Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

করতে না পারে। কেউ যেন কারো ধন সম্পদ লুষ্ঠন করতে না পারে, কোনো ব্যবসায়ী যেন পণ্যের ত্রুটি গোপন না করে বা কাউকে ইচ্ছাকৃতভাবে দুঃখ না দেয় তা লক্ষ্য রাখতে হবে । কিন্তু সমাজের এতোটুকু হস্তক্ষেপ যথেষ্ট নয়, কেননা মানব প্রকৃতির মধ্যে যে সংকীর্ণতা ও আত্মকেন্দ্রিকতা বিদ্যমান, তার কারণে সে অপরকে কষ্ট দিয়ে হলেও নিজের হীন স্বার্থ চরিতার্থ করতে কুগ্ঠাবোধ করে না, সে কুপ্রবৃত্তির তাড়নেই চালিত হয় বেশী । এ জন্য সর্বশক্তিমান আল্লাহর প্রতি দৃঢ়বিশ্বাস এবং তার পক্ষ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা প্রয়োজন, যাতে সকল মানুষের ন্যায্য অধিকার সে সুনিশ্চিত হতে পারে। কিন্তু মানুষের তৈরী বিধানের মূলনীতি এত নড়বড়ে যে তা কখনো সর্বসাধারণ মানুষের জন্যে কল্যাণকর হতে পারে না। সে বিধানের বড়ো কথা হচ্ছে- যে কোনো উপায়েই হোক না- অর্থ উপার্জন করতে হবে এবং যেভাবে ইচ্ছা সেভাবে ব্যয় করার ব্যাপারে স্বাধীন তা থাকবে । আর এই কারণেই সে সম্পদ ও সম্তোগের সামগ্রী সঞ্চয়ের জন্যে সদা সর্বদা লালায়িত থাকবে, আর এ পথে যতো বাধা বিঘ্ন বা অপরের স্বার্থ তারা অন্তরায় সৃষ্টি কররে সেগুলোকে সে ডিগিয়ে যাবেই। মানুষের অর্থলিন্লায় এই যে প্রকৃতি এরই ভিত্তিতে অবশেষে গড়ে ওঠে এমন এক অর্থনীতি যা মানুষকে মানবতাবোধ থেকে বহু দূরে সরিয়ে নিয়ে যায় এবং এ মননশীলতা ব্যক্তি, দল, দেশ ও গোত্রের স্বার্থ ক্ষুণ্ন করে গুটি কয়েক সুদখোর মহাজনের হীন স্বার্থ উদ্ধারের ব্যবস্থা করে দেয়। তাদের মধ্যে নৈতিক চরিত্র খতম হয়ে যায়, হিংসা বিদ্বেষ ও ব্যক্তিকেন্দ্রীকতা জেগে উঠে, বিদ্বিত অর্থ সঞ্চালন বিদ্বিত হয় এবং গোটা মানবতার মধ্যে আর্থিক আদান প্রদান ও প্রবৃদ্ধি; আর এর ফলে সম্পদের প্রসার না হয়ে তা কিছুসংখ্যক পুঁজিপতির মধ্যে কুক্ষিগত হয়ে যায় যেমন করে সাম্প্রতিককালের ইতিহাসে দেখা গেছে। এর ফলে তারা মানুষকে সীমাহীন ও দুর্বিষহ কষ্টের মধ্যে ফেলে দিয়েছে । তাদের মধ্যে একদল লোক তো এমনো আছে যারা মানুষের দুঃখ কষ্টের পরোয়া করে না, সম্পাদিত কোনো চুক্তি রক্ষা করার দরকার মনে করে না বা কারো মান ইযযতের তোয়াকাও করে না। এসব লোকেরা ব্যক্তি মানুষদের খণ দেয়, দেয় সরকার ও বিভিন্ন সম্প্রদায়কেও, দেশের. অভ্যন্তরে এবং বিদেশেও এরা খণ দেয়। এইভাবে খণ দেয়ার ওসীলায় সকল মানুষকে কষ্ট দিয়েই এরা গড়ে তোলে সম্পদের পাহাড়। মানুষকে কষ্ট দিয়ে, মানুষের রক্ত পানি করা পয়সা সেচে নিতে তারা কোনো দ্বিধাবোধ করে না। এইভাবে ওরা শুধু সম্পদের মালিকই হয় না, সম্পদ নিয়ন্ত্রণকারীও বলে যায়। তারা কোনো নিয়ম নীতির ধার ধারে না, তাদের না আছে কোনো চরিত্র, আর না আছে তাদের কোনো দ্বীন ধর্ম বা চরিত্রগত ধ্যান-ধারণা । এজন্যে তারা কারো কোনো কিছুরই পরোয়া করে না। পয়সা ছাড়া তারা আর কিছুই চেনে না। তারা ধর্মীয় বিধানের সমালোচনা করে, এর প্রতি ঠাট্রা বিদ্রপ করতে কুষ্ঠাবোধ করে না, নীতি নৈতিকতা ও চরিত্র তাদের কাছে একটা পরিহাসের বস্তু । এভাবে তারা সারা পৃথিবীব্যাপী এই ভয়ানক সুদী ব্যবস্থার বাজার খুলে বসেছে, এই ব্যবসার মাধ্যমে তারা বিশ্ব বিবেককে খরীদ করে নিয়েছে এবং বেশীর ভাগ রাষ্ট্রীয় ক্ষমতাকে তাদের পক্ষেই আইন রচনা করতে তারা বাধ্য করে ফেলেছে। তাদের পথে কোনো বাধা বিদ্ নেই এবং তাদের হীন স্বার্থ চরিতার্থ করার পথে কোনো কীটাও নেই৷ এ উদ্দেশ্যের তারা মানুষের যৌন অনুভূতিকে ব্যবহার করছে। সেখানে যাকে প্রলুব্ধ করার দরকার মনে করছে তাদের মদ ও নারীর লোভে মাতিয়ে ফেলে তাদের চরিত্রকে হরণ করে নিচ্ছে এবং যে কোনো উদ্দেশ্য তারা তাদের দ্বারা হাসিল করিয়ে ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৩৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।