Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

মুসলমানদের মধ্যে সুষম বন্টন ব্যবস্থা চালু করার পক্ষপাতী, যাতে করে শ্রম ও পারিশ্রমিকের মধ্যে হক ও ইনসাফ, সুন্দর ও সুষম সম্পর্ক বজায় থাকে । কিন্তু সকল সময়েই বিভিন্ন অবস্থার কারণে ওই সুষম বন্টন ব্যবস্থা বিঘ্নিত হতে পারে, যার কারণে সচ্ছল ব্যক্তিদের দায়িত্ব থাকবে ওই অব্যবস্থাকে সদকা দ্বারা সামাল দেয়ার । এ সদকার ব্যবস্থা কখনো ফরয ব্যবস্থা বা শরয়ী বিধান হিসেবে গৃহীত হতে হবে, যাতে জনসাধারণের সম্পদ সঠিকভাবে ব্যয়িত হয়, আবার কখনো সংশ্লিষ্ট মহলকে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে এচ্ছিকভাবে দান করতে হবে যাতে করে প্রধানত, অভাবী ব্যক্তিরা দারিদ্রের কষাঘাতে জীবন যাপন করাকালে কিছু স্বাচ্ছন্দ বোধ করতে পারে । এ ব্যবস্থায় নিয়ম শৃংখলা সম্পর্কে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। এ ব্যবস্থার মধ্যে গ্রহীতাদের আত্মমর্ধাদাকে অটুট রাখার গ্যারান্টি দেয়া হয়েছে। অভাবপ্রস্তদের আত্মমর্ধাদা যাতে ক্ষুণ্ন হয় তার জন্যে উপরে বর্ণিত কোরআনে কারীমের আয়াতে বিশেষভাবে যত্বু নেয়া হয়েছে। এ ব্যাপারে দাতা সম্প্রদায়ের হৃদয়ে ইসলাম এমন প্রেরণা সৃষ্টি করছে যে, কেউ চাইতে না পারলে তাদের খোঁজ খবর নেয়াকে তারা তাদের কর্তব্যের অংগ বলে মনে করবে এবং তাদের ন্যুনতম প্রয়োজন পূরণের ব্যবস্থা করবে। এ সম্পর্কে নিশ্নলিখিত হাদীসগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য, ১. সহীহ বোখারী আতা ইবনে ইয়াসির এবং আব্দুর রহমান ইবনে আবি উমরা'র বর্ণিত হাদীসের উল্লেখ করেছেন। তিনি বলেন যে “উভয় বর্ণনাকারী বলেছেন” “যে, আমরা আবু হোরায়রাকে বলতে শুনেছি। রসূলুল্লাহ (স.) এই হাদীসের বলেছেন, সেই ব্যক্তিই প্রকৃতপক্ষে সাহায্য পাওয়ার যোগ্য মেসকীন নয় যে যাকে একটি এবং দুটি খেজুর দান করা হয় এবং এক মুষ্টি বা দু্মুষ্টি খাবার দেয়া হয়, প্রকৃত মেসকীন সেই ব্যক্তি যে তার আত্মমর্ষাদায় টিকে থাকতে গিয়ে কাউকে অভাব জানায় না তাকে খুঁজে বের করতে হয়। এ বিষয়ে সঠিক কথা জানতে চাইলে আল্লাহর কথা পড়ে দেখো- “ওরা মানুষের কাছে হাত জড়িয়ে ধরে কিছু চায়না ।' অন্য হাদীসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ । ইমাম আহমদ বলেন- আমাদের এই হাদীস বলেছেন আবু বকর আল হানাফী, তাকে আব্দুল হীমীদ ইবনে জাসফর, তাকে তার পিতা, তাকে মুযায়না গোত্রের এক ব্যক্তি, সেই ব্যক্তি বলেন, তাকে তার মা বলেছেন- বলো না আমরা গিয়ে রসূলুল্লাহ (স.)-এর কাছে সেইভাবে কিছু চাই যেমন করে অন্যরা চায়। সেই ব্যক্তি বলেন- আমি তার কাছে কিছু সাহায্য চাওয়ার জন্যে গিয়ে দেখি তিনি দীড়িয়ে লোকদেরকে সম্বোধন করে বলছেন, যে ব্যক্তি বিনয়াবনত থাকবে এবং তার আত্মমর্ধাদাকে অক্ষর রাখার চেষ্টা করবে আল্লাহ তায়ালা তার মর্যাদা রক্ষা করবেন, আর যে মানুষের মুখাপেক্ষী হবে না আল্লাহ তায়ালা তাকে কারো মুখাপেক্ষী করবেন না। যে মানুষের কাছে চাইতে গিয়ে হাত পাতবে এমন অবস্থায় যে তার কাছে পাচ অকিয়াহ (২ কেজি) পরিমাণ খাদ্য আছে, এমতাবস্থায় তার চাওয়াটি হবে হাত জড়িয়ে ধরে অভাব জানানোর শামিল । একথা শুনে আমি মনে মনে বললাম- আমার যে উটনীটি আছে তা তো পীচ অক়্াহ থেকে অনেক বেশী মূল্যের। তাছাড়া একজন গোলামও তো আমার আছে, তার মুল্যও তো ওই উটনীটির সমান এবং পীচ অক়্াহ থেকে বেশী । সুতরাং আমি কোনো কিছু না চেয়ে ফিরে এলাম। ২. মুহাম্মদ ইবনে সীরিন এর বরাত দিয়ে হাফেয আত্‌ তাবরানী বলে, 'হারিসের নিকট একটি খবর পৌছলো যে কোরায়শ গোত্রের আবু যার নামক ব্যক্তি সিরিয়ায় বাস করে । তার বেশ অভাব যাচ্ছিলো, একথা জানতে পেরে তিনি (হারিস) তার কাছে তিন শত দীনার পাঠিয়ে দিলেন এই দীনারগুলো তার কাছে নিয়ে যাওয়া হলে তিনি বললেন- হে আব্দুল্লাহ আল্লাহর বান্দা হারিস) কি বিলাল সম ৪৭ ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৩৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।