভা পায় না এবং আল্লাহ প্রদত্ত সুনিশ্চিত জ্ঞানকে বাদ দিয়ে মানুষের স্বাধীন ইচ্ছার অনুসরণ বা কারো কামনা বাসনার তাবেদারী করাও বাঞ্ছিত হতে পারে না, আল্লাহর জ্ঞান বহির্ভূত যা কিছু তাই-ই সংশয়ে ভরা, সেখানেই দেখা যায় কোনো ব্যক্তি মানুষের কু-প্রবৃত্তির বাসনা পূরণের ডাক। অপরদিকে ওহীর মাধ্যমে প্রাপ্ত আল্লাহর হেদায়াত চিরন্তন ও চিরস্থায়ী দিক নির্দেশনা । এতদসন্তেও, আমার মনে হয়েছে যে কিছুসংখ্যক মুসলমান ইহুদীদের চক্রান্ত ও প্রতারণার জালে আবদ্ধ হয়ে পড়ায় এই ধরনের কঠিন সতকীকরণ বাণীর প্রয়োজন হয়ে পড়েছিলো । কোরআনে কারীম কেতাবধারীদের সত্য গোপন তৎপরতার প্রতি আংগুলি নির্দেশ করে সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে, কোরআনের বাণী এবং রসূল সে.)-এর নির্দেশই সত্য বলে কেতাবধারীদের জানা থাকা সত্তেও তারা নিছক নিজেদের গুপ্ত ও সুপ্ত বাসনাকে চরিতার্থ করার জন্যেই জেনে বুঝে সত্যকে গোপন করে যাচ্ছিলো । তাই এরশাদ হচ্ছে, “আর যাদেরকে আমি কেতাৰ দিয়েছিলাম তারা তাকে (মোহাম্মদ (স.)-কে) ঠিক তেমনি করে চেনে যেমন করে তারা তাদের ছেলেদেরকে চেনে, কিন্তু তাদের মধ্যকার একটি দল নিসন্দেহে জেনে বুঝেই সত্যকে গোপন করে । মানুষ নিজের সন্তানদের সব থেকে বেশী জানে চেনে। জানা ও চেনার জন্যে এই সম্পর্কই সব থেকে বড় উপায়। আরব জাতির ভাষায় সেই নিশ্চিত বিশ্বাসের জন্যে এই উদাহরণ ব্যবহার করা হয় যার মধ্যে সন্দেহের লেশমাত্র নেই। মহানবী (স.) যে সত্য নিয়ে এসেছিলেন এবং যে সত্যের মধ্যে কেবলা সম্পর্কিত নির্দেশও ছিলো অত্যন্ত উল্লেখযোগ্য একটি বিষয়। এ সম্পর্কে আহলে কেতাব সেই সন্তানদের মতোই বিশ্বাস রাখতো, তবুও তাদের মধ্যকার একটি দল সে সম্পর্কে, নিছক স্বার্থের কারণেই সন্দেহ সৃষ্টি করে চলেছিলো। তাই জানানো হচ্ছে যে এ সম্পর্কে মুসলমানদের কোনো ভ্রান্ত প্রচারণায় বিভ্রান্ত হওয়া উচিৎ নয় এবং চির সত্যবাদী আল আমীন রসূল তাদের কাছে যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন তার সত্যতা নিশ্চিতভাবে জানা সত্তেও সেই সত্য গোপনকারী আহলে কেতাবদের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করা বা তাদের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা কোনোভাবেই সমীচীন হতে পারে না। কেতাবধারীদের অবস্থার বর্ণনা শেষে নবী (স.)-কে সম্বোধন করে আল্লাহ তায়ালা বলেন_ “এটা তোমার পাওয়ারদেগারের পক্ষ থেকে আসা সত্য সঠিক বিষয়, তুমি সন্দেহবাদীদের মধ্যে শামিল হয়ে যেও না ।' প্রকৃতপক্ষে, নবী (স.) তার কাছে অবতীর্ণ কোনো কথার সত্যতা সম্পর্কে কোনোদিন সন্দিহান ছিলেন না। তবুও তার রব যখন তাকে সম্বোধন করে কালামে পাকে অন্যত্র বললেন, ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।