প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ তায়ালা নিজেই সবকিছু সৃষ্টি করে চলেছেন। তারপর দানকারী ব্যক্তি যখন দান করে তখন সে আল্লাহর মালই দান করে । আর যখন সে কোনো ভালো কাজ করে তখন সেই কাজটিকে আল্লাহ তায়ালা নিজের কর্য হিসেবে গ্রহণ করে তা বহুগুণে তাকে ফিরিয়ে দিতে চান। অপরদিকে গ্রহীতাও আল্লাহর মেহেরবানী থেকে মাহরূম হবে না। কেননা সে তো ওই দানকারীর দান গ্রহণ করে তাকে আল্লাহ পাকের অজন্ত্র অনুকম্পা পাওয়ার সুযোগ করে দেয়। এরপর পেশ করা হচ্ছে সেই নিয়ম শৃংখলার বর্ণনা যা আমরা করতে চেয়েছি। যাতে এই অর্থ অন্তরে গেঁথে যায় এবং দাতা যেন নিজেকে বড় মনে না করতে পারে এবং গ্রহীতা ঘেন নিজেকে ছোটো মনে না করে। প্রকৃতপক্ষে উভয় ব্যক্তি আল্লাহর রেষেক ভক্ষণকারী। দাতার জন্যে রয়েছে আল্লাহর তরফ থেকে পুরষ্কার যখনই সে আল্লাহর মাল থেকে আল্লাহর রাহে সেই শৃংখলা মেনে খরচ করবে যা তাকে আল্লাহ তায়ালা শিখিয়েছেন। তারা তো আল্লাহর সাথে এই চুক্তিতে আবদ্ধ যে তাদেরকে যে নেয়ামত আমানতস্বরূপ দেয়া হয়েছে তার থেকে তারা গ্রহণ করবে এবং আল্লাহর বান্দাদের জন্যে খরচ করবে । তাহলেই তাদের জন্যে কোনো ভয় নেই- নেই ভয় কোনো দৈন্য নেই ভয় তিক্ততার, আর না আছে কোনো অবিচারের ভয়। এই জন্যে তারা আর কোনো দুঃখিতও হবে না- এসব জিনিসের জন্যে যা তারা দুনিয়াতে খরচ করেছে আর যা নিয়ে তারা আখেরাতে হাযির হবে। দানশীলতা ও উদারতার অর্থ ও তাৎপর্য সম্পর্কে ইতিমধ্যে যে আলোচনা এসে গেছে সে বিষয়ে আরো কিছু কথা বলা জরুরী মনে করা হয়েছে, যাতে করে এর থেকে মানুষ উদারতা ও মহানুভবতার শিক্ষা নিতে পারে এবং অন্তরকে পরিচ্ছন্ন করে নিজেদের মধ্যে দানশীলতার মনোভাব গড়ে তুলতে পারে, গড়ে ওঠে দাতা ও গ্রহীতার মধ্যে আল্লাহর রেযামন্দী হাসিলের জন্যে এক গভীর সম্পর্ক। তাই নীচের আয়াতে আল্লাহ তায়ালা বলছেন, “সুপরিচিত প্রিয় ভাষণ এবং ক্ষমা প্রদর্শন সেই দান থেকে উত্তম যার পেছনে কষ্টদায়ক কথা রয়েছে বা যে দান করে খোটা দেয়া হয়। আর আল্লাহ তায়ালা অভাবমুক্ত সহিষ্ণু ।' এ আয়াতের মাধ্যমে একথা সুনির্দিষ্টভাবে জানা হয়ে গেলো যে, কোনো দান খয়রাত করে যদি সে বিষয়ে উল্লেখ করা হয়, খোঁটা দেয়া হয় বা তার বিনিময়ে তার কাছে অনুগত থাকা হলো না কেন, বা তার বিভিন্ন কাজে কেন এগিয়ে আসা হলো না ইত্যাদি বলে যদি তার মনোকষ্টের কারণ ঘটানো হয় তো সে দানের কোনো প্রয়োজন নেই। কোনো কিছু দান না করে বরং কিছু ভালো কথা বলে প্রতিপক্ষের অন্তরে শান্তি দেয়া। আসলে অনেক সময় প্রিয় বচন মনের কষ্ট লাঘব করে। যোগায় সত্তুষ্টি ও আনন্দানুভূতি, আর ক্ষমা প্রদর্শন অন্তরে জমে থাকা অনেক তিক্ততাকে ধুয়ে মুছে সাফ করে দেয়, এর সাথে গড়ে তোলে মধুর ভ্রাতৃত্বোধ ও সত্যানুভূতি | সুতরাং সুবিদিত উত্তম কথা ও ক্ষমা এমন দুটি গুণ যা সদকার প্রথম বিকল্প হিসেবে কাজ করে । এ দুটি গুণ মন মগজকে পরিশুদ্ধ ও পরিমার্জিত করে সেখানে মোহাব্বাতের বীজ বপন করে । মোমেন দিল এ কথাটা হিসাব করে যে, সে দান করা দ্বারা গ্রহীতার উপর কোনো শ্রেষ্ঠত্ব বা বড়ত্ব অর্জন করে না, বরং সে তো তার নিকট অবস্থিত আল্লাহ কর্তৃক গচ্ছিত খণ পরিশোধ করে মাত্র । এই জন্যেই উপরে বর্ণিত আয়াতের পেছনে এরশাদ হয়েছে, “আর আল্লাহ তায়ালা অভাবমুক্ত ও সহিষ্ণু ।' তিনি সেই সদকা থেকে দায়মুক্ত যে দান করে কষ্ট দেয়া হয়। তিনি সহিষ্টু তার সেই & বান্দাদের জন্যে যাদেরকে তিনি অজস্র নেয়ামত দিয়ে চলেছেন, তবু তারা শোকরগোজারি করে . ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৩৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।