Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

একথারই স্বাক্ষর বহন করবে যে আল্লাহর ভান্ডার থেকে সে যা কিছু লাভ করেছে তার ব্যবহারে সে কোনো সীমালংঘন করেনি, বা অপচয়ও করেনি অথবা যথেচ্ছা ব্যবহার করেনি, বরং কারো প্রতি এহসান প্রদর্শন না করে বা কষ্ট না দিয়ে সে একমাত্র আল্লাহর সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যেই খরচ করেছে। একইভাবে দানগ্রহীতার মধ্যে এই নির্দেশ জাগায় মোহাববাত ও নমনীয়তা এবং তার দানশীল ভাইয়ের জন্যে জাগায় এক পবিত্র শুভেচ্ছার মনোভাব । আল্লাহর সন্তুষ্টির খাতিরে এবং মানবতার খাতিরে যে ভাই দয়া মোহাব্বাতের বাধনে তাকে বেঁধেছে তার জন্যে হয়ে যায় সে পরম বিশ্বস্ত বন্ধু । এই গ্রীতি বন্ধন দলীয় জীবনকে করে পর্বতসম মযবুত। এই দলীয় জীবনে প্রত্যেক মানুষ একে অপরের জন্যে দায়িত্ববোধ অনুভব করে এবং বুঝে যে তারা সবাই মেলে এক গোত্র, একটি জীবন, একই কেন্দ্রবিন্দুর দিকে ধাবমান এক জনগোষ্ঠী তারা, যার এক সদস্য অপর সদস্যের জন্যে নিজেকে দায়ী মনে করে । এই কারণেই এহসান প্রদর্শনের কাজটি ওইসব মহৎ গুণগুলোর সব কিছু খতম করে দেয়। এইভাবে খরচ করার কাজটি যাবতীয় পার্থিব কষ্ট ও আখেরাতের আযাবের জন্যে আমন্ত্রণকারী হয়ে যায়। এই এহসান প্রদর্শন বা খোঁটা দান এটা নিজেই কষ্টদায়ক হয়ে যায় যদিও হাত বা জিহবা দ্বারা কষ্ট না দেয়া হয়। এই খোটা দেয়া কাজটি নিজেই এমন কষ্টদায়ক ব্যবহার যা সমস্ত দান খয়রাতকে বিনষ্ট করে দেয়, ভেংগে দেয় সমাজ ও সমাজ জীবনের শান্তিকে এবং লেপন করে দেয় ওই খোঁটা দানকারীর ললাটে কলংক কালিমার গ্রানি আরও ছড়িয়ে দেয় সর্বত্র তিক্ততা ও অশান্তির অংগার ৷ ভপ্পকান্র কলে কোটা দেক্সা অধুনা কিছুসংখ্যক মনস্তত্ৃবিদ কটু তর্কের অবতারণা করতে গিয়ে এহসানের স্বাভাবিক প্রতিক্রিয়া নাকি মানুষের মনের মধ্যে শক্রতার অনুভূতি সৃষ্টি হয়। এর কারণস্বরূপ তারা বলতে চায়, দানগ্রহীতা দাতার সামনে নিজের ক্রটি এবং দুর্বলতা অনুভব করে, আর এই চেতনাই তার মধ্যে শক্রতার মনোভাব জাগিয়ে দেয় । তখন সে মনে মনে চেষ্টা করতে লেগে যায়, কি করে এ ব্যক্তিকে ছোট করা যায় যে তার উপর প্রাধান্যের অধিকারী হয়ে রয়েছে, আর পরিশেষে এই অনুভূতিকেই তার মধ্যে শত্রুতার মনোভাব পয়দা করে এবং তাকে কি করে ব্যথা দেয়া যায় এই খেয়াল তাকে পেয়ে বসে। হা, মনস্ততবিদদের এ চিন্তা জাহেলী সমাজের জন্যে সঠিকই ছিলো বলা যায়, কারণ সে সমাজে ইসলামী ধ্যান-ধারণার কোনো প্রাণ প্রবাহ ছিলো না, আর না তখন ইসলামী ব্যবস্থামত শাসন কাজ পরিচালিত হতো । প্রকৃতপক্ষে এই দ্বীন ইসলাম মানুষের যে সম্পদের মালিকানা আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার, আর কারো হাতে নয় আর জীবন ধারণ সামগ্রী সচ্ছল ব্যক্তিদের হাতে যা কিছু আছে তার সবটুকুর মালিক একমাত্র আল্লাহ । এ সত্যকে মেনে নেয় সকল মোমেন মুসলমান, জাহেলী হঠকারী ব্যক্তিরা ব্যতীত অন্য সবাই। তারা বিতর্ক তোলে এই বলে যে, মানুষ নিজ শ্রম ও কষ্টের বিনিময়ে সম্পদের মালিক হয় এবং সে সম্পদের ভোগ ব্যবহারে সে স্বাধীন। কিন্তু মোমেন বিশ্বাস করে সারাবিশ্বের সকল সম্পদ একমাত্র আল্লাহ তায়ালার । যার যা কিছু আছে সবই তার দান, এর কোনোটার উপরই কারো কোনো কর্তৃত্‌ নেই। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রতিটি জিনিসের সৃষ্টিতে সূর্য থেকে নিয়ে পৃথিবী অবধি পানি বাতাস যা কিছু আছে সব কিছুরই হাত আছে। এগুলোর কোনোটার উপরই মানুষের কোনো কর্তৃত্ব নেই। সৃষ্ট প্রক্রিয়ায় পর্যায়ক্রমে শস্য দানার উপর একবিন্দু পানি পড়ায় ও পরিধেয় বস্তুর জন্যে তুলা বীজের মধ্যে সৃতা এসে যাওয়ায়, আর এমনি করে সবকিছুর ক্রমিক ধারার সৃষ্টি ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৩৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।