আপন দেখতে পাচ্ছে। এই-ই হচ্ছে মানবতার উদাহরণ তুলে ধরার জন্যে কোরআনে কারীমের মধ্যে উল্লেখিত হদয়গ্রাহক পদ্ধতি যার ফলে কোনো অবস্থা জীবন্ত রূপ নিয়ে অনুভূতির দুয়ারে সাড়া জাগায় । তারাই হচ্ছেন সেই সন্ত্রমশীল ও মহান অভাব্স্ত ব্যক্তি যারা তাদের অভাবকে তাদের, লজ্জাস্থান ঢেকে রাখার মতোই গোপন করে রাখেন। তাদেরকে গোপনেই দান করা উচিত যেন তাদের বিবেকে কোনো আঘাত না লাগে এবং তাদের আত্মমর্যাদা আহত না হয়, আর এই কারণেই ওসব ব্যক্তিকে গোপনে সদকা করতে উৎসাহিত করা হয়েছে, যাতে শুধুমাত্র আল্লাহর জ্ঞানেই তা ধরা পড়ে এবং তার কাছ থেকেই একমাত্র তার প্রতিদান পাওয়ার আশা করা যায়। “তোমরা যা কিছু খরচ করো সে বিষয়ে অবশ্যই আল্লাহ তায়ালা খবর রাখেন।' একমাত্র আল্লাহ তায়ালাই নিভৃত হৃদয়ের গোপন কথার খবর রাখবেন এবং তীর দৃষ্টি থেকে ভালো কোনো কিছু বাদ পড়ে যায় না। ৃ পরিশেষে এ পাঠের মূল আলোচ্য বিষয়- সদকা খয়রাতের নিয়মাবলীর বিবরণ শেষ করার পর কোরআনে কারীমের সেই আয়াতটি শুরু হচ্ছে যা 'ইনফাক ফী সাবীলিল্লাহ”র সকল দিকগুলোকেই স্পর্শ করে, তাকে উপযুক্ত সময়ে খরচ করা সম্পর্কে জানিয়ে দেয় এবং আল্লাহর ওয়াস্তে খরচকারীদের সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা দেয়। “আর যারা তাদের ধন সম্পদ রাত্র দিন গোপন ও প্রকাশ্যে খরচ করে, তাদের জন্যে প্রাতিদান রয়েছে তাদের রব এর কাছে এবং নেই তাদের জন্যে কোনো ভয় আর না তারা দুঃখিত হবে ।' এসম্পর্কিত আলোচনার শেষ পর্যায়ে এসে এই যে আয়াতটি- এতে সংক্ষিপ্তভাবে সকল কথার নির্যাস এসে গেছে। এরশাদ হচ্ছে- “যারা খরচ করে তাদের ধন সম্পদ রাতদিন গোপনে ও প্রকাশ্যে, একথা দ্বারা সকল প্রকার ধন সম্পদের দিকে ইংগিত করা হয়েছে।' এবং সকল সময় সর্বাবস্থাতেই খরচ করা বুঝানো হয়েছে। “তাহলেই তাদের প্রতিদান রয়েছে তাদের পরওয়ারদেগারের কাছে । এভাবে জানানো হয়েছে যে আল্লাহ তায়ালা তাদের সম্পদ বৃদ্ধির সাথে সাথে তাদের জীবনকে রহমত ও বরকতে ভরে দেবেন এর পরবর্তীতে আল্লাহর সন্তুষ্টি পে আসবে আখেরাতের পুরঙ্কার। “আর থাকবে না তাদের জন্যে কোনো ভয়, আর না তারা দুঃখিত হবে" । অর্থাৎ কোনো ভীতি প্রদর্শনকারীর পক্ষ থেকে দেখানো ভয় তাদেরকে তীত করতে পারবে না, না কোনো দুঃখজনক অবস্থা তাদেরকে দুঃখিত করতে পারবে; দুনিয়া ও আখেরাতে সমানভাবে তারা এসব কষ্টকর অবস্থা থেকে দূরে থাকবে । াল-ঞ্রক্স আন্না আপনি সদকা খয়রাত সম্পর্কিত এই তাৎপর্যপূর্ণ বর্ণনায় এতদসম্পর্কিত সকল আলোচনাই মোটামুটি এসে গেছে। এরপর বর্ণনা আসছে একই প্রসংগের আরো একটু বিস্তারিত ব্যাখ্যা নিয়ে। তা হলো যে, কোনো মানুষের জীবন শুধু দান-খয়রাতের উপর চলতে পারে না। ইসলামী জীবন ব্যবস্থা প্রত্যেক সক্ষম ব্যক্তিকে কর্মঠ ও সর্বতোভাবে আর্থিক সচ্ছলতার মধ্যে দেখতে চায়। এজন্যে ইসলাম ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৩৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।