Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

কোনো জিনিস বাস্তবে আসার অনেক পূর্ব থেকেই আল্লাহ তায়ালা সে সম্পর্কে অবগত । কিন্তু অবশ্যই মানুষের অন্তরের মধ্যে লুকিয়ে থাকা গোপন কথাগুলোকে তিনি দেখে ও জেনে নিতে চান যাতে তিনি তার হিসাব নিতে পারেন। অবশ্য, আল্লাহ তায়ালা, আর এজন্যেই অন্তরের গোপন কন্দরে লুকিয়ে থাকা কোনো জিনিসের হিসাব তিনি নেন না বা পাকড়াও করেন না, যতক্ষণ না তা বাস্তব কার্যকলাপ আকারে প্রকাশ পেয়ে কারো ক্ষতি বা লোকসানের কারণ হয়। আল্লাহ তায়ালা ভালো করেই জানেন যে অন্তরের মধ্যে লুকিয়ে থাকা কোনো নাপাক বাসনা, শেরেকের প্রতি আকর্ষণ বা তার কোনো চিহ্ন যদি তার কার্যকলাপ বা ব্যবহারে প্রকাশ পায় তা ঝেড়ে মুছে ফেলা এবং তার প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া কতো কঠিন! এ কাজ তখনই সম্ভব যখন তার অন্তর-প্রাণ ঈমানের আলোতে উদ্ভাসিত হয়ে যায় এবং আল্লাহর তরফ থেকে তার ওপর রহমত বর্ষিত হয়। তাই আল্লাহ তায়ালা জানাচ্ছেন, “অবশ্যই এটা বড়ো কঠিন কাজ । তবে তাদের জন্যে কঠিন নয় যাদেরকে আল্লাহ তায়ালা হেদায়াত দিয়েছেন ।' যে আন্মাহর কাছ থেকে হেদায়াত পায় তার জন্যে কোনো জিনিসই কঠিন থাকে না বা কোনো বাঁধাই তাকে সঠিক পথে চলা থেকে বিরত রাখতে পারে না। আল্লাহর পক্ষ থেকে যখন সঠিক পথের দিশা কারো কাছে পৌছে যায় তখন তার অন্তর-প্রাণ জাহেলিয়াতের যাবতীয় খারাবী থেকে পাক সাফ হয়ে একমাত্র আন্লাহকেন্দ্রিক হয়ে যায় এবং যখনই আন্মাহর পক্ষ থেকে তার কাছে কোনো বার্তা পৌছে যায় তখন সে নিদ্ধিধায় তা অনুসরণ করতে শুরু করে । তার মুখকে আল্লাহ তায়ালা যে দিকে ঘুরিয়ে দেন সেই দিকেই সে ঘুরে যায় এবং রসূল তাকে যে দিকে নিয়ে যেতে চান সেই দিকেই সে যেতে থাকে। কেবলা পরিবর্তনের কাজ সম্পন্ন হওয়ার পর আল্লাহ তায়ালা পুনরায় তাদেরকে ঈমান সম্পর্কে সচেতন করছেন এবং সুন্দর সুষ্ঠুভাবে নামায কায়েমের ব্যাপারে হেদায়াত দান করছেন। বলছেন, “আল্লাহ তায়ালা কিছুতেই তোমাদের ঈমানকে নষ্ট করে দিতে চান না।' আল্লাহরই দেয়া মানুষের সীমিত শক্তি সম্পর্কে তিনি পুরোপুরিই অবগত | কাউকে তিনি তার সাধ্যের অতিরিক্ত কোনো দায়িত্ভার দেন না। ঈমানদার ব্যক্তিদেরকে তিনি সত্য সঠিকভাবে পরিচালিত করেন এবং তাদের নিয়ত সঠিক হলে সঠিক পথে চলতে তিনি তাদেরকে সাহায্যও করেন। বান্দাকে পরীক্ষা করা হচ্ছে তীর বিজ্ঞানসম্মত কর্মকান্ডের একটি বহিপ্রকাশ এবং তাদের সে পরীক্ষায় পাস করানো এটাও তার দয়া ও স্নেহের নমুনা । এরশাদ হচ্ছে, “নিশ্চই আল্লাহ তায়ালা মানুষের প্রতি বড়ই ন্নেহশীল ও অত্যন্ত করুণাময় ।" আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি দয়া অনুগ্রহের এই ঘোষণা মানুষের অন্তর-প্রাণকে নিশ্চিস্ততা দান করে, সমস্যার জটিলতা ও অনাগত দিনের বিপদাশংকার বোঝা তার হালকা হয়ে যায়, দিশেহারা অবস্থা কেটে গিয়ে তার দিল হয়ে যায় শান্ত-নির্লিপ্ত এবং এক অনাবিল আস্থা তার মন মগযকে দিয়ে যায় প্রশান্তির দোলা। ত্কেবন্লাও জাতীন্ম এক্যেল্ল প্রতীক ৃ কেবলা উম্মতে মোহাম্মাদীর এঁক্য ও সংহতির প্রতীক । বিলম্বে হলেও রসূল (স.)-এর অন্তরের বাসনা অনুযায়ী কেবলা পরিবর্তন করে পবিত্র কাবা ঘরকেই আল্লাহ তায়ালা কেবলা নির্ধারণের ঘোষণা দিয়েছেন এবং সাথে সাথে ঈমানদারদেরকে জানিয়ে দিয়েছেন যে, ইহুদীদের নানা প্রকার অপপ্রচার ও ঘৃণ্য ষড়যন্ত্রের পেছনে লুকিয়ে রয়েছে মারাত্মক এক অসৎ উদ্দেশ্য। এই অপপ্রচার ও ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।