প্রতিদানকে ।' তিনি বাড়িয়ে দেন অসংখ্য গুণে ও হিসাব কিতাব না করেই তার রেযেককে (জীবন সামগ্রী) সীমাহীনভাবে, যার সীমা সংখ্যা কেউ জানে না- জানে না তার পরিমাপ কতো । একথা শেষ করতে গিয়ে এরশাদ হচ্ছে, তিনি প্রশস্ততার অধিকারী, তার দানের মধ্যে কোনো সংকীর্ণতা নেই, এ দানকে তিনি থামিয়ে দেন না বা এর প্রশ্রবণ শুকিয়েও যায় না। তিনি জানেন দানশীলের সংকল্প ও তার মনের মধ্যে জাগ্রত ভাবধারাকে, তাই আল্লাহ তায়ালা ওই ব্যক্তিকে তার সেই মান গুণের উপর প্রতিষ্ঠিত করে দেন। তার কাছে তো কেউ কোনো কিছুই গোপন করতে পারে না। তবে খেয়াল করতে হবে, কোন সে দান এটা, যার ফল তিনি বাড়াতেই থাকেন এবং এই দানশীলতার লালন করতে থাকেন? আবার এঁ দানটিই বা কি যা তিনি দুনিয়া ও আখেরাতে, যার জন্যে ইচ্ছা তার জন্যে বাড়ান? হা সে দান হচ্ছে তাই যা মানবতাবোধ ও চেতনাকে উজ্জীবিত করে এবং কখনো তাকে শ্লান হতে দেয় না। এমন দানশীলতা বা এমন খরচ যা কারো সম্মানকে আহত করে না বা কারো অনুভূতিকে ঘায়েল করে না। সে দান মানুষকে স্বস্তি দেয় এবং মানুষের মধ্যে পবিত্র এক মনোভাবকে জাগত করে; এর লক্ষ্য যে একমাত্র আল্লাহর মোহাব্বাত ও সন্তুষ্টিপ্রাপ্তি একথা তার ব্যবহারে বুঝা যায়। তাই এরশাদ হচ্ছে, যারা আল্লাহর নির্ধারিত পথে নিজের ধন সম্পদ ব্যয় করে এবং ব্যয় করার পর তা প্রচার শেষ বিচারের দিন তাদের যেমনি কোনো ভয় ভীতির সম্মুখীন হতে হবে না তেমনি তাদের এ নিয়ে কোনো চিন্তা ভাবনারও দরকার নেই। “মান্নুন" শব্দটি দ্বারা অত্যন্ত অপ্রিয় এবং কদর্য ব্যবহার বুঝায়। এ এমন এক খারাপ খাসলাত যা মানুষের সন্ত্রমবোধকে পদদলিত করে । এ খাসলাতটি যার মধ্যে থাকে সে মানুষের উপর অন্যায়ভাবে নিজের কর্তৃত্ব ও প্রাধান্য বিস্তার করার জন্যে অথবা দান গ্রহণকারীকে অপমানিত করা বা তাকে ভীত সন্ত্রস্ত করে রাখার জন্যে এই দান করে। সুতরাং, তার এ দান খয়রাত আল্লাহর জন্যে নয়, বরং মানুষের জন্যে, আর এ ব্যবহার কোনো পবিত্র হৃদয়ে উদগত হয় না এবং তাই কোনো মোমেনের মধ্যেও এ হীন মনোবৃত্তি আসা উচিত নয়। সুতরাং এই এহসান প্রদর্শন, দাতা-গ্রহীতা উভয়ের জন্যেই একই প্রকার ক্ষতিকর ও কষ্টদায়ক ব্যবহার । দানকারীর জন্যে ক্ষতিকর এই জন্যে যে, এর মাধ্যমে তার মধ্যে অহংকার ও লোক দেখানো মানসিকতা সৃষ্টি হয়, এর দ্বারা সে তার মুসলমান) ভাইকে অপমানিত করে ও তার হৃদয়কে ভেংগে চুরমার করে দেয়, ভরে যায় তার নিজ হৃদয়ে লোক দেখানো মনোভাব এবং এর ফলে আল্লাহ থেকে সে অনেক দূরে সরে যায়। গ্রহীতার জন্যেও এই এহসান প্রদর্শন কষ্টকর। কারণ সে অন্যের নিকট বিনয়াবনত থাকতে বাধ্য হয়, পরাজিত মনোভাব নিয়ে তার কড়া কথার জবাব দিতে পারে না এবং কৃতার্থ থাকার কারণে হীনমন্যতা বোধ তাকে পেয়ে বসে । এর ফলে তার মধ্যে এক তীব্র জ্বালা ও প্রতিশোধ স্পৃহা গুমরে গুমরে ওঠে । ইনসাফ বা খরচ করা দ্বারা ইসলাম মানুষের মধ্যে এক মধুময় প্রীতির বন্ধন গড়ে তুলতে চায়। চায় মানুষের ক্ষুধার জ্বালা প্রশমিত করতে এবং তাদের অভাব অভিযোগ দূর করে সকল প্রয়োজনে মানুষকে মানুষের বন্ধু বানাতে ৷ অবশ্যই এটা নিশ্চিত সত্য কথা যে ইসলাম দানকারীর মননশীলতাকে এমনভাবে গড়ে দিতে চায় যে, সে দান করার মাধ্যমে উগ্ না হয়ে হবে পূর্বাপেক্ষা আরো নম্র, আরো জদ্র। তার মধ্যে অবশ্য অবশ্যই আল্লাহর এই হুকুম পালনের মাধ্যমে গড়ে উঠবে মানবতাবোধ, তার স্বভাব জাগবে এবং তা মানুষকে বুঝতে সাহায্য করবে যে আল্লাহর নেয়ামত লাভে সে ধন্য। তার যাবতীয় পদক্ষেপ ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৩৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।