Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

করা জিনিসের যথাযথ মূল্যায়ন করেন ও তার উচিত প্রতিদান দেন। আর আল্লাহ তায়ালা রেষেক দানকারী, আর তিনিই প্রকৃতপক্ষে দেনেওয়ালা । তিনি তোমাদেরকে সেইভাবে দান করার মন পয়দা করবে যেভাবে তিনি অতীতে দান করেছেন। অর্থাৎ তোমাদের মধ্যে দান করার মন পয়দা করে দেবেন এবং এ ব্যাপারে তোমাদের হৃদয়ে উৎসাহ জাগিয়ে দেবেন। এমনভাবে তোমদের মনকে তিনি গড়ে দেবেন যে তোমাদের নিজেদের আশ্চর্য লাগবে যে এতো উদার তোমরা কেমন করে হয়ে গেলে! সক্মতান দারিব্রেক্স ভক্স দেখ্খাকস দান করার ব্যাপারে তোমাদের মন যখন সংকুচিত হয়ে যায় অথবা যখন খারাপ জিনিস দান করার কথা মনে জাগে তখন সেটা বিভিন্ন প্রকারের মন্দ অনুভূতির কারণে আসে, প্রকৃতপক্ষে সেই অনুভূতির পেছনে রয়েছে আল্লাহর ভান্ডার থেকেই যে তোমরা সব কিছু পাও এ কথার উপর দৃঢ় আস্থার মনোভাব এবং অভাব্রস্ত হয়ে যাওয়ার ভয়, যার কারণে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলা সম্ভব হয় না, তাঁর উপর নির্ভরও করতে পারো না এবং তার কাছেই যে সব কিছু ফিরে যাবে এটাও বোধগম্য হয় না। অপরদিকে মোমেনদেরকে আল্লাহ তায়ালা ওইসব বাজে চিন্তা থেকে দয়া করে উদ্ধার করেছেন, যার ফলে তারা অনুভব করে যে, তারা যে দান করছে তা শেষ হয়ে যাচ্ছে না, বরং তা খণ হিসেবে আল্লাহর হাতে দেয়া হচ্ছে। তারা এটাও অনুভব করে যে, দান খয়রাত করার ব্যাপারে মনের মধ্যে যে সংকট সৃষ্টি হয় তা শয়তনের ওয়াসওয়াসা ছাড়া আর কিছুই নয়। আর দান না করার জন্যে শয়তানই তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করে। তাই এরশাদ হচ্ছে- শয়তান তোমাদেরকে ভয় দেখায় । দান খয়রাত করলে তোমরা গরীব হয়ে যাবে বলে, আর তোমাদের হুকুম দেয় (উদ্দুদ্ধ করে) লজ্জাকর কাজ করতে । অপরদিকে আল্লাহ তায়ালা তোমাদের সাথে ওয়াদা করেছেন যে, দান খয়রাত করলে তিনি তোমাদেরকে ক্ষমা করে দেবেন এবং সম্পদ ও সম্মান আরো বাড়িয়ে দেবেন। আর আল্লাহ তায়ালা প্রশস্ততার অধিকারী মহাজ্ঞানী । তিনি যাকে ইচ্ছা বুদ্ধিমত্তা দান করেন । আর তিনি যাকে ইচ্ছা তাকে বহু কল্যাণের অধিকার বানান। এসব থেকে তারাই শিক্ষা নেয় যারা সুস্থ বিবেক ও বুদ্ধির অধিকারী । শয়তান তোমাদেরকে এই বলে ভয় দেখায় যে, তোমরা দান খয়রাত করলে গরীব হয়ে যাবে। এই কারণে সে তোমাদের মনের মধ্যে লোভ লালসা, সংকীর্ণতা এবং বেশী বেশী পাওয়ার জন্যে প্রতিযোগিতার মনোভাব পয়দা করে দেয়। সাথে সাথে সে তোমাদের উদ্বুদ্ধ করে লঙ্জাকর কাজের-জন্যে। লঙ্জাকর কাজ বলতে প্রতিটি ওই নাফরমানীর কাজকে বুঝায় যা কোনো সীমা মানে না। অর্থাৎ শয়তান এমনভাবে তাকে উক্কানি দিতে থাকে যে কোনো নির্দিষ্ট পাপ কাজের মধ্যে গিয়ে সে থেমে থাকে না, বরং সর্বপ্রকার পাপ কাজ করা তার জন্যে সহজ হয়ে যায় । আর দৈন্যের ভয় তো এমন এক কঠিন জিনিস যে জাহেলিয়াতের যুগে মানুষকে কন্যা সন্তানদেরকে পুঁতে ফেলতেও উদ্ুদ্ধ করেছে। মানব সভ্যতার জন্যে ছিলো একটা এক ন্যক্কারজনক কাজ । আর সম্পদ লাভ করার প্রবল লোভ মানুষকে সুদ খাওয়ার ব্যাপারে আহ্বান জানিয়েছে। আর অবশ্যই এটাও মানবতার জন্যে লজ্জাজনক কাজ, আল্লাহর পথে খরচ করলে মানুষ গরীব হয়ে যাবে এই ভয় এসে যাওয়াটা নিজেরই একটা লজ্জার ব্যাপার। আর যে সময় শয়তান মানুষকে দৈন্যের ভয় দেখাচ্ছে, সেই একই সময়ে আল্লাহ তায়ালা তাকে ক্ষমা ও সচ্ছলতার আশ্বাস দিচ্ছেন। বলছেন, ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৩৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।