ইসলামের বিরুদ্ধে তাদের আক্রোশ কখনও সরাসরি যুদ্ধের আকারে নেমে আসে, আর কখনও পর্দার আড়ালে থেকে তারা এই বৈরীভাব প্রদর্শন করে । তাদের এ চিরাচরিত কূটনীতি অর্থাৎ নিজেরা সরাসরি যুদ্ধে অবতীর্ণ না হলেও মুসলমানদেরকে এরা পরস্পরের বিরুদ্ধে এমনভাবে লেলিয়ে দেয় যে তারা নিজেরা লড়াই করে নিজেরা ছিন্ন ভিন্ন হয়ে যায় আর তখন প্রকারান্তরে তাদেরই উদ্দেশ্য হাসিল হয়। নিম্নের বাণীতে আল্লাহ তায়ালা কেবলা সম্পর্কে তাদের মনোভাব তুলে ধরেছেন, তাদের সামনে কেবলা পরিবর্তনের প্রয়োজন ও এর যৌক্তিকতা সম্পর্কে সর্বপ্রকার যুক্তি প্রমাণ তুলে ধরলেও তারা তোমার কেবলার অনুসরণ করবে না। কেবলা হচ্ছে ইসলামী জনতার এক্যের প্রতীক। ইসলামী জীবন ব্যবস্থার এ হচ্ছে একটি অপরিহার্য নিদর্শন। এই কেবলাকে উপেক্ষা করার ব্যাপারে আহলে কেতাবদের যে অনমনীয় ৃষ্টিভংগী রয়েছে তাকে সামনে রেখেই আল্লাহ তায়ালা নবী (স.)-কে সম্বোধন করে বলছেন, “আর তুমিও তাদের কেবলার অনুসরণকারী হতে পারো না। তাদের কেবলার অনুসরণ করা তোমার কাজ হতে পারে না। এখানে নেতিবাচক পদ ব্যবহার করে আল্লাহ তায়ালা নবী (স.) কে তীর স্থায়ী দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন । আর এই কথাটি দৃঢ়তার সাথে নবী (স.)-এর মধ্যে বদ্ধমূল করে দেয়ার জন্যে উপরে বর্ণিত পদের ব্যবহার ছিলো বিশেষ এক বাগ্রিতাপূর্ণ বাচনভংগী | এ কথার মাধ্যমে গোটা মুসলিম উম্মাহকেও বিশেষভাবে পথনির্দেশ করা হয়েছে, তারাও তাদের রসূলের অনুসরণে অন্য কারো কেবলাকে মেনে নেবে না। অর্থাৎ রসূলের অনুসরণে তারা আল্লাহর যে পতাকাতলে সমবেত হয়েছে তা থেকে তারা কোনো সময়ে যেন দূরে সরে না যায় এবং আল্লাহপ্রদত্ত জীবন ব্যবস্থা, যার একটি নিদর্শন হচ্ছে এই কেবলা, তার থেকে যেন কোনো সময়েই দূরে সরে চলে না যায়। দুনিয়ার বুকে মুসলিম উম্মাহ হিসেবে তারা যতোদিন পরিচিত হতে থাকবে ততোদিন তারা যেন অনমনীয়ভাবে এই নীতির ওপর দৃঢ় থাকে । এর ব্যতিক্রম হলে তাদের মুসলমানিত্ের দাবী নিছক মৌথিক দাবী বলেই বিবেচিত হবে। এই প্রসংগে কোরআন মজীদ আহলে কেতাবদের কেবলা সংক্রান্ত দৃষ্টিভংগী তুলে ধরেছে। কোরআন জানিয়েছে যে, ওরা এ ব্যাপারে কোনো একটি মতের ওপরও টিকে নেই, কারণ তারা প্রবৃত্তির তাড়নে ও স্বার্থের টানাপড়েনে দ্বিধাবিভক্ত | এরশাদ হচ্ছে, “আর তারাও পরস্পরের কেবলার অনুসারী নয় ।' আর এটাও অতি সত্য কথা যে, ইহুদী খৃষ্টানদের মধ্যে, এমনকি শুধু ইহুদীদের মধ্যেও বিভিন্ন উপদল আছে এবং তাদের প্রত্যেকের মধ্যেও নানা প্রশ্নে মতভেদ রয়েছে। খৃষ্টানদের উপদলগুলোর মধ্যেও ভীষণ শক্রতা বিরাজমান । কেবলা পরিবর্তন প্রসংগে এই ছিলো ইহুদী খৃষ্টান ও নবী (স.)-এর দৃষ্টিভংগী। আর এ ব্যাপারে ওহীর সত্য সঠিক জ্ঞান এসে যাওয়ার পর নবী (স.)-এর পক্ষে কারো ইচ্ছা বাসনার অনুসরণ করা সম্ভব ছিলো না। তাই বলা হচ্ছে- “তোমার কাছে সঠিক জ্ঞান এসে যাওয়ার পরও যদি তুমি ওদের ইচ্ছা বাসনার অনুসরণ করো, তাহলে অবশ্যই তুমি যালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ।' আন্লাহ তায়ালা নবী (স.)-কে সতর্ক করতে গিয়ে যে কঠোর বাচন ভংগী ব্যবহার করেছেন, আসুন আমরা সে বিষয়টি একটু ভেবে দেখি। একটু খেয়াল করলেই আমরা দেখতে পাবো, কিছুক্ষণ পূর্বেই আল্লাহ তায়ালা নবী (স.)-কে অত্যন্ত শ্নেহের সাথে সম্বোধন করার পরই কঠিন ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।