এরপর আসুন আমরা সদকা প্রসংগে আবার ফিরে যাই। অবশ্যই আল্লাহ তায়ালা জানেন খরচকারী কে কী উদ্দেশ্যে দান করে, মানত পূরণ করার জন্যে খরচ করে, প্রকাশ্যে দান করে না গোপনে দান করে এটা কোনো বিষয় নয় মনের খবর তো আল্লাহ তায়ালা ভালো করেই জানেন। আল্লাহ তায়ালা, তাঁর নিজ জ্ঞান অনুযায়ী তাকে প্রতিদান দেবেন। সে যে নিয়তে খরচ করবে সেইটেই তিনি ধরবেন। এরশাদ হচ্ছে, “তোমরা যা কিছু দান করার উদ্দেশ্যে খরচ করো, অথবা মানত পূরণ করার জন্যে খরচ করো তায়ালা সম্যক অবগত ।' “নাফাকা” বলতে ওই সকল অর্থ সম্পদকেই বুঝায় যা যাকাত দানকারী হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি গরীবদের জন্যে বের করে। সে দান যাকাত হিসেবে হতে পারে, সদকা হিসেবে হতে পারে অথবা আল্লাহর পথে জেহাদের প্রয়োজনে এচ্ছিক দান হিসেবেও বের করা যেতে পারে। আর মানত আল্লাহ আর কারো নামে হবে না, বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর জন্যেই হতে হবে। আল্লাহর কোনো বান্দার জন্যে যদি মানত হয় তাহলে তা হবে এক প্রকার 'শেরক" যেমন জাহেলীয়াতের যামানায় বিভিন্ন সময়ে মোশরেকরা তাদের মাবৃদ ও মূর্তিদের নামে পশু বলী দিতো । এরশাদ হচ্ছে, “যা কিছু তোমরা খরচ করো অথবা যে সমস্ত মানত তোমরা করো তা অবশ্যই আল্লাহ তায়ালা জানেন।' আর মোমেনের এই অন্তরে সবসময়ই এই বোধ কাজ করে যে, অবশ্যই তার নিয়তের মধ্যে আল্লাহ তায়ালার দৃষ্টি নিবদ্ধ রয়েছে, তার বিবেকের মধ্যে এবং তার নড়া চড়া ও কাজের মধ্যে । এই চেতনাই তার অনুভূতি নিচয়ের কাছে নানাভাবে প্রাণবন্ত হয়ে ওঠে । এসব অনুভূতির মধ্যে রয়েছে তাকওয়া বা আল্লাহভীতির অনুভূতি, অসুবিধা বোধ করা বা সন্দিহান হওয়ার অনুভূতি, কখনো জাগে মানুষকে দেখানো বা রিয়ার অনুভূতি আবার কখনো নিজেকে বেশী বেশী প্রকাশ করা বা ফুটিয়ে তোলার অনুভূতি, কখনো জাগে সংকীর্ণতা কৃপণতা, আর কখনো দৈন্যের ভয় অথবা ঠকে যাওয়ার অনুভূতি । অপরদিকে ঈমানের ধারায় দৃষ্টিভংগী পরিশোধিত হলে প্রতিদান পাওয়ার আশায় মন নিশ্চিন্ততায় ভরে যায় এবং কর্তব্য পালন করার সঠিক মূল্যায়ন হবে বলে গতীর বিশ্বাসে তার বুক ভরে ওঠে, আসে সন্তোষ-প্রান্তির চেতনা এবং আল্লাহর সন্তুষ্টির জন্যে খরচ করতে পারার এক গভীর তৃপ্তি, আর সর্বোপরি আসে আল্লাহর দেয়া নেয়ামতসমূহ থেকে তার পথে ব্যয় করতে পারার জন্যে বুকভরা কৃতজ্ঞতাবোধ। 2 এখন যে ব্যক্তি আল্লাহ প্রদত্ত নেয়ামতের হক আদায় করতে প্রস্তুত নয় এবং বাস্তবে না আল্লাহর হক আদায় করে না বান্দার হক আদায় করে, আর যে ব্যক্তি আল্লাহর অফুরন্ত নেয়ামত লাভ করার পর অন্যকে দিতেও মানা করে, সে অবশ্যই যালেম, আল্লাহর সাথে কৃত ওয়াদা ভংগ করার জন্যে সে যালেম, মানুষের জন্যে যালেম এবং নিজের ওপরও সে যুলুমকারী ৷ এরশাদ হচ্ছে, “যালেমদের জন্যে নেই কোনো সাহায্যকারী ৷” আল্লাহর সাথে কৃত ওয়াদা পূরণ করা ও বান্দার ওপর কর্তব্য পালন করাই প্রকৃত পক্ষে ইনসাফ ও সুবিচার, আর এটা না করাই যুলুম ও যবরদস্তি। এ ব্যাপারটা বুঝার ব্যাপারে মানুষ দু'ভাবে বিভক্ত হয়ে পড়ে। একদল সুবিচারের উপর প্রতিষ্ঠিত এবং আল্লাহর সাথে কৃত ওয়াদার হক আদায়কারী ৷ আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার দানকে তারা স্বীকার করে এবং তীর কাছে ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৩৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।