এবং তার জন্যে সাধ্যমতো চেষ্টা সাধনা করে, তাকে আল্লাহ তায়ালা কিছুতেই তা থেকে বঞ্চিত করেন না, বরং সে হেদায়াতপ্রাপ্তিতে তাকে তিনি সর্বপ্রকার সাহায্য করেন। তাই তিনি তার বান্দাদের কাছে ওয়াদা করতে গিয়ে বলছেন, “আর যারা আমার পথে থাকার জন্যে চূড়ান্তভাবে চেষ্টা সাধনা করে, আমি (মহান আল্লাহ) অবশ্য অবশ্যই তাদেরকে আমার বহু পথ দেখাবো । আর নিশ্চয়ই আল্লাহ তায়ালা ইহ্সানকারীদের সাথে আছেন (যারা সকলের সাথে সদ্যবহার করে)। আল্লাহ সোববহানাহু ওয়া তায়ালার পক্ষ থেকে এই ওয়াদা এই জন্যে দেয়া হয়েছে যাতে করে ওই সকল ব্যক্তি এ ব্যাপারে নিশ্চিন্ত ও নির্লিপ্ত হতে পারে যে, শীঘ্বই তারা আল্লাহর ইচ্ছা ও মেহেরবানীতে অবশ্যই হেদায়াত ও হেকমত লাভ করবে এবং তিনি তাকে তীর নিজের তরফ থেকে প্রভৃত কল্যাণ দানে ধন্য করবেন। এই প্রসংগ পরিত্যগ করার পূর্বে আমরা আর একটি বিষয় এখানে উল্লেখ করতে চাই যা নীচের আয়াত বলা হচ্ছে, “শয়তান তোমাদেরকে ভয় দেখায় যে তোমরা গরীব হয়ে যাবে যদি বেশী বেশী দান করো, আর আল্লাহ তায়ালা তোমাদের কাছে ওয়াদা করেছেন যে, তিনি তোমাদেরকে দান করবেন ক্ষমা এবং সম্পদ ও সম্মান বৃদ্ধির নেয়ামত দ্বারা। আর আল্লাহ তায়ালা প্রশস্ততার অধিকারী, প্রশস্ত-দানকারী এবং মহাজ্ঞানী । তিনি যাকে ইচ্ছা তাকে “হেকমত' দান করেন। মানুষের সামনে রয়েছে পথ দুটি, তাদের জন্যে তৃতীয় কোনো পথ নেই। আল্লাহর পথ আর শয়তানের পথ। হয় সে আল্লাহর কথা শুনে তার ওয়াদার গুরুত্ব দেবে, নয়তো শয়তানের ওয়াদা লাভ করার জন্যে তার কথা শুনবে । আর যে আল্লাহর পথে না চলে তার ওয়াদার গুরুত্ব দেবে সে শয়তানের পথের পথিক এবং তার অনুসারী হয়ে যাবে। কিন্তু এটা নিশ্চিতভাবে জেনে রাখা দরকার যে, কল্যাণের পথ মাত্র একটাই, আর তা হচ্ছে সেই হক পথ, যা আল্লাহ তায়ালা নিজে নির্ধারণ করে দিয়েছেন। এর বাইরে যা কিছু আছে তা হচ্ছে শয়তানের পথ, সে পথ শয়তানের কাছ থেকেই এসেছে। এই মহা সত্যটিকে কোরআনে কারীম প্রতিষ্ঠিত করতে চায়, আর এই উদ্দেশ্যেই কথাটাকে বারবার উল্লেখ করেছে এবং যথাযথভাবে তার গুরুত্বকে তুলে ধরেছে যাতে করে ওই সব ব্যক্তিদের জন্যে কোনো তর্ক বিতর্ক করার সুযোগ না থাকে যারা আল্লাহর পথ থেকে সরে গিয়ে অন্য জায়গা থেকে সঠিক ও উপযোগী পথ পেতে চায়। এতে কোনো সন্দেহ নেই যে, একদিকে আল্লাহ তায়ালা অন্যদিকে শয়তান (আল্লাহর দেয়া কর্মসূচী, শয়তানের দেয়া কর্মসূচী) আল্লাহর পথ, আর তার পাশাপাশি রয়েছে শয়তানের পথ । এখন তাদেরকে হিসেব করতে হবে কোনটা তারা এখতিয়ার করবে । ভাল বা মন্দ যে কোনটাকে থহণ করার অধিকার ও স্বাধীনতা তাদেরকে দেয়া হয়েছে। এরশাদ হচ্ছে, “যেন সে স্পষ্ট দলীল প্রমাণ দেখে ও বুঝে সুঝে তার ধ্বংস যদি সে নিজে ডেকে আনতে চায়, আনবে; আর যদি সে সঠিক পথে টিকে থাকতে চায় তাহলে যুক্তি বুদ্ধি নিয়েও বুঝে শুনেই যেন সে চলে, ইসলামের পথ সম্পূর্ণ স্পষ্ট। কোনো সন্দেহের, কোনো ধোকা খাওয়ার বা কোনো অস্পষ্টতার অবকাশ সেখানে নেই । এসব কিছু জেনে শুনে হয় সে হেদায়াতের পথ গ্রহণ করবে অথবা গোমরাহীর পথ বেছে নেবে । আর এটা স্থির সত্য যে, সত্য একটিই, বিভিন্ন নয়। অতএব সত্য পথকে বাদ দিয়ে অন্য যেটাই ধরা হবে সেটাই গোমরাহী বা ভুল পথ ছাড়া আর কীই বা হবে! ২ স্ুক্লা আনল সা্যা্সা __ (৩১২০ _ _____ পাল্লা আনবিন্প ৯ ৬//৬/.1051009016-100
— পৃষ্ঠা ৩৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।