“হে ঈমানদার ব্যক্তিরা, বৈধভাবে যে ধন সম্পদ তোমরা উপার্জন করেছো তার থেকে খরচ করো । সদকার মূলনীতি সম্পর্কে কোরআনে ইতিমধ্যে যে বর্ণনা এসে গেছে তাতে এ কথাটা স্পষ্টভাবে ফুটে উঠেছে যে, উদারতাই হচ্ছে সর্বোত্তম মানবতা । সুতরাং এ মানবতা ও মহানুভবতা অর্জনের জন্যে প্রয়োজন উত্তম জিনিস দান করা । উত্তম জিনিসের মাধ্যমেই উত্তম মর্যাদা হাসিল করা যায়। আল্লাহ তায়ালা নিম্নমানের জিনিসের ভুখা নন। তাকে খুশি করতে হলে উত্তম জিনিস দিয়েই খুশী করতে হবে এবং তার প্রতিদানেও তিনি সর্বোত্তম জিনিস দান করবেন। এর জন্য প্রয়োজন মনের সংকীর্ণতাকে নিয়ন্ত্রণ করা, তবেই গিয়ে আল্লাহর অফুরন্ত ভান্ডারের দ্বার অবারিত হবে। এইভাবে সুন্দর ও উত্তম জিনিস দান করার জন্যে আল্লাহ তায়ালা মোমেনদেরকে সাধারণভাবে উপদেশ দান করেছেন। এ আহ্বান সর্বকালের সকল জনপদের জন্যে । দান করার এ আহ্বানের মধ্যে মানুষের হাতে আসা সব ধরনের সম্পদই অন্তর্ভুক্ত । মানুষ পবিত্র ও হালাল উপায়ে যা রোযগার করে এবং কৃষি ভূমি থেকে ফল ও ফসল আকারে সে যে সম্পদ পায় সে সব কিছুর মধ্য থেকেই তাকে যাকাত ও সদকা বের করতে হবে । এসব সম্পদের মধ্যে খনিজ দ্রব্য ও পেন্রোলজাত দ্রব্যও রয়েছে । কাজেই, এক কথায় বলা যায় নবী (স.)-এর আমলে সম্পদ বলতে যা কিছু বুঝান হতো এবং পরবর্তীকালে যা কিছু মানুষ আবিষ্কার করেছে তা সব কিছুই সম্পদের অন্তর্ভুক্ত এবং সব জিনিস থেকেই দান করতে হবে। এ সব সম্পদের কোনো একটিও কোনোকালেই সদকার শ্রেণী থেকে বাদ পড়বে না। এই দান করাটা হবে বাধ্যতামূলক যাকে কোরআনের পরিভাষায় যাকাত" বলে অভিহিত করা হঁয়। এসব জিনিসের মধ্য থেকে কি পরিমাণ অর্থ যাকাত স্বরূপ দিতে হবে সে বিষয়ে হাদীস শরীফ পরিষ্কারভাবে এমন মূলনীতি পেশ করেছে যার আওতায় সব কিছু এসে যায়। এই আয়াতের শানে নযুল হিসেবে একেবারে প্রথম দিককার বেশ কিছু হাদীস পাওয়া যায়। যেগুলো উল্লেখ করায় কোনো অসুবিধা নেই । যেহেতু কোরআনে কারীম মানুষকে জীবনের নিয়ম শৃংখলা শেখানোর জন্যে এবং তাকে মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত করার উদ্দেশ্যে প্রয়োজনীয় যে শিক্ষা দিয়েছে। হাদীসের মাধ্যমে তা আরোও স্পষ্ট হয়ে গিয়েছে। হাদীসগুলোর কয়েকটি নিম্নূপ, ১. ইবনে জারীর-এর মোসনাদে উল্লেখিত বারা ইবনে আযিব (রা.) থেকে বর্ণিত; তিনি বলেন- (আলোচ্য) আয়াতটি আনসারদের সম্পর্কে নাযিল হয়েছে। আনসারদের লোকেরা তাদের বাগিচাসমূহ থেকে আধাপাকা খেজুর পাড়তো (পেড়ে নিতো) তারপর রসূল (স.)-এর মাসজিদের দুটি খুঁটির মাঝে সেগুলো লটকিয়ে দিতো। সেগুলো থেকে অভাবী মোহাজেররা ছিড়ে ছিড়ে নিয়ে খেতো। এ সময়ে কোনো কোনো ব্যক্তি খারাপ খেজুর এনেও এগুলোর মধ্যে ঢুকিয়ে দিতো (যাতে সেগুলোও ওই অভাবী লোকেরা খেয়ে নিতে পারে) এবং এটাকে তারা জায়েয মনে করতো। এ কাজ করার কারণে আল্লাহ তায়ালা নাধিল করলেন- “যা কিছু তোমরা খরচ করো সেগুলোর মধ্য থেকে নিকৃষ্ট জিনিস খরচ করো না ।' বারা*র বরাত দিয়ে হাকিমও এই রকমেরই আর একটি হাদীস বর্ণনা করেছেন এবং বলেছেন, বুখারী ও মুসলিম শরীফে বিশুদ্ধতার যে মাপকাঠি দেয়া হয়েছে সেই অনুসারে এই হাদীসটি বিশুদ্ধ । ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৩৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।