“আর আল্লাহ তায়ালা তোমাদের সাথে ক্ষমা ও সচ্ছলতা দানের ওয়াদা দিয়েছেন ।” এখানে লক্ষ্যযোগ্য আল্লাহ ক্ষমা দানের কথা বলেছেন প্রথম, আর শেষে সচ্ছলতা বা সম্পদ বৃদ্ধির আশ্বাস দিয়েছেন। এর দ্বারা বুঝা যাচ্ছে ফাযল'-অর্থাৎ “সম্পদ-বৃদ্ধি বা “সম্মান বৃদ্ধি' ক্ষমার অতিরিক্ত আর একটি আশ্বাস। এ আশ্বাস দ্বারা দুনিয়ায় সুখ-সম্পদ বা সম্মান বৃদ্ধিকে বুঝায়। এটাই হচ্ছে আল্লাহর পথে খরচ করার ব্যাপারে উদার হওয়ার পুরফ্কার। এ ব্যাপারে আল্লাহ তায়ালার ঘোষণা, “আর আল্লাহ তায়ালা প্রশস্ততার অধিকারী মহাজ্ঞানী । আর তিনি জানেন শয়তান অন্তরের মধ্যে কি কি কথা বলে উক্কানি দেয় এবং বিবেককে কিভাবে বিভ্রান্ত করে।' অপরদিকে, আল্লাহ তায়ালা শুধু সম্পদ বা ক্ষমাই দেন না, তিনি মানুষকে “হেকমত' বা বুদ্ধিমত্তাও দান করেন।.এই বুদ্ধিমত্তার কারণে মানুষ মধ্যপন্থা অবলম্বন ও ভারসাম্য বোধ লাভ করে, যার ফলে সে সকল ভারসাম্য বজায় রেখে কাজ করে এবং কার্ষকরণ পদ্ধতিসমূহ ও লক্ষ্য বিবেচনায় যে কোনো পদক্ষেপ নেয়। প্রতিটি কাজ ও ব্যবহার, কোথায় কতোটুকু করা প্রয়োজন সেটা দেখে শুনে ও বুঝে সুঝে সে চলে । তাই তিনি জানাচ্ছেন_ “যাকে ইচ্ছা তাকে তিনি বুদ্ধিমত্তা বা প্রজ্ঞা (সব দিক বিচার বিবেচনা করে চলার শক্তি) দান .করেন। আর এই মহা নেয়ামত যাকে তিনি দেন তাকে তিনি গ্রভৃত কল্যাণ দেন। যখন মানুষের মধ্যে মধ্যপন্থা অবলম্বন করার এবং সকল দিক বিচার-বিবেচনা করে চলার ক্ষমতা পয়দা হয় তখন সে “লজ্জিত হতে হবে' এমন কাজ করে না বা কোনো ব্যাপারে সীমালংঘনও করে না। তবে 'কার্যকারণ পদ্ধতিগুলো কি' এবং কি কি উদ্দেশ্যে সে কাজ করবে তা স্থির করার মতো চিন্তা-ভাবনা করার যোগ্যতা দান করা হয়। কাজেই কিভাবে কাজগুলো সম্পাদন করতে হবে তা স্থির করতে গিয়ে সে ভুল করে না। তাকে এমন স্পষ্ট অন্তর্দৃষ্টি দেয়া হয় যার ফলে সে সকল ব্যবহার ও কাজের ব্যাপারে ফলপ্রসূ দিকনির্দেশনা লাভ করে, আর তাই-ই হচ্ছে বিভিন্ন প্রকারের কল্যাণ, যা প্রভৃত পরিমাণে সে পায়। এসব কথা থেকে শিক্ষা তারাই নেয় যারা বহু বুদ্ধির অধিকারী । বুদ্ধির অধিকারী বলতে বুঝায় সেই ব্যক্তিকে যে শুভ বুদ্ধি দ্বারা পরিচালিত হয়, বুদ্ধিকে কাজে লাগায় এবং এই কারণেই সে কখনোও চিন্তা-ভাবনা না করে কাজ করে না। সদা সতর্ক থাকে এবং কোনো জিনিসকে অবহেলা করে না বরং সকল জিনিস থেকে শিক্ষা নেয়ার জন্যে প্রস্তুত থাকে আর যার ফলে সহজে সে ভুল পথে পা রাখেন। প্রকৃতপক্ষে এটাই হচ্ছে বুদ্ধির স্যবহার। আসলে মানুষের দায়িত্ব হচ্ছে সঠিক পথে চলার যে দিক নির্দেশনা সে পেয়েছে এবং এ বিষয়ে যে যুক্তি প্রমাণ সে লাভ করেছে তার থেকে শিক্ষা নেয়া, সে শিক্ষা থেকে ফায়দা হাসিল করা এবং কোনো ব্যাপারেই অবহেলা বা ওঁদাসিন্য না দেখানো । এইভাবে সকল দিকে বিচার বিবেচনা করে চলার মাধ্যমে ভারসাম্যপূর্ণ জীবন যাপন করার ক্ষমতাই হচ্ছে হেকমত। আর, আল্লাহ তায়ালা, তার বান্দাদের মধ্য থেকে, যাকে ইচ্ছা তাকে, এই রয়েছে। এ নেয়ামত তিনি যাকে ইচ্ছা তাকে দেন, তবে সে দান পাওয়ার জন্যে তাকে নিজ কর্তব্য পালন করতে হবে। এটাই ইসলামী ধ্যান-ধারণার মৌলিক নিয়ম । এ নিয়মের মূল কথা হচ্ছে- সকল ক্ষমতার মালিক আল্লাহর ইচ্ছা এখতিয়ারের কাছে নিজেকে পুরোপুরি সঁপে দেয়া । কোরআনে কারীম এ প্রসংগে আর একটি মহান সত্যকে তুলে ধরেছে; তা হচ্ছে, যে হেদায়াত চায় বিলাল ২য় ৪৬ ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৩৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।