না। তাদেরকে শাস্তি দেয়ার ব্যাপারে তিনি জলদী করেন না বা তাড়াতাড়ি কষ্টও দেন না, অথচ তাদেরকে সব কিছুই তো তিনিই দেন। সম্পদ দান করার পূর্বে তাদেরকে তিনি সুন্দর স্বাস্থ্য ও চেহারা দেন। অতএব তার এই সহিষ্কুতা থেকে তার বান্দাদের শিক্ষা গ্রহণ করা উচিত। তারাও যেন আল্লাহপ্রদত্ত ধন সম্পদ কাউকে দিয়ে তার প্রতিদান পাওয়ার জন্যে ব্যস্ত না হয়ে যায় এবং ওই সকল গ্রহীতারা কৃতজ্ঞতা প্রকাশ না করলে তাদের প্রতি ক্রোধ না দেখায় বা দুর্ব্যবহার না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার এ সকল গুণাবলীর উল্লেখ করে কোরআনে কারীম মানুষের মধ্যে শুংখলাবোধ পয়দা করার উদ্দেশ্যে হামেশাই উপদেশ দিয়ে চলেছে। অতএব, মানুষের কর্তব্য সাধ্যানুযায়ী এসব দৃষ্টান্ত থেকে শিক্ষা গ্রহণ করা । মুসলমান তার রবের গুণ থেকেই শৃংখলাবোধ ও ভারসাম্য হাসিল করে আর, সেই গুণ থেকেই তার উন্নতি হয় আর এর ফলেই তার জন্যে বরাদ্দকৃত সেই সুন্দর ভাগটি পায় যা তার উপযোগী । এই অবস্থাতেই মানুষ তার অন্তর্নিহিত শক্তির প্রকাশ অনুভব করে। এখানে উন্নতশীল সেইসব মানুষের জীবনের উদাহরণ পেশ করা হয়েছে, যারা তাদের ধন সম্পদ আল্লাহর রাহে খরচ করে অভাবপ্রস্তদেরকে দেয়, কিন্তু তার বিনিময়ে তারা কিছু আশা করে না বা কেনো খোঁটাও দেয় না বা অন্য কোনোভাবেও কাউকে কষ্ট দেয় না। যারা আল্লাহ তায়ালা সম্পর্কে বিশ্বাস করে ও অনুভব করে যে তিনি কারও কোনো জিনিসের ভূখা নন এবং তিনিই প্রকৃতপক্ষে সব কিছু দেনেওয়ালা তবুও তিনি অকৃতজ্ঞদের প্রতি তাড়াতাড়ি তাঁর ক্রোধ বর্ষণ করেন না। এই সকল ব্যক্তিই আল্রাহপ্রদত্ত অন্তর্নিহিত শক্তি অনুভব করে। তারপর সন্বোধনের গতি তাদের দিকে ফিরানো হয়েছে “যারা ঈমান আনার পর তাদের সদকাগুলোকে এহসান প্রদর্শন ও কষ্টদায়ক কথা দিয়ে বরবাদ করে দেয় না। তাদের কথা বলতে গিয়ে এক আশ্চর্য দৃশ্যের অবতারণা করা হয়েছে, অথবা দুটি দৃশ্য তুলে ধরা হয়েছে, সেগুলো প্রথম দৃশ্যের সাথে সাদৃশ্যপূর্ণ, আর সে দৃশ্য হচ্ছে উৎপন্ন হওয়া ও বৃদ্ধি পেতে থাকা এবং এ দুটিকে একান্তভাবে আল্লাহর জন্যেই খরচ করার সাথে তুলনা করা হয়েছে এবং পাশাপাশি সেই খরচ করার কথাও উল্লেখিত হয়েছে যার পেছনে রয়েছে খোটা দেয়া ও কষ্টদায়ক ব্যবহার । এই দুই ধরনের অবস্থা এবং এই তুলনা কোরআনের এক বিস্ময়কর চিত্রাংকনের দৃশ্য, যাতে সমস্ত অর্থ মূর্ত হয়ে উঠেছে, এর প্রভাব যেন সব কিছুকে আন্দোলিত করছে এবং পুরো অবস্থাটা কল্পনার চোখে এক জ্যান্ত ব্যক্তির মতো দেখা যাচ্ছে। এরশাদ হচ্ছে, “হে ঈমানদার ব্যক্তিরা, উপকারের প্রতিদান চেয়ে বা অনুগৃত ব্যক্তিকে কষ্ট দিয়ে তোমাদের দান খয়রাতগুলোকে ধ্বংস করে দিও না। এ কাজ করলে অর্জনের উদ্দেশ্যে তাদের সম্পদ খরচ করে ........ আর আল্লাহ তায়ালা দেখছেন তোমরা যা কিছু করছো । এটাই হচ্ছে প্রথম দৃশ্য । আকৃতি প্রকৃতি ও ফলদায়ক হওয়ার দিক দিয়ে পরস্পর বিরোধী দুটি সাদৃশ্য পূর্ণ দৃশ্যকে এখানে পেশ করা হয়েছে। প্রত্যেকটি দৃশ্যের মধ্যে এমন কিছু আংশিক জিনিস আছে যার একটির সাথে আর একটির চিত্র ও শিল্প বৈচিত্রের দিক দিয়ে বেশ কিছু মিল রয়েছে । এইভাবে উদাহরণ দ্বারা চিত্রাংকন ও জীবন্ত মূর্তির সব কিছুকে তুলে ধরে ওই দৃশ্যে অর্থবহ করে তোলা হয়েছে। একশ্রেণীর কঠিন হদয়ের ব্যক্তির কাছে আমরা প্রথম দৃশ্যটি তুলে ধরছি, এরশাদ হচ্ছে, “যে খোঁটা দিয়ে ও কষ্টদায়ক ব্যবহার করে তার দানকে নষ্ট করে দেয় তার অবস্থা ওই ব্যক্তির মতো যে তার সম্পদকে লোকদের দেখানোর জন্যে খরচ করে এবং সে আল্লাহ ও বিচার দিবসকে বিশ্বাস করে না।' ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৩৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।