Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

এহেন ব্যক্তি ঈমান আনার আহবান শুনতে পায় না এবং ঈমানের তৃত্তিও অনুভব করে না, বরং লোক দেখানো মনোভাবের কারণে এক কঠিন অবস্থা তাকে পেয়ে বসে। লোক দেখানো মানসিকতাপুর্ণ কঠিন হৃদয়ের উদাহরণ হচ্ছে- মসৃণ এক পাথর যার উপর মাটির আস্তর পড়ে রয়েছে, যার মধ্যে না আছে কোনো উর্বরতা আর না সে জায়গাটা কোনো সময় নরম হয়। তার উপর মাটির হালকা একটা আস্তরণ পড়ে থাকে যার কারণে পাথরের ওই কঠিন অবস্থাটা নযরের আড়ালে থেকে যায়; যেমন করে রিয়াকারী ব্যক্তির মনোভাব ঈমান বিবর্জিত হদয়ের কঠিনত্ব্কে ঢেকে রাখে । এরশাদ হচ্ছে, “তারপর যখন মুষলধারে বৃষ্টি হয় তখন ওই শক্ত শিলাটি মসৃণ পাথর আকারে থেকে যায়।' অর্থাৎ বড় বৃষ্টি হওয়ায় ওই শিলার ওপর অবস্থিত অল্প মাটি ধুয়ে মুছে সাফ হয়ে যায়, আর তখন পাথরটি অনুর্বর ও কঠিন অবস্থায় থেকে যায়, যেখানে না জন্মে কোনো ফসল আর না উৎপন্ন হয় কোনো ফল। এইভাবে যে লোক দেখানোর উদ্দেশ্যে খরচ করে তা না কোনো কল্যাণের ফল ফলাতে পারে আর না আল্লাহর কাছে কোনো প্রতিদান পাওয়ার যোগ্য থাকে । এবারে দেখা যাক দ্বিতীয় দৃশ্যের অবস্থা । সেখানে যে অন্তরের কথা বলা হয়েছে তা হচ্ছে ঈমানের আলোকে ভরপুর, আনন্দিত চিত্ত সর্বক্ষণ। সে তার সম্পদ খরচ করে । কল্যাণের অধিকারী হবে বলে সে পরিপূর্ণ ও দৃঢ় আস্থা নিয়ে সে তার সম্পদ খরচ করে। তার অন্তর ও বিবেকের মধ্যে গভীরভাবে গড়ে ওঠা এই আস্থার মূল উৎস হচ্ছে ঈমান। কিন্তু অন্তর যদি শক্ত হয় এবং তার উপর 'রিয়া'র পর্দা পড়ে যায় তখন সেটা ওই পাথরের মতো ভূমিকা পালন করে যার উপর মাটির হালকা আস্তর পড়ে থাকে । মোমেনের অন্তর যেন একটি উদ্যান যা উর্বর ও গভীর মাটির আবরণে ঢাকা এবং এই উদ্যান ওই কঠিন শিলা খন্ডের বিপরীত যার উপর দু মুঠো মাটি ছড়ানো রয়েছে। এ বাগিচা সুক্ষ পর্বত চুড়ায় অবস্থিত এবং এ উদ্যান ওই শিলা খন্ডের বিপরীত যার উপর সামান্য মাটির আবরণমাত্র বর্তমান । আকার আকৃতি হিসেবে চিন্তা করতে গেলে দেখা যাবে উভয় জিনিসের মধ্যে অবশ্যই কিছু সাদৃশ্য রয়েছে। কিন্তু পর্বত চূড়ার এ বাগিচার উপর প্রচুর বৃষ্টিপাত হলে উল্লেখিত মাটির আবরণে ঢাকা শিলা খন্ডের মতো ধুয়ে মুছে সাফ হয়ে যায় না, বরং বৃষ্টির পানি পেয়ে এ বাগিচা জীবন্ত হয়ে ওঠে, আরো উর্বর হয় এবং তার ফলন বৃদ্ধি পায়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলছেন- যখন তার উপর প্রচুর বৃষ্টিপাত হয় তখন তার ফলন দ্বিগুণ বেড়ে যায়। মোমেনের হৃদয়কে, পবিত্র করে আল্লাহ তায়ালার সাথে তার সম্পর্ককে বাড়িয়ে দেয়, এর সাথে আল্লাহ তায়ালা বাড়িয়ে দেন তার সম্পদকেও বহু গুণে যার জন্যে তিনি চান তার জন্যে । এমনি করে ইনফাক (খরচ) দ্বারা মুসলিম জামায়াত সংকীর্ণতা ও কলুষতা মুক্ত হয়, তার দোষ ক্রটির সংশোধন হতে থাকে এবং ক্রমান্বয়ে সে উন্নতির পথে এগিয়ে যায়। এরপর বলা হচ্ছে- তারপর যদি বৃষ্টিপাত বেশী না হয় তাহলে প্রচুর শিশির পাত হয় যা বৃষ্টির বিকল্প হিসেবে কাজ করে। একে মোটামুটি হালকা বৃষ্টির সাথে তুলনা করা যেতে পারে যা উর্বর জমির জন্যে যথেষ্ট । যেহেতু উর্বর জমিতে কম পানি হলেও ফসল মোটামুটি ভালোই হয়। এ হচ্ছে ওই দৃশ্যের পরিপূর্ণ ছবি, বরং বলা যায় তুলনামূলক দৃশ্য, এ দৃশ্যটির অংশগুলোও একটির সাথে অপরটির সাদৃশ্য বর্তমান, এদুটির পারস্পরিক সম্পর্ক ও বাস্তব ভূমিকা এতো সাদৃশ্যপূর্ণ যে দুটিকে বিচ্ছিন্নভাবে চিন্তা করাই মুশকিল । এই সকল দৃশ্যের দিকে নযর পড়লে যে ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৩৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।