কখনো আসে তার যথেষ্ট সুদূর প্রসারী প্রভাব রয়েছে তা সে যে ভাবেই পড়ুক না কেন, ধীরে ধীরে সুর দিয়ে, ছোটো ছোটো আয়াতে থেমে অথবা লম্বা আয়াত সুর করে পড়লে, সর্বাবস্থায় মনের মধ্যে এক দুরস্ত আবেগ সৃষ্টি হয়। এই কোরআন পাঠ তার মনোযোগকে আকর্ষণ করে এবং তার মধ্যে এক প্রাণপ্রবাহ সৃষ্টি করে- এ সবই কোরআনের মহিমা যার কারণে কোরআনের প্রতি মানুষের এ মনোযোগ । কিন্তু কোরআন চায় যেন মুসলমানরা সেইভাবে কোরআন পড়ুক, কোরআনের কথা শুনুক ও আমল করুক যেভাবে অতীতের মুসলমানেরা শুনেছিলো ও আমল করেছিলো এবং সেইভাবে কোরআনের অর্থের তাৎপর্য জানুক যেভাবে আজকের জীবনের নানা জটিলতার সমাধান করতে গিয়ে অনেক সময় জানতে পারছে। মুসলিম জামায়াতের এঁতিহ্য কোরআনের পাতায় পাতায় যেভাবে মূর্ত হয়ে রয়েছে আজকের মুসলিম জামায়াতের মধ্যে তার প্রতিফলন কোরআন দেখতে চায়, তাদের কথা ও কাজের মধ্যে কোরআন জীবন্ত হয়ে উঠতে চায়। কোরআনের কথাগুলো তার বাক্যাবলীর মধ্যে সর্বদাই গতিশীল এবং সর্বকালের মানুষের জন্যে পথের দিশা দানকারী এ মহান কেতাবের সংস্পর্শে এসে মানুষ অনুভব করে যে, এ ইতিহাস কোন অদ্ভূত বা বিরল ইতিহাস নয়, বরং এইটিই সঠিক ইতিহাস, আর আজকে যা কিছু ঘটনা সংঘটিত হচ্ছে এবং আমরা নিজ চোখে যা দেখতে পাচ্ছি তা যেনো ওই ইতিহাসেরই জের হিসেবে এগিয়ে চলেছে । আর আজকে যে সব জিনিস আমরা প্রতিরোধ করছি অতীতেও আমাদের পূর্বপুরুষরা তা প্রতিহত করেছিলো । ওই সকল বিষয়ের ব্যাপারেও কোরআন এক বিশেষ ভূমিকা পালন করে চলেছে। এই জন্যেই সর্বাবস্থায় কোরআন অধ্যয়নের প্রয়োজন আছে এবং তার থেকে জীবনের জন্যে গতিপথ জেনে নেয়া আজও সমভাবে প্রয়োজন, কারণ কোরআন অধ্যয়নের সময় আমাদের সামনে পেছনের ঘটনাগুলো আজো জীবন্ত হয়ে ওঠে । আর বাস্তবে যেমন কোরআন আজকের জীবনের জন্যে গঠনতন্ত্র, রাষ্ট্র ব্যবস্থার জন্যে শাসনতন্ত্র এবং ইসলামী আন্দোলনের জন্যে উদ্দীপক হিসেবে কাজ করছে তেমনি অনাগত ভবিষ্যতের জন্যেও একইভাবে কাজ করতে থাকবে । আর দ্বিতীয়ত, কোরআনের আলোকে আমরা যখন অতীতের দিকে তাকাই তখন আমাদের সামনে ভেসে ওঠে সেই সকল অনুসরণযোগ্য ব্যক্তি, যাদের জীবন অতিবাহিত হয়েছে দাওয়াতী কাজে এবং দাওয়াত দিতে গিয়ে শত্রদের পক্ষ থেকে আসা নানা নির্যাতনের মুখে দৃঢ় থাকা অবস্থায় । এ দৃশ্যগুলো আমাদের জন্যে অত্যন্ত প্রেরণাদায়ক। কোরআনের বিভিন্ন আয়াতে প্রথম যুগের মুসলিম জামায়াতের জীবনের ঘটনাবলী সম্পর্কে যে ইংগীত পাওয়া যায় সেই দৃশ্যগুলো আজো আমাদেরকে সঞ্ীবিত করে, যেহেতু তাদের উপরেই কোরআন নািল হয়েছিল এবং এই | কোরআনের আলোকেই রসূলুল্লাহ (স.) তাদের জীবনকে গড়ে তুলেছিলেন । যদিও তাদের মধ্যে কোনো কোনো বিষয়ে কিছু দুর্বলতা এবং কিছু ক্রটি বিচ্যুতি মাঝে মধ্যে দেখা দিয়েছিলো যেগুলো ংশোধনের জন্যে সার্বক্ষণিক প্রচেষ্টা ও তদারকির প্রয়োজন হতো, তবুও নিশ্চিত একথা সত্য যে, তারাই ছিলেন সকল কালের মধ্যে "সর্বোত্তম জাতি । এ সত্যটি বুঝতে পারলেই কোরআন আমাদের উপকারে আসবে । কোরআনের এই উপস্থাপনা আমাদের যথেষ্ঠ উপকারে আসে । কেননা, এসব দৃশ্য কোনোপ্রকার অতিরঞ্জিত না করে, বা কম না করে অথবা অস্পষ্ট বা কাল্পনিকভাবে না করে বিভিন্ন জনগোষ্ঠীর অবস্থা অবিকলভাবে তুলে ধরে। ওই দৃশ্যগুলো আমাদের অন্তর থেকে তখন হতাশা দূর করে দেয় যখন আমাদের মনে হয় আমরা এ লক্ষ্যে উপনীত হতে পারবো না যা ইসলাম ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৩৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।