Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

রোযগারের ভান্ডার, খাদ্য খাবার ও শক্তি সামর্থ দান করেছেন বিনিময়ে তিনি তাদের থেকে একটি ওয়াদা গ্রহণ করেছেন তা হলো এই যে, এই প্রশস্ত ও মহাবিশ্বের মালিক কেউই হতে পারবে না। তিনি নিজেই বিশ্বের যেখানে যা খুশী করবেন। তিনি তাকে একটি সুনির্দিষ্টি গন্ডীর মধ্যে খেলাফত দানের ওয়াদা করেছেন, খেলাফত দিয়েছেন তাকে এই শর্তে যে, সে আল্লাহর বিধান মতে সব আইন কানুন চালু করবে এবং এইভাবে আল্লাহর যমীনে সে তীর প্রতিনিধিত্ব করবে, আর আল্লাহ প্রদত্ত বিধানকেই সর্বকাজে সে যথেষ্ট মনে করবে । তিনি জীবনের জন্যে যে ওয়াদা তাদের কাছ থেকে গ্রহণ করেছেন তা তারা পূরণ করবে, যেভাবে কাজ করার, লেনদেন করার, চরিত্রে যে বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার তা সবই করবে তাদের ওয়াদা অনুযায়ী তারা পরিপূর্ণ আনুগত্য করবে, সঠিকভাবে তার দেয়া জীবন বিধানকে তার যমীনে চালু করবে । এই ওয়াদার বিপরীত যা কিছু অথন্তা সংঘটিত করতে চাইবে তাকে বাতিল করতে হবে এবং ওই উদ্দেশ্যের পথে সকল তৎপরতাকে থামিয়ে দিতে হবে। আল্লাহর ইচ্ছার বিপরীত যে কোনো শক্তি নিজ প্রভূত কায়েম করতে চাইবে তার তৎপরতা হবে অন্যায় ও বিদ্রোহাত্বক। আল্লাহ তায়ালা ও মোমেনরা তা কখনো মেনে নেবে না। এইভাবে সমগ্র সৃষ্টির ওপর যেমন আল্লাহ তায়ালার শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত, তেমনি পৃথিবীর সর্বত্র ও সকল মানবমন্ডলীর ওপর তাঁরই শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ তায়ালাই তাদের উপর শীসনকর্তী আর সবাই তার অধীনস্থ খলীফা বা তার প্রতিনিধি। এই খলীফাদের কর্তৃত্ ছড়িয়ে দিতে হবে আল্লাহ তায়ালারই দেয়া আইন কানুন ও জীবন বিধানকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে ছড়িয়ে দিতে হবে সর্বত্র। আল্লাহ প্রদত্ত জীবনের যে বিধান, তার বাইরে ওই খলীফাদের কেউই যেতে পারবে না, কেননা তারা আল্লাহরই প্রতিনিধি এবং নির্দিষ্ট শর্ত ও ওয়াদার ভিত্তিতেই পৃথিবীতে তীর প্রতিনিধিত্ব করার দায়িত্ব তারা লাভ করেছে। তাদেরকে কখনো তাদের কর্তৃত্বাধীন জিনিসগুলোর নিরংকুশ মালিক বানিয়ে দেয়া হয়নি। এই চুক্তির ভিত্তিতেই মোমেনদের পরস্পরের মধ্যে দায়িত্ববোধ পয়দা হয়েছে, যার ফলে তারা একে অপরের বন্ধতে পরিণত হয়ে যায়, আর এই পারস্পরিক দায়িত্ববোধের ভিত্তিতে তারা আল্লাহ তায়ালার দেয়া রেযেক থেকে সবাই ফায়দা হাসিল করে, তবে সাম্যবাদী অর্থনীতির প্রবক্তা কার্ল মার্কস- এর মতবাদ অনুসারে সবাই কিন্তু সমান হয়ে যায় না, বরং সীমিত ব্যক্তি মালিকানার অধিকার থাকার ভিত্তিতে যাদের আল্লাহ তায়ালা তুলনামূলক অধিক স্বচ্ছলতা দিয়েছেন, তারা অস্থচ্ছলদের জন্যে খরচ করবে। প্রত্যেককেই নিজ নিজ শক্তি ও যোগ্যতা অনুসারে কাজ করার হুকুম দেয়া হয়েছে, যাতে কেউ তার মুসলিম ভাইয়ের ওপর বোঝা না হয়ে দীড়ায় সামর্থ থাকা সত্তেও অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়বে এমন যেন কখনো না হয়। ইতিপূর্বে এ বিষয়ে বিস্তারিত আলোচনা এসে গেছে। আল্লাহ তায়ালা সম্পদশালীদের ওপর নির্দিষ্ট পরিমাণ যাকাত ফরয করে দিয়েছন, কিন্তু দানের ওপর এই রকম কোনো পরিমাণ নির্ধারণ করে দেননি । এই এচ্ছিক দান খয়রাতের ব্যাপারেও আবার শর্ত আরোপ করা হয়েছে যেনো মুসলমানরা মধ্যম পন্থা অবলম্বন করে এবং আল্লাহর দেয়া সম্পদ খরচ করার ব্যাপারে বাড়াবাড়ি বা অপচয় না করে বসে। আল্লাহ তায়ালা যেসব পবিত্র জিনিস তাদের জন্যে হালাল করেছেন তার ভোগ ব্যবহারের ব্যাপারে তারা যেন সীমা অতিক্রম না করে। তাদের আয় রোজগারের মধ্য থেকে নিজের প্রয়োজন পুরা করার পর যদি অতিরিক্ত কিছু থেকে যায়, তা থেকেই তারা যাকাত দেবে। এখানে একটি শর্ত অবশ্যই আছে আর তা হচ্ছে, তার রোযগারের স্বাধীনতা এবং স্বচ্ছলতা অর্জন ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৩৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।