Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

কোনো সন্দেহবাদী ও দুষ্ট প্রকৃতির মানুষও বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে থাকবে । এ দৃশ্য মানব চেতনা ও তার আভ্যন্তরীণ গভীরে অনুভূতির জন্যে এক বিন্ময়কর জিনিস যা অন্য সকল অবস্থা ও অনুভূতিকে ছাপিয়ে ওঠে, এগিয়ে দেয় তাকে অবাক বিস্ময়ে সহজেই এক উত্তম পথ পরিক্রমায় । আর যখন বাহ্যিক ও অন্তর্দৃষ্টি দিয়ে তারা পাশ থেকে এ দৃশ্যটি দেখবে এবং আল্লাহ তায়ালার ফলম্বরূপ হৃদয়সমূহ প্রভাবিত হবেই। হৃদয়ের অভ্যন্তরে যে প্রতিক্রিয়া হয় তা উল্লেখ করতে গিয়ে এরশাদ হচ্ছে, “আর তোমরা যা কিছু করছো আল্লাহ তায়ালা তা দেখছেন।' পরবর্তী কথার মাধ্যমে অত্যন্ত হৃদয়গ্রাহী উপায়ে উপকারের খোটা দেয়ার দ্বারা যে হীনমন্যতা সৃষ্টি করা হয় এবং অন্যান্য বাস্তব ব্যবহার দ্বারা মানুষকে নির্যাতন করা হয় তার অবসান ঘটাতে বলা হয়েছে। তারপর আমাদের বুঝতে হবে, কেমন করে দান খয়রাতের প্রভাবে পড়ে সেই দুর্বল ব্যক্তির হৃদয় আহত হওয়া থেকে উদ্ধার পায় যারা সহায় সম্বলহীন দরিদ্র এবং তারা নিজেরা কারো উপর কোনো প্রভাব বিস্তার করার মতো অবস্থা রাখে না। এটা ওই ্রীনমন্যতার অবসান ঘটানোর ব্যাপারে একটি বিরল দৃষ্টান্ত বৈকি। যেহেতু এ হচ্ছে ইসলামী ব্যবস্থার নিরাপত্তা বিধানের এবং সম্মানজনকভাবে দান গ্রহণজনিত অপমানবোধকে দমন করার সুন্দরতম পদ্ধতি । এরশাদ হচ্ছে, “তোমাদের মাঝে এমন (হতভাগ্য) ব্যক্তি কি কেউ আছে- যে চাইবে যে, তার কাছে ফলে ফুলে সুশৌভিত) একটি বাগান থাকুক যাতে খেজুর ও আংগুর সহ বিভিন্ন ধরনের ফলমুল থাকবে- তার তলদেশ দিয়ে আবার থাকবে একটি প্রবাহমান ঝর্ণাধারা, আর (এই ফল ভোগ করার আগেই) বাগানের মালিক বয়সের ভারে নুয়ে পড়বে, (তাকে সাহায্য করার মতো) তার সন্তান সম্ভতি থাকবে (তখনো) দুর্বল, যাদের বয়স হবে নিতান্ত কম- (এই নাযুক পরিস্থিতিতে একদিন হঠাৎ করে) এক আগুনের ঘুর্ণিবায়ু এসে তার সব স্বপ্ন) ধুলিম্মাৎ করে দিয়ে যাবে । (এমনটি নিশ্চয়ই তোমাদের কেউ চাইবে না) আসলে এইভাবেই (বিভিন্ন উদাহরণের মাধ্যমে) আল্লাহ তায়ালা তার নিদর্শন গুলো তোমাদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা (আল্লাহর এসব কথার ওপর ভিত্তি করে) চিন্তা ও গবেষণা করতে পারো । মূলত, এই হচ্ছে দান খয়রাত করার মূল তাৎপর্য এবং অনুভূতি রাজ্যে প্রভাব বিস্তারকারী তার প্রতিক্রিয়ার রহস্য । আবারো এরশাদ হচ্ছে, “এমন বাগিচা যার মধ্যে খেজুর ও আংগুর গাছ ভর্তি।' বস্তুত তার সে বাগিচায় সর্বপ্রকার ফলই বর্তমান। সে বাগিচা ছায়াঘেরা, মনোরম উর্বর ও ফুলে ফলে ভরা । সদকার প্রকৃতি ও প্রতিক্রিয়া ও অবিকল এই রকমই- এমনিভাবে দানকারী ও গ্রহীতার আদান প্রদান মানবগোষ্ঠীর মধ্যে তাদের ভূমিকা পালন করে, এমনি করে সদকা খয়রাত হয়ে যায় প্রাণবন্ত ও মনোরম এবং স্নিগ্ধ ছায়াদানকারী, কল্যাণ ও বরকতময়, সঞ্জীবনী ভান্ডার এবং পবিত্র ও প্রবৃদ্ধিপূর্ণ। এমতাবস্থায় এমন কোনো ব্যক্তি আছে যে এমন মন মোহিনী বাগিচা এবং কল্যাণকর অবস্থা হাসিলের পর চাইতে পারে যে খোটা দেয়া বা অনুগৃহ ব্যক্তিকে কষ্ট দেয়ার কারণে এসব কিছু বরবাদ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক সেইভাবে যেভাবে এক আগুনে ঝড় এসে সকল বাগ-বাগিচাকে পুড়িয়ে ভম্মীভূত করে দেয়। ৬//৬/.105100901-1000

— পৃষ্ঠা ৩৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।