ইবনে হাতেম অন্য আর একটি বর্ণনা ধারায় বারা (রা.)-এর বরাত দিয়ে আর একটি হাসীদ শ্রনেছেন_ তিনি বলেছেন, আমাদের সম্পর্কেই এ আয়াতটি নাযিল হয়েছে । আমরা ছিলাম খেজুর বাগিচার মালিক। এ সময়ে কেউ কেউ কখনো বেশী আবার কখনো কম খেজুর নিয়ে আসতো । কেউ পুরো কান্দি ধরেই এনে মসজিদে ঝুলিয়ে দিতো । আসহাবে সুফফা (৪০ জন গরীর সাহাবা যারা প্রায় সময়ই মসজিদে পড়ে থাকতেন এবং রসূলুল্লাহ (স.)-এর কথাগুলো সংরক্ষণের চেষ্টা করতেন) - এদের খাবারের কোনো নিয়মিত ব্যবস্থা ছিলো না। তাদের মধ্যে কারো ক্ষুধা পেলে তিনি কোনো লাঠি এনে তা দিয়ে খোচা মারতেন, এতে কীচা ও পাকা. সব রকমের খেজুর পড়লে তা কুড়িয়ে নিয়ে খেতেন। কিছু লোক এমনো ছিলো যাদের 'ভালো"র দিকে ঝোঁক ছিলো না- তারা নিকৃষ্ট এবং খারাপ খেজুরের কান্দি আনতো। তারপর তারা অন্যন্য খেজুর কাধির সাথে সেটাকেও ঝুলিয়ে দিতো। এই অবস্থায় নাযিল হলো, যা কিছু তোমরা খরচ করো তার মধ্যে বেছে গুছে এমন নিকৃষ্ট জিনিস খরচ করো না যেগুলো তোমাদের দিলে, নিতে গিয়ে তোমাদের চোখ বন্ধ হয়ে আসতে চাইবে, আর তোমরা তা নিতেই চাইবে না। বর্ণনাকারী বলেন- তোমাদের কাউকে যদি ওই জিনিস দেয়া হয় যা সে দিতে চায়, তখন সে নিতে চাইবে না, আর নিলেও চোখ বুজে লজ্জার সাথে নেবে । এ আয়াত নাযিল হওয়ার পর লোকেরা তাদের কাছে যা কিছু ভালো জিনিস থাকতো তাই নিয়ে হাঘির হতো । উপরে বর্ণিত রেওয়ায়াত দুটি অর্থ প্রায় কাছাকাছি। উভয় হাদীসই মক্কার তৎকালীন অবস্থা তুলে ধরেছে। অপরদিকে ছবির আর একটি পিঠও আমরা দেখেছি যার মধ্যে মদীনার আনসারদের ত্যাগ কোরবানী এবং নিজেদের প্রয়োজনের উপর দ্বীনী ভাইদের প্রয়োজনকে প্রাধান্য দেয়ার মনোরম দৃশ্যও আমাদের নযরে পড়ছে। দেখেছি আমরা একটি দলকে, যারা ত্যাগ কোরবানী করার অত্যাস্চার্য এবং মহান দৃষ্টান্ত স্থাপন করেছেন। আর একটি দৃষ্টান্তের মধ্যে আমরা ওই দলটিকেও দেখেছি যাদের পূর্ণতু প্রাপ্তির জন্যে প্রয়োজন ছিলো বেশ কিছু প্রশিক্ষণের । যেমন করে আনসারদের মধ্যে কিছু লোক দান খয়রাতের ব্যাপারে রদ্দী মাল খরচ করার পক্ষপাতী ছিলো । এমন রদ্দী মাল যা তাদেরকে কেউ দিতে চাইলে কিছুতেই তা সে নিতে প্রস্তুত হতো না। অত্যন্ত কম মূল্যের হওয়ার কারণে ওই মালের দিকে তাকাতেও তারা লঙ্জাবোধ করতো । অথচ সেই জিনিসই আল্লাহর সত্তুষ্টির'জন্যে খরচ করতে চাইতো । এই কারণে ওই ব্যবহারের সমালোচনা করা হয়েছে । এরশাদ হচ্ছে, “তোমরা জেনে নাও যে আল্লাহ তায়ালা সব কিছু থেকে বেপরওয়া, চির প্রশংসিত ।' তিনি মানুষের দানের মুখাপেক্ষী নন, কেউ দান করলেও বা কি আর না করলেও বা কি, তার কিছু যায় আসে না। তীর পক্ষে কারো সম্পদের পরওয়া করার দরকার করে না। তিনি কারো বা কোনো কিছুর মুখাপেক্ষীও নন। কেউ দান খয়রাতের মাধ্যমে প্রশস্ত মনের পরিচয় দিলে সে তার নিজের উপকারার্থেই এ কাজ করে । তিনি চির প্রশংসিত। তিনি সকল পবিত্রতা ও প্রশংসার দাবীদার ও গ্রহণকারী এবং যে প্রশংসা করে তাকে তিনি উচিত বিনিময় দান করেন। উপরে বর্ণিত এ দুটি গুণের প্রত্যেকের মধ্যে এমন এক সন্ধী সুধা আছে যা অন্তর জাগিয়ে তোলে, যেমন করে আনসারদের সেই দলটিকে চাংগা করেছিলো যারা পূর্বে উদাসীন ছিলো এবং "উল্লেখিত আয়াত- “হে ঈমানদাররা! তোমাদের রোযগারের মধ্য থেকে পবিত্র জিনিসসমূহ খরচ করো । যদি তা না করো তাহলে জেনে রাখো খারাপ কিছু দান করতে চাইলে তিনি তোমাদের দান ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৩৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।