আমার থেকে আরো বেশী দুরাবস্থাগ্রস্ত কোনো ব্যক্তিকে পেলো না। আমি রসূলুল্লাহ সে.) কে বলতে শুনেছি- যার কাছে চন্রিশটি (দেরহাম) আছে সে যদি কারো কাছে হাত পাতে তাহলে তার এই চাওয়াটা কাতর কণ্ঠে হাত জড়িয়ে ধরে চাওয়ার শামিল হবে এবং আবু যর এর পরিবারে চল্লিশটি দেরহাম তো আছেই, যেমন একটি বকরী এবং ছোট দু'জন খাদেম। অবশ্যই ইসলাম সর্বদিক দিয়ে একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা । এই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে কোরআন হাদীস এবং রসূল (স.) কর্তৃক বাস্তব কাজের মাধ্যমে প্রদত্ত ব্যাখ্যা একযোগে কাজ করেছে। এ ব্যাপারে কোনো অংশকে বিচ্ছিন্নভাবে বা পৃথক পৃথকভাবে দেখার কোনো সুযোগ নেই। গোটা ব্যবস্থাকে একসাথে কাজ করার জন্যেই ইসলাম সব কিছুকে একটি অংশের সাথে অপর অংশকে সংযুক্ত করে পাঠিয়েছে । এইভাবেই ইসলাম এমন একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলেছে যার দৃষ্টান্ত মানব সভ্যতার ইতিহাসে ইতিপূর্বে আর কখনো পাওয়া যায়নি। »্যুদ মানবতা অভিশাপ পেছনের পাঠে আলোচিত সদকা খয়রাতের ব্যবস্থার বিপরীত হচ্ছে সেই অন্ধকার ও মানবতাবিরোধী ব্যবস্থা যা অশান্তি ও ধ্বংস ডেকে আনে, আর তা হচ্ছে সৃদ। সদকা হচ্ছে- দান ও বদান্যতা, পবিত্রতা ও পবিত্র করণের উপায়, সহযোগিতা ও মানুষের দুরাবস্থার সাথী হওয়া। অপরদিকে সুদ হচ্ছে সংকীর্ণতা, অপবিভ্রতা ও হিংস্রতা, স্বার্থপরতা ও আত্মকেন্দ্রিকতা। সদকা হলো অর্থ সম্পদ দান বা ত্যাগ স্বীকার করা, কোনো প্রতিদান বা বিনিময় পাওয়ার আশা ছাড়া নিছক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান, আর সুদ হচ্ছে খণের বিনিময়ে বিপদগ্রস্তকে আরো কঠিন বিপদে ফেলার একটি ঘৃন্য ষযন্ত্র। সুদ আদায় দিতে না পারলে তার শরীরের গোশত কেটে হলেও আদায় করা, যদি খাতক ব্যবসা করার জন্যে নেয় তো সে ব্যবসায়ের মধ্যে নিয়োজিত শ্রমের উপর খণদাতার ভাগ বসানো, যদি সে লাভবান হয় । আর যদি লাভবান না হয় অথবা ব্যবসায়ে লোকসান হয়ে যায় তাহলেও তাকে পূর্ব নির্ধারিত হারে আসলের উপরে সৃদ দিতেই হবে, এমনকি গায়ের গোশত কেটে হলেও দিতে হবে । অথবা যদি নিজ ও পরিবার বা সাংসারিক ব্যয় নির্বাহ করার জন্যে খণ নেয়া হয় সে অবস্থাতেও মহাজনের সূদ তাকে দিতেই হবে । এই পর্যায়ে যে পরিমাণ নেয়া হয়েছে তার চেয়ে অতিরিক্ত যা দেয়া হয় তার নামই রিবা বা সুদ- এটি সদকার সম্পূর্ণ বিপরীত। এর চেহারা সম্পূর্ণ কদর্য , এর রূপ বীভৎস এবং এর পরিণতি ধ্বংস। কলংক, হিংস্র দানবদের প্রবর্তিত সুদী ব্যবস্থা ও তার কদর্যতার আলোচনা সরাসরি এবং পাশাপাশি রেখে বর্ণনা করেছেন। এই সুদভিত্তিক সমাজ ব্যবস্থা প্রবর্তনের ফলে মানুষের অন্তর থেকে দয়ামায়া মমতা ও উদারতার প্রশ্রবণ শুকিয়ে যায় এবং সমাজ জীবনে নেমে আসে অশান্তি ও বিশৃংখলা, নেমে আসে উচ্ছংখলতা, হিংসা বিদ্বেষ । মানবতা ধ্বংসের অতলে নেমে যেতে থাকে। সামাজিক যেসব ব্যাধি জাহেলী যামানায় গড়ে উঠেছিলো তার মধ্যে অন্যতম ছিলো ঘৃণ্য ও ভয়ানক সুদী ব্যবস্থা ৷ সেই নিষ্ঠুর ব্যবস্থাকে খতম করার জন্যে ইসলাম যে কঠিন পদক্ষেপ নিয়েছে অন্য কোনো জিনিসের জন্যে তা নেয়া হয়নি। এ ব্যবস্থাকে উৎখাত করার জন্যে শব্দ ও অর্থের দিক দিয়ে যে কঠিন কথা উচ্চারিত হয়েছে অন্য কোনো জিনিসের জন্যে তা করা হয়নি। এখানে ওই সম্পর্কিত আয়াত এসেছে এবং অন্য খানেও একইভাবে ওই মানবতা বিধ্বংসী ব্যাধির বিরুদ্ধে ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৩৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।