Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

আবেগে প্রকম্পিত হয় এবং যেনো এক শ্নেহের পরশ লেগে তার মন নিরুদ্িগ্ন হয়ে যায় । তখন সে কোনো হীনতা বোধ করে না, তার মন এমনভাবে হালকা হয়ে যায় যে, কোনো উদ্বেগ তাকে আর স্পর্শ করতে পারে না, তার সব প্রশ্ন থেকে যায় এবং মুগ্ধ আবেশে তার কথা বন্ধ হয়ে যেতে চায়। বলা হয়েছে, দান খয়রাতের প্রাপকদের মধ্যে এমন অভাবগ্রস্ত মোহাজের সম্প্রদায় আছে যারা আল্লাহ তায়ালার পথে থাকার কারণে আবদ্ধ হয়ে গেছে। তাদের রুজি রোজগারের পথ বন্ধ হয়ে গিয়েছে, তুমি তাদেরকে তাদের চেহারা দেখে চিনতে পারবে দেখবে । সেখানে দুঃখ কষ্ট ও দৈন্যের ছাপ লেগে আছে। তারা মানুষের হাত জড়িয়ে ধরে তাদের কাছে কিছু চায় না। এদের জন্যে যা কিছু তোমরা খরচ করো তা আল্লাহ তায়ালা জানেন । এই প্রাণবন্ত গুণটি মোহাজেরদের একটি দলের ওপর প্রযোজ্য ছিলো, যারা হিজরত করতে গিয়ে তাদের ধন সম্পদ ও পরিবার বর্গ পেছনে ফেলে এসেছিলেন এবং মদীনায় আসার পর আল্লাহর পথে জেহাদে ও আল্লাহর রসূলের পাহারাদারীতে আত্মনিয়োগ করেছিলেন, যেমন করে হেফাযতের দায়িত্বে নিয়োজিত ছিলেন রসূল (সে.)-এর জন্যে আসহাবে সুফফার ব্যক্তিরা যাদের কারণে কোনো দুশমন সেদিকে কৃদৃষ্টিতে তাকাতেও সাহস পেতো না। এরা জেহাদের কাজে এতোটা নিবেদিত প্রাণ হয়ে গিয়েছিলেন যে, কোনো ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে তারা বিদেশে ভ্রমণ করতে পারতেন না। এতদসন্তেও তারা কারো কাছে কিছু চাইতেন না। আত্মসন্ত্রম বোধ জম্পন্ন এই সম্মানিত সাহাবারা তাদের প্রয়োজনের কথা ব্যক্ত না করায় সাধারণ মূর্খ লোকেরা তাদেরকে সচ্ছল মনে করতো এবং তাদের আসল অবস্থাটা বুঝতে না পারায় তাদেরকে তারা সম্পদশালী মনে করতো । কিন্তু আয়াতটিতে উল্লেখিত কথাগুলো সাধারণভাবে সকল যামানার ও সব মানুষের জন্যেই প্রযোজ্য । এ কথাগুলো তাদেরকে লক্ষ্য করে বলা হয়েছিলো যারা প্রকৃতপক্ষে বড়োই সন্তান্ত ব্যক্তি ছিলেন, বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে যারা কোনো রোযগার করতে পারতো না, আর তাদের আত্মসন্ত্রমবোধ তাদেরকে কারো কাছে হাত পাততেও দিতো না এবং তাদের অভাব অন্যের কাছে প্রকাশ পায় তাও তারা পছন্দ করতেন না। এইসব অবস্থার কারণে সাধারণ ও আনাড়ী গোছের মানুষরা তাদের বাহ্যিক অবস্থা দৃষ্টে এবং তাদের বিনয় নম্রতা ও সততার কারণে তাদেরকে অভাবমুক্ত মনে করতো । কিন্তু তীব্র অনুভূতিসম্পন্ন ও তীম্ষদৃষ্টিসম্পন্ন ব্যক্তিরা খোলা দৃষ্টি দিয়ে পেতেন। সে দারিদ্রের ছাপ তাদের চেহারায় পরিস্ফুট হয়ে না“উঠলেও তাদের দেখে তারা তাদের কষ্ট বুঝতেন । যদিও লজ্জায় তাদের মুখ দিয়ে কোনো কথা বেরুতো না। এই ছোট্ট আয়াতটির মধ্যে এ সন্ত্রমপূর্ণ অবস্থার যে ছবি আঁকা হয়েছে তা অনুভূতিশীল লোকের অন্তরে গভীরভাবে দাগ কাটে । আলোচ্য আয়াতটির মধ্যে তাদের লজ্জাবনত ভাবের এক বাস্তব ছবি যেনো মূর্ত হয়ে উঠেছে। এ পর্যায়ে উল্লেখিত প্রতিটি বাক্য তাদের জন্যে অনুভূতিশীল প্রত্যেক হদয়াভ্যন্তরে যেনো মোহাব্বাতের এক কোমল পরশ বুলিয়ে দিতে চায়। তাদের এই আত্মমর্যাদাবোধ ছবির মতো ভেসে ওঠে যে কোনো অন্তর্দষ্টিসম্পন্ন লোকের কাছে। তখন তাদের চেতনা এমনভাবে উজ্জীবিত হয়ে ওঠে যে, তাৎক্ষণিকভাবে ওদের জন্যে কিছু করার উদ্দেশ্যে তাদের মন ব্যাকুল হয়ে ওঠে । এই আয়াতটি পাঠ করার সাথে সাথে ওই চেহারাগুলো এবং ওই ব্যক্তিত্বগুলো এমনভাবে পাঠকের হৃদয়পটে ভেসে ওঠে যেন মনে হয় তারা ও তাদেরকে চাক্ষুষ ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৩৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।