Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

আর কখন এই ধ্বংসলীলা সংঘটিত হবে? সেই কঠিন অন্তিম সময়ে যখন তার ছায়া ফলমূল বড় প্রয়োজন এরশাদ হচ্ছে- যখন সে বার্ধক্যে উপনীত হয় এবং কিছুসংখ্যক দুর্বল বংশধর ছেড়ে যায় আর সেই সময়েই এক অগ্নিবর্ধী তুফান এসে তার সব কিছু পুড়িয়ে ছারখর করে দেয়। কে এমন আছে যে এই অবস্থাটা চাইতে পারে? আর কেইবা এমন হতে পারে যে ওই অবস্থাতে ফিরে যাবে যেখান থেকে পরিভ্রাণ পাওয়ার কোনো উপায় থাকবে না? এরশাদ হচ্ছে- এইভাবে আল্লাহ তায়ালা তোমাদের জন্যে তার আয়াতগুলোকে স্পষ্টভাবে বর্ণনা করছেন যেন তোমরা চিন্তা-ভাবনা করতে পারো ।' এমনি করে ওই বাগিচার সজীব ও দৃষ্টি আকর্ষণকারী দৃশ্যটিও ভেসে ওঠে, যার মধ্যে প্রথম যে জিনিসটি পরিলক্ষিত হয় তা হচ্ছে তার স্নিপ্ধতা, তৃপ্তিকর এবং ভোগ্য জিনিসের সমারোহ। আরো সেখানে দেখা যায় মনোরম ফল ফুলের দৃশ্য এবং খোশবু ও সৌন্দর্যে ভরা মধুর মেলা, কিন্তু অনতিকাল পরে এবং ওই সকল নানা প্রকার সুখ সৌন্দর্যের জিনিস ভোগ করার পূর্বেই হঠাৎ করে যখন আগুনে ভরা ভীষণ ঝড় তুফান এসে পড়ে তখন তা ঠেকানোর ক্ষমতা আর কারো থাকে না। এরপর আলাদাভাবে আমাদের খেয়াল করা প্রয়োজন যে প্রত্যেকটি দৃশ্যের সৌন্দর্যের জিনিসগুলো কতো চমৎকারভাবে একটি আর একটির সথে সামঞ্জস্যশীল এবং মজার ব্যাপার হচ্ছে, সৌন্দর্যের এই বস্তুগুলো পৃথকভাবে একটি একটি করে আসে না, বরং সৌন্দর্যের এই বন্তুগুলো গোড়া থেকেই একসাথে আসে এবং একই সাথে অনেক দিন পর্যন্ত স্থায়ী থাকে । বিভিন্ন প্রকার ফলমূল সবই এক সাথে আসে এবং সবগুলোই কৃষি জমির ফসল । এই কারণেই বলা হয়েছে- একটি দানা থেকে সাতটি শীষ উদ্কীন হয়। একটি মসৃণ পাথর যার উপর রয়েছে মাটির আত্তর, এর উপর মুষলধারে বৃষ্টিপাত হলো, এবং মাটি ধুয়ে মুছে সাফ হয়ে গেলে রয়ে গেলো অনুর্বর শক্ত-সমান পাথরটি যার উপর কোনো কিছু উৎপন্ন হওয়া সম্ভব নয়। অপরদিকে রয়েছে পর্বত শিখরে অবস্থিত আর একটি বাগিচা যেখানে প্রচুর বৃষ্টিপাতে কোনো ক্ষতি তো নয়ই, বরং দ্বিগুণ হবে তার ফসল । খেজুর ও আংগুরের বাগিচা । সেখানে মুষলধারের বৃষ্টি, শিশিরপাত এবং ঝড় তুফান হওয়া সত্তেও প্রচুর পরিমাণ ফসল হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু বাগিচার অবস্থানের বিশেষ গুরুত্বের কারণে সেখানে অধিক পরিমাণে ফসল হওয়াটাই স্বাভাবিক। কৃষি উৎপাদনের নিয়ম অনুযায়ী প্রাকৃতিক বিবর্তন থাকা সত্তেও ওই সকল ক্ষেত্রে অধিক ফসল ফলনের সন্তাবনাকে কোনো সময়েই নাকচ করে দেয়া যায় না। মানুষ ও মাটির প্রকৃতির মাঝে এই যে গভীর সাদৃশ্য রয়েছে, মূলত- এটা একটা বাস্তব সত্য। উন্নতশীল জীবন ও উর্বর মাটির মধ্যে একই প্রকারের সম্ভাবনা বর্তমান। অপরদিকে কলুষিত জীবনের ধ্বংস এবং অনুর্বর মাটির মধ্যে একই প্রকার সামঞ্জস্য বর্তমান । এ কথাটিই বর্ণিত হয়েছে কোরআনে হাকীমে, যার প্রতিটি কথা সত্য, যেহেতু এ কালাম এসেছে মহাজ্ঞানী এবং সর্বজ্ঞাত আল্লাহ পাকের পক্ষ থেকে। উত্তম জিনিষ দাল করা শুব্স্ত্র সদকা খয়রাতের নিয়ম কানুন প্রসংগে আর এক আলোচনা আসছে যাতে করে সদকার প্রকৃতি ও পদ্ধতিটি ভালো করে জানানো সম্ভব হয়। ইতিপূর্বে এ ব্যবস্থার নিয়ম শৃংখলা ও পরিণতিতে তার ফলাফল সম্পর্কে বিস্তারিত আলোচনা এসে গেছে। এরশাদ হচ্ছে, ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৩৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।