আমাদের কাছে দাবী করে । তখনই আমাদের হৃদয়ে হতাশার আঁধারে আলোর উজ্জ্বল রেখা ফুটে ওঠে এবং তখন আমাদের মনে আশা জাগে যে, আমাদের আত্তরিক প্রচেষ্টাসমূহ বিফল যাবে না। অন্য আর একটি রহস্য বুঝতেও ওইসব তথ্য আমাদেরকে সাহায্য করে- তা হচ্ছে দাওমাতী কাজের পূর্ণতা হাসিলের জন্যে ৰা এ মহান কাজের হক আদায় করার জন্যে নিষ্ঠার সাথে অবিরতভাবে কাজ করে যাওয়া । এ বিষয়ে কোন ক্রুটি বিচ্যুতি বা ক্ষতি হয়ে গেলে হতাশ হওয়া বা ভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। তবেই একাজের গতি শনৈ শনৈ বৃদ্ধি পাবে এবং অবিশ্বাস্যভাবে দাওয়াতী কাজ সাফল্যের দিকে এগিয়ে যাবে । এই অবস্থায় অগ্রগতি ও সাফল্য বলিষ্ঠতার সাথে পরিপূর্ণতা লাভ করে এবং দাওয়াত দানের স্থায়ী কার্যক্রম সুদূরপ্রসারী ফলাফল ও স্থায়ী কল্যাণ ডেকে আনবে; যাবতীয় কল্যাণকর কাজকে সুন্দর করে উপস্থাপন করবে এবং মন্দ কাজের অকল্যাণকারিতা ফুটিয়ে তুলতে সক্ষম হবে, এর সাথে ধীরে ধীরে ক্রটি বিচ্যুতি ও দুর্বলতাগুলো দূরীভূত হতে থাকবে, আর যতোবারই তার উৎসাহ দমে যাবে ততবারই হাত ধরে তাকে তুলে নিয়ে সঠিক পথে এগিয়ে দেয়া হবে । আর যতবার সফলতার পথ দীর্ঘ ও বিপদসংকুল মনে হবে ততোবারই নবতর উদ্দীপনা এসে তার ভাংগা মনকে চাংগা করে দেবে। ওই সকল দৃশ্য থেকে তৃতীয় যে ফায়দাটি পাওয়া যায় তা হচ্ছে, ওই মহাসত্যের উপর প্রতিষ্ঠিত থাকার সেই গুণগুলোর অধিকারী হওয়া যা প্রায় সময়েই আমরা ভুলে যাই অথবা সে সম্পর্কে বেখেয়াল হয়ে যাই। আর তা হচ্ছে, মানুষকে মানুষরূপেই দেখতে হবে, দাওয়াত সমানভাবে সবার কাছে পৌছাতে হবে এবং সব কিছুর জন্যে চূড়ান্তভাবে চেষ্টা করতে হবে। সার্বিকভাবে এ কাজটি করতে হলে প্রথম এবং সব কিছুর শুরুতে সংগ্রাম করতে হবে দুর্বলতার সাথে, ক্ষতি লোকসানের সাথে, কৃপণতা ও মনের গোপনে লালিত লোভ লালসার সাথে, তারপর অন্যায় অসৎ গোমরাহী এবং বাস্তব জীবনের বিরুদ্ধে বিদ্রোহের সাথে । এই সংগ্রামের জন্যে চাই সুষ্ঠ চিন্তা-ভাবনা ও পরিকল্পনা তৈরী করা। প্রকৃতপক্ষে যারা পৃথিবীতে মুসলিম জামায়াতের সাথে কোরআন ও হাদীসের দেখানো পথে চলতে চায়, তাদের জন্যে এইভাবে সর্বপ্রকার ফায়দা হাসিলের দুয়ার খুলে যায়। মর্দে মোমেনকে সং্বাম করতে হয় ক্রটি বিচ্যুতি ও পদস্থলনের বিরুদ্ধে এবং সর্বপ্রকার দুর্বলতা ও ক্ষতি লোকসানের সাথে। যেহেতু এ পথের প্রতি বাকে বাকে রয়েছে নানাপ্রকার বাধা । আর যতোবারই এ পথে কোনো দুর্ঘটনা ঘটবে তার মোকাবেলা করতে গিয়ে যে দুর্বলতা ও ক্ষয়ক্ষতি হবে তা সামাল দেয়ার জন্যেও অবশ্যই মোমেনকে নিরন্তর সংগ্রাম করে যেতে হবে । একইভাবে যে কোনো নতুন পরিস্থিতির মোকাবেলা করার জন্যে মোমেনকে সংখ্বামী মনোভাব নিয়ে সর্বক্ষণ প্রস্তুত থাকতে হবে । এ সকল অবস্থার মোকাবেলার জন্যেই তাকে আল্লাহর দিকে একান্তভাবে রুজু থাকতে হয় এবং সেই পদ্ধতিতেই তীর কাছে আরযি পেশ করতে হয় যেভাবে «কারআন শিখিয়েছে । এখানে এসে আমরা পুনরায় প্রথম কথার দিকে ফিরে যেতে চাই । ফিরে যেতে চাই আমরা আমাদের জীবনের কাজ ও পরিস্থিতি প্রসংগে কোরআনে উল্লেখিত বিভিন্ন ইশারা ইংগীতের দিকে এবং সেই দৃষ্টান্তের দিকে যা আমাদের চেতনার মধ্যে ক্রিয়াশীল এবং আমাদের জীবনের উপর গভীরভাবে প্রভাব বিস্তার করে রেখেছে যেমন করে সে সব দৃষ্টান্ত প্রভাবিত করেছিলো প্রথম যুগের মুসলমানদেরকে । এবারে আমরা একের পর এক কোরআনের মধ্যে বর্ণিত বিভিন্ন বিধান সম্পর্কে পর্যায়ক্রমে বিস্তারিতভাবে আলোচনা করতে চাই। এরশাদ হচ্ছে, [৯ সুলাা আল বাকারা _ ___ __ 6৩০৯০_____ পান্না ২ মনাশি্প ৯ ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৩৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।