শোকরগোজারি করে; আর একদল হচ্ছে, যালেম আল্লাহর সাথে কৃত ওয়াদা ভংগকারী । না তারা আল্লাহর হক আদায় করে আর না তারা তার শোকরগোজারী করে। তাদের সম্পর্কেই এরশাদ হয়েছে, “আর নেই যালেমদের জন্যে কোনো সাহায্যকারী ।' মোস্তাহাব সদকা গোপনে দান করাই ভালো এবং আল্লাহ তায়ালার কাছে বেশী প্রিয়। গোপনে দান করলে প্রকাশ করা বা রিয়ার মনোভাব আসার সম্ভাবনা কম থাকে। কিন্তু ফরয সদকা অর্থাৎ যাকাত প্রকাশ্যভাবে দান করাতে আনুগত্য প্রকাশ পায়, আর এই অর্থে যাকাত প্রকাশ্যভাবে দান করা এবং জানাজানি করে মানুষকে দেয়াই ভালো । এই কারণেই এরশাদ হচ্ছে, “যদি প্রকাশ্যভাবে সদকা দাও তাহলে সেটা ভালো আর গোপনভাবে অভাবপ্রস্তদেরকে যদি দান করো সেটা হবে তোমাদের জন্যে উত্তম । এ আয়াতে দুটি অবস্থার বর্ণনাই এসে গেছে। দুটি অবস্থাতেই যখন যেটা উপযোগী বুঝা যায় সেইভাবে দান করতে হবে এবং প্রতিটি সদকা নিজ নিজ স্থানে পৃথক পৃথক পদ্ধতিতে দান করাই প্রশংসনীয়, এই পদ্ধতিতে সদকা দ্বারা মোমেনদের পালন করা হবে এবং অন্যায় বিদূরিত হবে। এরশাদ হচ্ছে- “আল্লাহ তায়ালা তোমাদের দোষ ক্রটিগুলো মুছে দেবেন ।" এ সদকা খয়রাতের বিধান অনুযায়ী দান করায় মোমেনদের অন্তরে তাকওয়া গড়ে উঠবে এবং অপরকেও উৎসাহিত করা হবে । অপরদিকে এ পদ্ধতিতে আসবে নিশ্চিন্ততা ও শান্তি । আর সকল অবস্থাতে নিয়ত ও কাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপিত থাকবে । তাই এরশাদ হচ্ছে, “যা কিছু তোমরা করো সে বিষয়ে আল্লাহ তায়ালা অবহিত রয়েছেন “ইনফাক" বা আল্লাহর পথে খরচ করা সম্পর্কে দীর্ঘ ও বিস্তারিত ব্যাখ্যার দিকে নযর দেয়া প্রয়োজন বোধ করছি, যাতে এর তাৎপর্য গভীরভাবে অনুধাবন করা সম্ভব হয়, দেখা দরকার এর উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে কোন কোন ভাবে উৎসাহিত করা হয়েছে আর.কি কি ভাবে ভয় এক, বর্তমান আলোচনার মাধ্যমে মানবপ্রকৃতি সম্পর্কে ইসলামের পর্যালোচনা তুলে ধরা হয়েছে এবং অর্থ সম্পদ ব্যয় করার ব্যাপারে মানুষের সংকীর্ণতা ও দ্বিধা দ্বন্দের অবস্থা তুলে ধরা হয়েছে, সর্বক্ষণ দান খয়রাত করতে তাকে উদ্বুদ্ধ করা হয়েছে, উপর্যুপরি তাকে স্মরণ করানো হয়েছে যাতে উদারতা প্রদর্শনে আকাংথী হওয়ার মাধ্যমে সে মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে তার মজ্জাগত সংকীর্ণতাকে এবং মানুষকে আল্লাহ তায়ালা যে মহান সম্মানে ভূষিত করতে চান সৃষ্টির বুকে সে সম্মান লাভ করতে পারে। দুই, তৎকালীন আরব সমাজে দানশীলতা ও উদারতার সুখ্যাতি করা হতো সেই পরিবেশের মোকাবেলা করতে গিয়ে মুসলমানদের মধ্যে এই মহান ভাবধারা জাগিয়ে তোলা হয়েছে। কিন্তু, তাদের দান-খয়রাত ছিলো প্রদর্শনীমূলক, অনেকটা খ্যাতি হাসিল করার উদ্দেশ্যে । দেশে দেশে ও গোত্রে গোত্রে মান-সন্ত্রম ও সুনাম হাসিলের উদ্দেশ্যে । এমতাবস্থায় ওইসব খেয়াল বাদ দিয়ে অন্য কোনো উদ্দেশ্যে দান করতে শেখানো ইসলামের জন্যে কোনো সহজ ব্যাপার ছিলো না। মানুষের কাছ থেকে কোনো কিছু আশা না করে একমাত্র আল্লাহর সত্তৃষ্টি লাভের জন্যে এই ত্যাগ করা সত্যই বড় জটিল ব্যাপার ছিলো । এজন্যে প্রয়োজন ছিলো বহু চেষ্টা সাধনা ও এক দীর্ঘ প্রশিক্ষণের, প্রয়োজন ছিলো স্থায়ী জীবন লক্ষ্যকে সামনে রেখে নিছক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে উদার চিত্ত হওয়া। আর এটা হয়েছিলোও বটে। ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৩৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।