Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

এই পর্যায়ে এসে দেখা যাচ্ছে ঈমানদারদেরকে সম্বোধন করার পরিবর্তে রসূলুল্লাহ (স.) কে সন্বোধন করা হয়েছে যাতে করে ইসলামের মূলনীতি নির্ধারণ করতে গিয়ে ইসলামী পদ্ধতিতে ইসলামের ব্যবহার নীতি প্রতিষ্ঠার লক্ষ্যে অত্যন্ত গভীর ও প্রভাবপূর্ণভাবে ওই মহা সত্য সঠিক কথাগুলো তুলে ধরা যায়। এরশাদ হচ্ছে, “ওদেরকে তুমি হেদায়াত করে ফেলবে এ দায়িত্‌ তোমার নয়; বরং আল্লাহ তায়ালা যাকে ইচ্ছা তাকে হেদায়াত করেন । আর যা কিছু তোমরা খরচ করবে একমাত্র আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্যেই করো। এইভাবে যে ধন সম্পদ তোমরা খরচ করবে তা তোমাদেরকে ফিরিয়ে দেয়া হবে। আর (তোমাদের কম দিয়ে) তোমাদের প্রতি কোনো যুলুম করা হবে না।" আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) -এর বরাত দিয়ে ইবনে আবু হাতিম তার মোসনাদে একটি হাদীস বর্ণনা করেছেন, তিনি বলেছেন, নবী (স.) প্রথম দিকে শুধু মুসলমানদেরকে সদকা দান করার জন্যে নির্দেশ দিতেন। অবশেষে নাযিল হলো- অর্থাৎ তাদের হেদায়াতের দায়িত্ব তোমার নয় ...... সুতরাং এর পর থেকে জাতি ধর্ম নির্বিশেষে যে হাত পাতবে তাকেই দান করার জন্যে তিনি নির্দেশ দেন। ৃ অন্তকে প্রভাবিত করা ও সঠিকভাবে পরিচালিত করা বা গোমরাহ করা এগুলো আল্লাহর সৃষ্ট কোনো মানুষের সাধ্যের মধ্যে নেই, তিনি আল্লাহর রসূল হলেও এ কাজ তারও সাধ্যের বহির্ভূত । এটা একমাত্র আল্লাহ তায়ালার কাজ। মানুষের অন্তরগুলো আল্লাহরই সৃষ্ট এক শিল্প যার ওপর অন্য কারো শাসন চলে না, তিনি ব্যতীত এ শিল্পকে কেউ ব্যবহার করতেও পারে না। এগুলোর উপর আল্লাহ তায়ারা ছাড়া আর কারো কোনো ক্ষমতা নেই, রসূলের কাজ শুধু দাওয়াত পৌছে দেয়া। হেদায়াত বা পথ প্রদর্শনের ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে । আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যাকে হেদায়াত পাওয়ার যোগ্য বলে বুঝেন তাকেই তিনি হেদায়াত দান করেন । এই হেদায়াত পাওয়ার যোগ্য ব্যক্তি সেইই যে হেদায়াত পাওয়ার জন্যে ইচ্ছা করে এবং সে জন্যে চেষ্টা সাধনা করে। মানুষের ইচ্ছা এখতিয়ারের বাইরে এই ক্ষমতাটি একমাত্র আল্লাহর কাছেই ধর্ণা দেয় এবং হেদায়াত লাভের জন্যে একমাত্র আল্লাহ পাকের কাছেই দলীল প্রমাণ আশা করে । তারপর আল্লাহর মেহেরবাণীতে দাওয়াত দানকারীর জন্যে দাওয়াতী কাজের পথ প্রশস্ত হয়ে যায়। যার কারণে গোমরাহ লোকদের হিংসা বিদ্বেষ মাথাচাড়া দিয়ে ওঠে । কিন্তু তা সত্তেও দাওয়াত দানকারীদের হৃদয় দাওয়াত দিতে গিয়ে সংকুচিত হয়ে যায় না বরং সে ওই অপেক্ষায় থাকে । আরো কামনা করে যেন তারা আল্লাহকে সঠিকভাবে চিনতে পারে । এরশাদ হচ্ছে, *“তোমার ওপরে ওদের হেদায়াতের দায়িত্ব দেয়া হয়নি বরং আল্লাহ তায়ালাই যাকে ইচ্ছা তাকে হেদায়াত করেন ।, অতএব, তাদের জন্যে যেন তোমার বুক খুলে যায় এবং তোমার ধৈর্য যেন আরোও বেড়ে যায়, তুমি যেন তাদেরকে সাহায্য করতে পারো । তাদের সব কিছুর ভার তো আল্লাহরই হাতে এবং খরচকারীকে আল্লাহ তায়ালা নিজেই বিনিময় দান করবেন। এইভাবে দানশীলতার এমন কিছু উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখতে পাই যা সর্বসাধারণ মুসলমানদের অন্তরে ইসলামের মর্যাদা বহু পরিমাণে বাড়িয়ে দেয় এবং ইসলামের উপরে টিকে থাকা তার জন্যে সহজ হয়ে যায়। দ্বীনি দায়িত্ব পালন করার ক্ষেত্রে মানুষ যে কতোটা স্বাধীন তার শুধু মূলনীতি বর্ণনা করেই ইসলাম ক্ষান্ত হয়েছে তা নয় এবং দ্বীনের কাজ করার ব্যাপারে বাধ্য করতে শুধুমাত্র নিষেধই ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৩৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।