Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

এই উভয় শ্রেণীর মানুষই মুসলিম জনগোষ্ঠীর মধ্যে বর্তমান । তাদের বিভিন্নমুখী মানসিকতা ও প্রবণতা বিশ্লেষণ করণে আমাদের অবশ্যই অনেক উপকার হবে। প্রথম উপকার এই হবে যে, আমরা কোরআনের আসল প্রকৃতি ও যে কাজে কোরআন | নিয়োজিত তা ভালো ভাবে বুঝতে পারবো; বুঝবো কোরআন ঘিন্দা অবস্থায় বর্তমান আছে এবং আজো পূর্ববৎ সজীব ও সচল আছে। আমরা দেখতে পাবো, উপরে বর্ণিত ওইসব বিভিন্ন শ্রেণীর লোক ও তাদের আচরণের আলোকে মুসলিম জামায়াতের মধ্যে মোহাব্বতপূর্ণ সম্পর্ক সক্রিয় ও অবস্থা আজো সচল আছে। দেখবো, কোরআন সর্বদাই বাস্তব অবস্থার মোকাবেলা করে যাচ্ছে। কখনো কাউকে প্রতিহত করছে, আবার কখনো কাউকে অনুমোদন দিচ্ছে, আরো দেখা যাবে মুসলিম জামায়াতের মধ্যকার কোনো কোনো শ্রেণীকে এটি প্রতিহত করেও চলেছে । কোরআনের দেখবো, কখনো কোরআন কাজ করছে যুদ্ধের ময়দানে, আবার কখনো কোরআনকে দেখবো মানুষের গতানুগতিক সাংসারিক জীবনের পথ প্রদর্শনের ভূমিকায় । প্রকৃতপক্ষে কোরআনে কারীম একাধারে প্রতিহতকারী, সঞ্চালনকারী এবং ময়দানের সকল প্রতিকূল অবস্থার মোকাবেলায় সক্রিয় ভূমিকা পালনকারী । ত্চোকলতআানে কাকীমের চিন্তন আবেদন আমি পূর্ণ নিশ্চয়তার সাথে বলছি, কোরআনে কারীম আলোচ্য অধ্যায়ে যে ভূমিকা রেখেছে তার থেকে আমরা নিজেরা শিক্ষা ও সজীবতার যে অমূল্য সম্পদ লাভ করছি তার কোনো তুলনা নেই। আমরা দেখছি আল কোরআন বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্যে বাস্তব ভূমিকায় অবতীর্ণ হয়ে সজীব, সচল এবং প্রতিহতকারী হিসেবে সর্বদাই কাজ করে চলেছে । অবশ্যই এটা আজকের এক মহাসত্য যে আমাদের এবং ইসলামী আন্দোলনের মধ্যে যে চুক্তি ছিল, সে চুক্তি ভংগ থেকে আমরা বহু দূরে সরে গিয়েছি, আর এটাও সত্য যে বাস্তব ইসলাম ও আমাদের ইসলামী জীবনের মধ্যে আজ পাহাড় পরিমাণ ব্যবধান সৃষ্টি হয়ে গিয়েছে এবং সত্যিকার এতিহাসিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে গেলে আমরা দেখতে পাই যে, আমরা জীবন্ত অনুভূতি থেকে অনেক দূরে সরে গিয়েছি। এই পৃথক হয়ে যাওয়ার পর কোরআনও আর তার সেই জীবন্ত রূপ নিয়ে আমাদের মাঝে ফিরে আসেনি যা এককালে পৃথিবীর বুকে কায়েম ছিলো এবং মুসলমানদের ইতিহাসে নিজ অস্তিত্বে সাক্ষ্য রেখেছিলো । আর আজকে এটাও আমরা মনে করতে সক্ষম নই যে সেই সময়কার সার্বক্ষণিক যুদ্ধকালীন অবস্থার মধ্যে আল কোরআন মুসলিম সৈনিকদের জন্যে নিত্যদিনের সাক্ষী হিসেবে কি ভূমিকার অধিকারী ছিলো । অর্থাৎ তা ছিলো নিজের জীবনে কোরআনের আলোকে সমস্ত কাজ পরিচালনা করা এবং জীবনের সর্বক্ষেত্রে কোরআনের আইনকে চালু করার লক্ষ্যে নিরন্তর সংগ্বাম করে যাওয়া। আর আজকে আমাদের অবস্থা হচ্ছে এই যে, কোরআন আমাদের অনুভূতির কাছে এক মৃত জিনিস অথবা ঘুমন্ত এক সত্তা; আর কোরআন অবতীর্ণকালে তৎকালীন মুসলমানদের অনুভূতির কাছে এ মহাগ্রন্থ যে রূপ নিয়ে হাযির হয়েছিলো সেই রূপে আমাদের অনুভূতির কাছে কোরআন আর আসেনি । আমরা তো আমাদের মধ্যে কোরআনকে এমন অবস্থায় রেখেছি যে বড়জোর, গানের সুরের মতো কম্পমান কষ্ঠে সুর দিয়ে ধীরে ধীরে অতি সুন্দরভাবে আবৃতি করি, অথবা ভাবের আবেগে গদগদ হয়ে সুরের মূর্ছনায় বিমুতে থাকি! অথবা আমরা থেকে থেকে পৃথক পৃথকভাবে এক এক আয়াত করে পড়ি । অবশ্য এসব পড়া থেকেও সত্য সঠিক নিষ্ঠাবান মোমেনের মনের মধ্যে যে গতীর অনুভূতি কখনো ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৩৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।