করেনি, বরং এর থেকে আরো অনেক বেশী কাজ করেছে পবিত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে । ইসলাম মানুষের প্রতি নমনীয় ভাব পোষণ করতে শিখিয়েছে, শিখিয়েছে অভাবপ্রস্তদের অধিকার এমনভাবে প্রতিষ্ঠিত করতে, যেন তারা সর্বপ্রকার সাহায্য সহযোগিতা লাভ করতে পারে এবং যতোদিন কোনো ব্যক্তি মুসলিম জামায়াতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র না করবে এবং তাদের আকিদাকে নষ্ট.করার কাজে লিপ্ত না হবে ততোদিন তাদের এই অধিকার অক্ষুণ্ন থাকবে, আরো জানিয়েছে যে, দাতাদের পুরঙ্কার আল্লাহর কাছে সর্বাবস্থায় সংরক্ষিত হয়েছে, তবে শর্ত হচ্ছে তাদের দান একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যেই হতে হবে। মানবতা প্রতিষ্ঠার জন্যে একমাত্র ইসলামই এই পদক্ষেপ নিয়েছে এবং একমাত্র মুসলমানরাই মানবতা প্রতিষ্ঠার মর্যাদা বুঝেছে। এই প্রসংগে দেখুন আল্লাহর মহান বাণী- “যা কিছু তোমরা খরচ করো সে তোমাদের নিজেদের মংগলের জন্যে, আর তোমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই খরচ করবে- তা না হলে কোনো মূল্য থাকবে না। জেনে রেখো, এই লক্ষ্যে যা কিছু তোমরা খরচ করবে তা তোমাদের পুরোপুরিই ফিরিয়ে দেয়া হবে, আর এ ব্যাপারে তোমাদের প্রতি কোনো অন্যায় করা হবে না।' মোমেনরা যখন খরচ করে তখন তাদের মর্যাদা কতো বেড়ে যায়, সে সম্পর্কে কোরআন কারীমে যে বিবরণ এসেছে তার নির্যাস অনুধাবনে আমরা যেনো ব্যর্থ না হই। এ সম্পর্কিত মূল কথাটি হচ্ছে- আর আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে খচর করা ব্যতীত যে খরচ আমরা করবো তার কোনো মূল্য নেই। এটাই হচ্ছে মোমেনের শান, এই গুণ ব্যতীত মোমেনের মর্যাদা প্রতিষ্ঠিত হতে পারে না। সে অবশ্যই আল্লাহর সত্তৃষ্টির উদ্দেশ্যেই খরচ করে। সে কুপ্রবৃত্তির তাড়নে পড়ে খরচ করে না বা ব্যক্তিগত কোনো স্বার্থ চরিতার্থ করার জন্যেও খরচ করে না, অথবা এজন্যে খরচ করে না যে লোকে তাদের দিকে বিশেষভাবে এবং প্রশংসনীয় দৃষ্টিতে তাকাবে বা খরচ করার পর এদিকে ওদিকে তাকিয়ে দেখবে- কেউ কিছু বলে কিনা । এজন্যেও তারা খরচ করে না যে মানুষ তার খরচ করার কারণে তার কাছে এসে জড়ো হবে অথবা মানুষের উপর সে প্রাধান্য লাভ করবে এবং তার মরতবা বেড়ে যাবে । এ জন্যেও খরচ করে না যে ক্ষমতাধররা তার উপর খুশী হবে অথবা তাকে নির্দিষ্ট কোনো প্রতিদান দেয়া হবে। একমাত্র আল্লাহর সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যেই সে খরচ করে এবং নিছক আল্লাহর ওয়াস্তেই তার যাবতীয় খরচ, আর এ জন্যে তার সদকা যে আল্লাহর দরবারে কবুল হবে- এ ব্যাপারে সে নিশ্চিত হয় ও নিশ্চিন্ত হতে পারে । সে এই খরচের মাধ্যমে তার অর্থ সম্পদে আল্লাহ্র পক্ষ থেকে বরকত লাভ করতে পারবে বলে প্রশান্তি পায়, আরো সে নিশ্চিন্ত হয় যে তাকে আল্লাহ তায়ালা নেক প্রতিদান দেবেন এবং তাকে পুরস্কৃতও করবেন । আল্লাহ তায়ালার পক্ষ থেকে তাকে কল্যাণ ও সুন্দর ব্যবস্থা দেয়া হবে বলে সে নির্লিপ্ততা অনুভব করে যেহেতু আল্লাহ তায়ালার ওয়াদা রয়েছে তিনি তার বান্দাদের প্রতি অবশ্যই এহসানের প্রতিদানে সার্বিকভাবে এহসান করবেন । তিনি তাকে তার দান করার জন্যে, মর্যাদা দেবেন এবং সার্বিকভাবে পবিব্রও করবেন, এটা তিনি দুনিয়াতে দেবেন। তারপর আখেরাতে তো রয়েছে সবটুকু কল্যাণই কল্যাণ। এরপর খরচ করার খাতগুলোর মধ্য থেকে বিশেষ করে একটি খাত সম্পর্কে এখানে বর্ণনা করা হচ্ছে; এখানে মোমেনদের একটি দলের জন্যে এক বিশেষ মর্যাদার কথা ঘোষণা করা হয়েছে, এমন এক মর্যাদার কথা তুলে ধরা হয়েছে যা শুনলে চেতনাগুলি সঞ্জীবিত হয়ে ওঠে, অন্তরসমূহ ৬/৬/৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৩৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।