কোরআনে কারীম সোচ্চার। আল্লাহ তায়ালারই হাতে রয়েছে সত্য সঠিক ও বিজ্ঞানময় ব্যবস্থা প্রবর্তনের ক্ষমতা । জাহেলী যামানায় অশান্তি সৃষ্টিকারী এবং মানুষের অকল্যাণকর এই ব্যবস্থার মন্দ দিকগুলো মানুষ সমভাবে বুঝতো, কিন্তু তবুও এ কদর্য ব্যবস্থা যালেমদের তত্বাবধানেই সর্বত্র চালু ছিলো। সূদ আজো সারা পৃথিবীব্যাপী চালু রয়েছে। এর অকল্যাণকারিতা আজ যেমন মানুষ বুঝে তখনো বুঝতো। তবে এর সমাজ বিধ্বংসী রূপ আজকের এই আধুনিক সমাজে সবার নযরে যেভাবে ধরা পড়েছে সম্ভবত এতো কঠিনভাবে ইতিপূর্বে কখনো তা পড়েনি। এই ভয়াবহ নির্যাতনের কথাটা আলোচ্য আয়াতে অত্যন্ত প্রভাবপূর্ণ ভাষায় প্রকাশ করা হয়েছে। মানব জীবনের এই দুঃখজনক অবস্থার পরিপ্রেক্ষিতে আজকের পৃথিবী এই জঘন্য ব্যবস্থার অকল্যাণ যথাযথভাবে উপলব্ধি করছে এবং পূর্বেকার যে কোনো সময়ের তুলনায় আজকের এই উপলব্ধি তীব্র, এর ফলে আল্লাহ প্রদত্ত ব্যবস্থা “দ্বীন ইসলামে এ সম্পর্কিত নিষেধাজ্ঞার তাৎপর্যও মানুষ আজ বেশী বুঝতে পারছে। মানুষের সামনে আজকে দুনিয়ার ঘটনাবলী বিদ্যমান, যার আলোকে মানুষ কালামে পাকের যথার্থতা সরাসরি ও সহজেই নিরূপণ করতে পারে । বিভ্রান্ত মানুষ আজও এখানে সৃদ খাচ্ছে এবং সুদভিত্তিক ব্যবস্থা চালিয়ে যাচ্ছে। তারা ইসলামী ব্যবস্থার মাধ্যমে সূদের অবসান ঘটার সম্ভাবনা দেখে সর্বত্র নিজেদের ধ্বংসের ছবিই দেখতে পাচ্ছে। ওই ঘৃণ্য ব্যবস্থার প্রতিক্রিয়া তারা প্রত্যক্ষ করছে তাদের চরিত্রে, তাদের ধর্মে, তাদের স্বাস্ত্যে এবং তাদের আর্থিক অবস্থানের সর্বত্র । অচিরেই তাদেরকে আল্লাহ তায়ালার সাথে লড়াইয়ে লিপ্ত হতে হবে তখন তারা তাদের নাফরমানীর প্রতিদান ও শাস্তি ব্যক্তিগতভাবে ও দলবদ্ধভাবে লাভ করবে । ওই শাস্তি নেমে আসবে তাদের গোটা জাতি ও বিভিন্ন সম্প্রদায়ের ওপর । ওই শাস্তি থেকে কাউকে রেহাই দেয়া হবে না বা কারো শাস্তি লাঘবও করা হবে না। পূর্বেকার আলোচনায় সদকার নিয়ম প্রসংগে বলতে গিয়ে যে সব কথা পেশ করা হয়েছে তার মাধ্যমে আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে সত্য সঠিক ব্যবস্থার ওপর প্রতিষ্ঠিত করতে চেয়েছেন এবং তিনি চেয়েছেন যেন অন্যরাও তার রহমত লাভ করার উদ্দেশ্যে এই কথাগুলো খেয়াল করে শোনে এবং এ ব্যবস্থা অবলম্বন করে তার থেকে যথাযথ উপকার পায়। এ ব্যবস্থা মানবনির্মিত নিষ্ঠুর ও ধ্বংসাত্মক ব্যবস্থার মোকাবেলায় মানুষকে সত্য ও কল্যাণের দিকে আহবান জানাচ্ছে। এ দুটি ব্যবস্থা পরস্পর বিরোধী । একটি হচ্ছে ইসলামী ব্যবস্থা, অপরটি হচ্ছে দেব দেবীর পুজার ওপর ভিত্তি করে গড়ে ওঠা সমাজ ব্যবস্থা । এক কথায় এ দুটি ব্যবস্থা এক সাথে অবস্থান করতে পারে না, আর না এ দু'টির মূলনীতি এক হতে পারে, দুটি ব্যবস্থার পরিণতি এক হওয়া সম্ভব ও নয় । দুটি ব্যবস্থার প্রত্যেকটি জীবনের ভিন্ন ভিন্ন উদ্দেশ্য, মূলনীতি, চিন্তাধারা ও ভিন্ন ভিন্ন লক্ষ্য কেন্দ্রিক চিন্তাধারা পেশ করে যার এক একটা অপরটার পুরোপুরিই বিরোধপূর্ণ । এই কারণেই ইসলাম ভীষণভাবে ওই সুদ ব্যবস্থাকে আক্রমণ করেছে এবং ওই ব্যবস্থাকে খতম করার জন্যে কঠিনতম পদক্ষেপ গ্রহণ করেছে। ইসলাম তার জায়গায় নিজস্ব অর্থ ব্যবস্থা চালু করেছে। শুধু তাই নয়, পৃথিবীর সর্বব্র আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাকে সার্বিকভাবে প্রতিষ্ঠা করতে ইসলাম এখন বদ্ধপরিকর | এই ব্যবস্থার মূলকথা হচ্ছে আল্লাহ তায়ালা গোটা সৃষ্টির স্রষ্টা এবং তিনিই সকল সৃষ্টিকে অস্তিত্বে এনেছেন। আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালাই সকল সৃষ্টিকে অস্তিত্ব দান করেছেন, তিনিই সকল সৃষ্টির মালিক মনিব অধিপতি তিনিই মানুষকে পৃথিবীর বুকে খলিফা বানিয়েছেন এবং তাকে রুধি ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৩৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।