Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

বর্ণ ও রুচির পার্থক্য থাকা সত্তেও এই এক্য বর্তমান। এমনকি, পৃথক পৃথক এলাকার অধিবাসী হওয়ায় পৃথক পৃথক রুচিবোধ ও মন মেযাজের পার্থক্য বিদ্যমান থাকা সত্তেও এই কেবলা তাদেরকে এক দেহ এক প্রাণের মতো একত্রীভূত করেছে। প্রতি বছর পৃথিবীর সকল এলাকা থেকে তাওহীদের অনুসারীরা এই ঘরের পাশে দীড়িয়ে এই এঁক্যের প্রমাণ পেশ করে। তারা সমস্বরে বলে উঠে, লাব্বায়ক, লাববায়ক, আল্লাহুম্মা লাববায়ক, (হাধির, হাযির, হে আমাদের মালিক, আমরা সবাই তোমার দরবারে এক উম্মত হিসেবে হাযির । অপর দিকে দুনিয়ায় পশুরা এক্যবদ্ধ হয় তাদের চারণভূমি, ঘাসপাতা ও খোয়াড়ের ভিত্তিতে । আহলে কেতাবদের জঘন্য স্বভাবঃ এই নতুন কেবলা সম্পর্কে আহলে কেতাবদের কি মনোবৃত্তি গড়ে উঠেছিলো এবার তা দেখা যাক। এরশাদ হচ্ছে, “আর যাদেরকে কেতাব দেয়া হয়েছে তারা অবশ্যই জানে যে তাদের প্রতিপালকের প্রদত্ত এই কেতাবই সঠিক ও নির্ভুল । তারা ভালোভাবেই জানতো যে, মাসজিদুল হারামই আল্লাহ্‌র প্রথম ঘর যার ভিত ও দেয়াল তাদের পিতৃপুরুষ ইবরাহীম (আ.) কর্তৃক নির্মিত। তারা একথাও জানতো যে, মাসজিদুল হারামের দিকে মুখ করে নামায পড়াই সঠিক এবং এটা নিসন্দেহে আল্লাহর নির্দেশিত কাজ। কিন্তু তাদের ব্যবহার ও কার্যকলাপ ছিলো তাদের জ্ঞানের বিরোধী । তবে মুসলমানদের জন্যে তাদেরকে ভয় করার কোনো কারণ নেই । যেহেতু আল্লাহ তায়ালা নিজেই তাদের পরিচালক ও সহায়ক । তিনি অবশ্যই ইহুদীদের যাবতীয় ষড়যন্ত্রকে বানচাল করে দেবেন।' এরশাদ হচ্ছে, “ওরা যা কিছু করছে সে বিষয়ে আল্লাহ তায়ালা গাফেল নন।' যতো যুক্তি প্রমাণই তাদের সামনে পেশ করা হোক না কেন তাতে তারা সন্তুষ্ট নয়, যেহেতু তাদের কাছেও যুক্তি প্রমাণের অভাব নেই। তাদের কাছে যে জিনিসের অভাব রয়েছে তা হচ্ছে আন্তরিকতা ও নিষ্ঠার এবং কৃপ্রবৃত্তির অনুসরণ ত্যাগ করে সত্যকে উপলব্ধি করা, তা মেনে নেয়ার সৎ সাহস ও যোগ্যতার । এরশাদ হচ্ছে, “তুমি যদি আহলে কেতাবদের কাছে সর্বপ্রকার দলীল প্রমাণও পেশ করো তবুও তারা তোমার কেবলার অনুসরণ করবে না। আর তোমার পক্ষেও তাদের কেবলার অনুসরণ করা সম্ভব নয়। অপরদিকে তাদের অবস্থাও হচ্ছে এই যে তারাও (ইহুদী খৃষ্টান) কেউ কারো কেবলার অনুসরণকারী নয় । এরপর তোমার কাছে সঠিক জ্ঞান এসে যাওয়ার পরও যদি তুমি ওদের কামনা বাসনার অনুসরণ করো তাহলে তুমি যালেমদের মধ্যে গণ্য হবে । ইহুদীরা যে বিরোধিতা করতো ও প্রতিহিংসায় জলে পুড়ে মরতো তার কারণ তাদের স্বেচ্ছাচারিতা ও স্বার্থপরতা ছাড়া আর কিছুই ছিলো না। বহু ভাল হৃদয়ের লোক আছে, যারা মনে করে যে ইহুদী খৃষ্টানদের ইসলাম থেকে দূরে সরে থাকার কারণ তাদের অজ্ঞতা বা ইসলামকে সঠিকভাবে উপস্থাপন করার অভাব, আসলে একথা ঠিক নয়, ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণেই ইসলাম থেকে তারা দূরে সরে রয়েছে, এটাই আসল কারণ নয়, বরং তারা সম্পূর্ণ জেনে শুনেই ইসলাম থেকে দূরে সরে রয়েছে, যেহেতু ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলে তাদের দুনিয়া জোড়া প্রাধান্য ও মোড়লীপানা বিলুপ্ত হয়ে যাবে। আর এই কারণেই তারা ইসলামের বিরুদ্ধে চিরদিন নানাভাবে ষড়যন্ত্র করেছে, আর আজও করছে। হিংসার আগুনে তারা যে জলে পুড়ে মরছে তা কখনও শেষ হবার নয়। হুদন্দলব্দল্ল্দ 5 ল্দ্দহক্লল ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।