ষড়যন্ত্র থেকে রক্ষা পাওয়ার জন্যে মুসলমানদের কতোটা সজাগ ও সতর্ক হতে হবে সে বিষয়েও তাদেরকে তিনি জানিয়ে দিয়েছেন। এরশাদ হচ্ছে, “হে নবী, তোমার বারবার আকাশের দিকে তাকানোর ব্যাপারটা আমি (মহান আল্লাহ) লক্ষ্য করেছি, সুতরাং অবশ্যই এমন কেবলার দিকে আমি তোমাকে ঘুরিয়ে দেবো যাকে তুমি পছন্দ করবে । অতএব, তোমার চেহারাকে তুমি মাসজিদে হারাম এর দিকে ফেরাও | আর (হে মোমেন ব্যক্তিরা) যেখানেই তোমরা থাকো না কেন তোমাদের মুখকে এ দিকেই ফিরাবে। অপরদিকে জেনে রেখো, যাদেরকে আসমানী কেতাব দেয়া হয়েছে সেই (ইহুদী) লোকেরা ভাল করেই জানে যে তাদের রব এর পক্ষ থেকে কেবলা পরিবর্তনের এই সিদ্ধান্তই সঠিক।' এখানে লক্ষ্য করার বিষয়, আয়াতের সূচনাতে এমন বাচনতংগী ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে নবী (স.)-এর মনের অবস্থাটি সুন্দরভাবে ফুটে উঠেছে। কি চমৎকার সে কথাগুলো, “অবশ্যই আমি লক্ষ্য করেছি আকাশপানে তোমার বারবার তাকানো ।' এই বাক্যটির মাধ্যমে জানা যায় যে রসূলুল্লাহ (স.) কতো গভীরভাবে আকাংখা করছিলেন কেবলা পরিবর্তনের নির্দেশ লাভের জন্যে এবং প্রতি মুহূর্তেই তাঁর মনে হতো এই বুঝি নির্দেশ এসে যাচ্ছে। কারণ এ বিষয়টি নিয়ে ইহুদীরা নানাপ্রকার কৃট তর্ক করতো এবং মাঝে মাঝে সীমাহীন ওদ্ধত্য দেখাতো। একই কেবলার অনুসরণ করার কারণে জনগণকে প্রতারিত করার এবং তাদের জীবন ব্যবস্থার অনুকরণে মোহাম্মাদ সে.) জীবন ব্যবস্থা গড়ে তুলেছেন একথা বলার তাদের যথেষ্ট সুযোগ জুটে গিয়েছিলো । এ কারণেই বারবার আকাশের দিকে তাকিয়ে নীরব ভাষায় তিনি চাইতেন যে এ অবস্থার পরিবর্তন হোক । অবশ্য আদবের তীব্র অনুভূতি তাকে মুখ ফুটে কিছু বলা থেকে বরাবরই বিরত রেখেছে। অবশেষে আল্লাহ তায়ালা তার আকাংখা অনুযায়ী কেবলা পরিবর্তনের নির্দেশ পাঠালেন । যে বাচন ভংগীতে এ নির্দেশ এসেছিলো তাতে নবী (স.)-এর প্রতি আল্লাহর মোহাববাতের গভীরতা ফুটে উঠেছে। দেখুন বলা হচ্ছে, “ঠিক আছে, তোমার পছন্দমতো কেবলার দিকেই আমি তোমাকে ফিরিয়ে দেবো ।' এই কথার সাথে সাথেই আল্লাহ তায়ালা নবী (স.)-এর পছন্দনীয় কেবলা কাবা শরীফের দিকে মুখ করে নামায পড়ার নির্দেশ দেন এবং কেয়ামত পর্যন্ত মুসলমানদের জন্যে এই পবিত্র ঘর স্থায়ী কেবলা হিসেবে নির্দিষ্ট হয়ে যায়। এরশাদ হচ্ছে, “অতএব, (হে মুসলমানরা) যেখানেই তোমরা থাকো না কেন এই দিকেই মুখ ফিরাবে। পৃথিবীর সকল স্থান থেকে এই একই দিকে মুখ ফিরিয়ে নামায পড়ার নির্দেশ পালন করা সবার জন্যে বাধ্য তামূলক হয়ে গেলো । গোটা উম্মতকে এঁক্যবদ্ধ করার ও এককেন্দ্রিক করার জন্যে এ ছিলো এক অপরিহার্য ব্যবস্থা । বংশ, বর্ণ, ভাষা ও অঞ্চল বা জন্মভূমির পার্থক্য থাকা সন্তেও এই কেবলাই হয়ে গেলো মুসলমানদের এক্সূত্রে বাধার জন্যে এক রক্ষাকবচ। এক কেতাব, এক নবী এবং এক কেতাবের অনুসারী হওয়ার সাথে সাথে এক কেবলার অনুসারী হওয়ার কারণে পূর্ব পশ্চিম ও উত্তর দক্ষিণের সকল মুসলমানের জীবন লক্ষ্য ইসলামী জীবন ব্যবস্থা কায়েম করার কথা সবার মনে বদ্ধমূল হয়ে গেলো । এই জীবন ব্যবস্থার বৈশিষ্ট্য হলো এর অনুসারীরা এক দেহ ও এক প্রাণের মতো এঁক্যবদ্ধ, এক আল্লাহর অনুগত, এক রসূলের অনুসারী এবং একই কেবলার দিকে মুখ করে নামায পড়ে । এইভাবে আল্লাহ তায়ালা উম্মাতে মোহাম্মাদীকে একতাবদ্ধ করেছেন। একই মাবুদ, একই | রসূল, একই দ্বীন ও একই কেবলা হওয়ার কারণে এই এক্য সুপ্রতিষ্ঠিত । বংশ, গোত্র, দেশ, ভাষা, | ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।