Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

করতে গিয়ে অন্য কারো স্বার্থ যেনো বিদ্বিত না হয়, কারো হক যেনো নষ্ট না হয় বা কেউ যেনো কষ্ট না পায় অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে। অন্য শর্ত হচ্ছে কোনো সম্পদ মূল্য বৃদ্ধির আশায় যেন বিক্রি করা ঠেকিয়ে না রাখা না করা হয় বা খাদ্য খাবার ও মৌলিক প্রয়োজনীয় জিনিসগুলো নির্দিষ্ট সময়ের বাইরে গুদামজাত করে না রাখা হয়; বরং যথাসম্ভব সম্পদের বেচাকেনা যেন সর্বদাই স্বাভাবিকভাবে চালু থাকে যাতে করে “কিছু নির্দিষ্ট সংখ্যক ধনী ব্যক্তির হাতে সম্পদ পু শড়ূত না হয়ে যায়।' তাদের নিয়ত ও কাজের পবিব্রতা আনা অর্থাৎ সব কিছুর ব্যাপারে নিছক আল্লাহর সন্তুষ্ট পাওয়ার ইচ্ছা পোষণ করা এবং সেইভাবে কাজ করাকে আল্লাহ তায়ালা বাধ্যতামূলক করে দিয়েছেন, বাধ্যতামূলক করেছেন উপায় উপকরণ ও উদ্দেশ্যের মধ্যে পরিচ্ছন্নতার আনয়ন করাকে। অর্থ বৃদ্ধির জন্যে তাদের ওপর কিছু শর্ত আরোপ করা হয়েছে। অর্থ বৃদ্ধির জন্যে এমন কোনো উপায় অবলম্বন করা যাবে না যাতে কোনো ব্যক্তির অন্তরে কষ্ট লাগে অথবা তার শরীরের কোনো ক্ষতি হয় কিংবা দল বা তার সংগঠনে কোনো অসুবিধা সৃষ্টি হয় ।৫) এই সৃষ্টির প্রয়োজনে যে বাস্তব কর্মপন্থা অবলম্বন করা প্রয়োজন তাকে সামনে রেখেই ইসলাম তার অর্থ ব্যবস্থা নির্ধারণ করেছে । জীবনের এই সুপ্রশস্ত কর্মক্ষেত্রে টিকে থাকার জন্যে সবকিছুকে সুসামঞ্জস্যরূপে ব্যবহার করার যে দায়িত্ব মানুষকে দেয়া হয়েছে তা পালন করার উপযোগী করে ইসলাম তার অর্থনীতিকে সাজিয়েছে। এই দৃষ্টিকোণ থেকে তাকালে দেখা যাবে সুদী ব্যবস্থা সর্বপ্রথম ঈমানী চেতনার সাথে সংঘর্ষশীল হয়। এ ব্যবস্থাটি মূলত অন্য আর একটি দৃষ্টিভংগী অনুসারেই গড়ে উঠেছে, সেখানে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করার কোনো দৃষ্টিভংগী নেই, আর এই কারণে সেখানে কোনো নীতি মেনে চলা অথবা মানবতাবোধের কোনো মূল্য নেই, কোনো মহৎ উদ্দেশ্য সাধন করা অথবা মানুষের জীবনের সুখ সমৃদ্ধি ও কল্যাণের লক্ষ্যে চারিত্রিক যে বৈশিষ্ট্য প্রয়োজন এবং সৃষ্টির জন্যে আল্লাহ তায়ালা যে ব্যবস্থা দিয়েছেন সে সবের কোনো স্থানই এখানে নেই । স্মুদ ও ইন্শামেন্ন ০মীন্পিকি তমা যে নীতির ভিত্তিতে এই সুদী ব্যবস্থা গড়ে উঠেছে তার সাথে আল্লাহর ইচ্ছা ও মানুষের জীবনের মধ্যে কোনো সম্পর্ক নেই। মানুষ তো গোড়া থেকে এই পৃথিবীর নেতা পরিচালক ছিলো। আল্লাহর সাথে তার সম্পর্ক রাখতেই হবে বৈষয়িক দিক থেকে এটা কোনো জরুরী বিষয় নয়, কাজেই তার পক্ষে আল্লাহর নির্দেশাবলী মানা না মানার প্রশ্বও আসে না! প্রত্যেক মানুষ অর্থ সম্পদ লাভের ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন, যে কোনো উপায়ে সম্পদ বৃদ্ধি ও ভোগ ব্যবহারের ব্যাপারেও তাই সে স্বাধীন। এ প্রশ্নে আল্লাহর সাথে তার কোনো চুক্তি বা আল্লাহর কোনো শর্ত মেনে চলা তার জন্যে প্রয়োজন নেই বা তার ওপর এটা বাধ্যতামূলক হওয়ার প্রশ্নও আসে না। অন্য কোনো কারণে বা কারো সুবিধা বা কল্যাণের জন্যে তাকে কাজ করতেই হবে, এ শর্তও মানুষের ওপর আরোপ করা চলে না, আর এই কারণে সম্পদ লাভ বা সম্পদ বৃদ্ধিতে তার কষ্ট হলো বা না হলো এ চিস্তা করার কোনো প্রয়োজন নেই। মানুষের প্রকৃতিগত স্বাধীনতাকে সামনে রেখেই তার জন্যে আইন রচনা করতে হবে। অবশ্য কখনো অপরের সুবিধার খাতিরে তার প্রকৃতিগত স্বাধীনতাকে আংশিকভাবে সীমিত করা যেতে পারে যাতে কেউ কাউকে ধোঁকা দিতে না পারে বা কারো জীবন বিপন্ন করে নিজের অবস্থাকে ভালো €১) লেখকের “আল আদালাতুল ইজতিমায়িতু ফিল ইসলাম' এর “সিয়াসাতুল মাল' অধ্যায় দ্রষ্টব্য । ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৩৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।