যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর (নির্ধারিত) পথে খরচ করে তাদের উদাহরণ হচ্ছে একটি বীজের মতো, যে বীজটি বপন করার পর তা থেকে (একে একে) সাতটি শীষ বেরোয়, আবার এর প্রতিটি শীষে থাকে একশত শস্য দানা । (আসলে) আল্লাহ তায়ালা যাকে চান তাকে (এই শস্য দানা ও বীজের উদাহরণের মতোই) বিপুল পরিমাণ দান করেন। আল্লাহর (দেয়ার) ভান্ডার অনেক প্রশস্ত, (কাকে কী পরিমাণ দেয়া দরকার তা) তিনিই সবচাইতে বেশী জানেন। দেখুন, দান করার বিধান সম্পর্কে কথা বলতে গিয়ে মহান আল্লাহ রব্বুল আলামীন প্রথমেই ফরয ওয়াজেবের উল্লেখ করে মানুষের উপর কর্তব্যবোধের বোঝা চাপিয়ে দিচ্ছেন না। শুরু করেছেন উৎসাহব্যঞ্জক কথা দিয়ে এবং একটি মায়া মমতাপূর্ণ ভংগিমায় ৷ গোটা মানব মন্ডলীর মধ্যেই তিনি দানশীলতার মহিমা ও উপকার বর্ণনা করতে গিয়ে উদারতা সম্পর্কে এক প্রাণপ্রবাহ সৃষ্টি করেছেন। এ ব্যাপারে তিনি সেই মহান উদ্দীপক পদ্ধতি গ্রহণ করেছেন যা মানুষের আবেগ সৃষ্টি করে এবং তার হৃদয়ে প্রতীতি জন্মায় যে, দান করলে অর্থ সম্পদ কমে যায় না, বরং তা বহুলাংশে বৃদ্ধিপ্রাপ্ত হয়। দেখুন কী চমৎকার বর্ণনা। “যারা আল্লাহ্র রাস্তায় খরচ করে তাদের উদাহরণ ওই শস্য দানার ন্যায় যার দ্বারা উৎপন্ন হয় সাতটি শীষ এবং প্রতিটি শীষে একশতটি করে দানা থাকে ।” একথা দ্বারা মন মগজে যে অর্থ বসানো হচ্ছে তা হচ্ছে দান করলে ওই অনুপাতে তার উপকার ফিরে আসে না বা যে পরিমাণে দান করা হবে তা ওই নির্দিষ্ট পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ফিরে আসে না, বরং তা বহু বহু গুণে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ফিরে আসবে যদিও “সাতশত গুণ” সংখ্যাটি এখানে বিবৃত হয়েছে । আসলে দানের বিনিময়ে আল্লাহর মেহেরবাণীর খবর দিতে গিয়ে আমাদের বোধগম্য এই পরিভাষাটি ব্যবহার করা হয়েছে। কিন্তু বর্ণনাভংগীর দিকে একটু খেয়াল করে তাকালে আমরা আয়াতটির মধ্যকার অন্তর্নিহিত অর্থটি গভীরভাবে অনুভব করবো এবং আমাদের বিবেক অবশ্যই গভীরভাবে প্রভাবিত হবে। বস্তুতপক্ষে, দানশীল জীবনই উন্নত জীবন এবং দানশীলরাই সত্যিকারে প্রগতিবাদী ৷ দানশীলতার ব্যাখ্যা দিতে গিয়ে জীবন্ত যে ব্যাখ্যা এই আয়াতটিতে ফুটে উঠেছে তা যে কোনো মানব প্রকৃতিকে আন্দোলিত করে, মহিমাময় করে তোলে দানশীলের ব্যবহারকে এবং তার মধ্যে যে আশ্চর্যজনক মহানুভবতা জাগায় তা কোনো ভাষা ছারা পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়, তবুও আল্লাহ তায়ালা সাধারণ মানুষের বুঝ শক্তির উপযোগী, “সাতটি শীষ, যার প্রত্যেকটিতে থাকবে একশতটি দানা'- এই কথা দ্বারা যে মোদ্দা কথাটা বলতে চেয়েছেন তা হচ্ছে যিনি সকল ভান্ডারের মালিক তিনি চান তোমরা বেশী বেশী দান করে আল্লাহর চরিত্রে নিজেদেরকে চরিব্রায়ন করো । দুনিয়ার এই ক্রমবর্ধমান দানশীল সমাজে অবস্থান করাকালে বহু মানুষের মধ্যে উদারতা ও মহানুভবতার বীজ উপ্ত হয় এবং তখন সে দান করতে উদ্বুদ্ধ হয়। বস্তুতপক্ষে দান করে মানুষ দেয় যতটা, পায় তার থেকে অনেক বেশী, তার ভান্ডার কমে না, বরং বাড়ে । এভাবে সমাজে দানশীলতার এক শ্রোতধারা বয়ে যায় এবং এর ফলশ্রুতিতে সাধারণভাবে মানুষের উপকার ও শান্তি গড়ে ওঠে । এহেন সমাজে বাস করে সাধারণ মানব চেতনা এমনইভাবে উজ্জীবিত হয় যেন দানশীলতার ফল ও ফসল নিজ চোখে সে দেখতে পায়, তাই সে দ্বিধাহীনচিত্তে এই মধুর মননশীলতা গ্রহণ করে। অপরদিকে মেহেরবান পরওয়ারদেগার এই প্রশ্রবণের উদ্যোক্তার জন্যে খুলে দেন তার অফুরন্ত ভান্ডারের দুয়ার । “নিশ্চয়ই আল্লাহ বহু বহু গুণে বাড়িয়ে দেন তার ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৩৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।