আলোচ্য সুরার মধ্যে মুসলমানদেরকে দান খয়রাত করার জন্যে বারংবার আহবান জানানো হয়েছে। এখন বিস্তারিতভাবে দান খয়রাতের নিয়ম কানুনের বর্ণনা আসছে। এ নিয়ম কানুন বর্ণনা করতে গিয়ে বড় চমৎকার ও মোহাব্বাতপূর্ণ আবেগ সৃষ্টি করা হয়েছে। এ প্রসংগে ব্যক্তিগত ও সমষ্টিগত নিয়ম শৃংখলার কথা এসেছে। এই দান খয়রাতের নিয়ম এমন সুন্দরভাবে বলা হয়েছে যে, দানকারী ব্যক্তি দান করতে গিয়ে নিজের মধ্যে এক অপূর্ব আনন্দ ও আত্মসন্ত্রমবোধ অনুভব করে এবং এ ব্যবস্থা দান গ্রহণকারীদের জন্যে উপকারী ও লাভজনক বলে অনুভূত হয়, আর এই নিয়মের ফলে গোটা সমাজের লোকজন এমন এক পরিবারে পরিণত হয় যাদের মধ্যে পরস্পর সহযোগিতা, সাহায্য করার মানসিকতা, দয়া ও সহানুভূতি সৃষ্টি হয় এবং গোটা মানব জাতি, দাতা ও গ্রহীতা উভয়শ্রেণীর লোকেরা সম্মানজনক অবস্থানে এসে পৌঁছায় এই পাঠের মধ্যে যে ব্যাখ্যা এসেছে তা দান খয়রাত সম্পর্কে এমন একটি বিধান দেয় যা নির্দিষ্ট কোনো সময় বা নির্দিষ্ট কোন অবস্থার জন্যে সীমাবদ্ধ নয় । তবে এ বিধানের বাইরে যখন আমরা তাকাই তখন দেখি আজও মুসলিম সমাজের ব্যক্তিদের মধ্যে যে দয়া-মায়া, মমতা ও ভালবাসা বিরাজমান এবং এখনও পারম্পরিক যে দয়া সহানুভূতি মুসলিম সমাজে টিকে আছে তা আর কোথাও নেই। আর এই বিধানের কারণেই আল্লাহর অনুগত মুসলিম জনতার মধ্যে ভবিষ্যতেও এই সম্পর্ক বজায় থাকবে । অবশ্য এটা সত্য যে সকল সমাজ ও জনপদের মধ্যে যেমন সব সময়েই কিছু ভালোমন্দের মিশ্রণ থাকে, তেমনি মুসলিম সমাজেও কিছুসংখ্যক কৃপণ লোক অতীতে ছিলো, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে, যারা খরচ করার ব্যাপারে ধন সম্পদের কমতি অনুভব করতে থাকবে এবং দান খয়রাত করার প্রশ্ন আসলে মনে করবে তাদের সব কিছু শেষ হয়ে যাচ্ছে। এমতাবস্থায় তাদের জন্যে প্রেরণাদায়ক কথা ও হেদায়াতের কথা আজও আছে, ভবিষ্যতেও থাকবে, তাই এহেন ব্যক্তিদেরকে লক্ষ্য করেই কোরআনে করীমে বহু উদ্দীপক কথা বলা হয়েছে। তাদের জন্যে উদাহরণ পেশ করারও প্রয়োজন আছে এবং এমন সব সত্য ঘটনা ও দৃষ্টান্ত তাদের সামনে পেশ করার প্রয়োজন আছে যেগুলো নিজেদের উজ্্বলতায় নিজেরা ভাস্বর । এইসব দৃষ্টান্ত সংকীর্ণ হদয় ও কৃপণ স্বভাব লোকের জন্যে অনেক সময় প্রেরণার উৎস হিসেবে কাজ করে। দান-খয়রাত করলে ধন সম্পদ ফুরিয়ে যাবে বলে যারা মনে করে তারাই সুদ ছাড়া কাউকে কিছু কর্ষ দিতেও রাযী নয়, এমনিতে দেয়া তো দূরের কথা । আবার আরো কিছু মানুষ আছে যারা হয়তো কিছু দেয়, কিন্তু বড় কষ্টের সাথে অথবা লোক দেখানোর জন্যে দেয়। আবার এমনও একশ্রেণীর লোক আছে যারা সদকা খয়রাত করে, কিন্তু মনের মধ্যে থাকে বিনিময়ে কিছু পাওয়ার আশা। ওই আশা ভংগ হলে তারা খোঁটা দিয়ে বসে, ফলে গ্রহীতারা কষ্ট পায়- এইটাই হচ্ছে 'এহসান' করে খোঁটা দেয়া ও কষ্ট দেয়ার নামান্তর । আরো কিছু মানুষ আছে যারা কিছু না কিছু সাহায্য সামগ্রী দেয় তো বটে, কিন্তু বেছে গুছে যা কিছু খারাপ তাই-ই দেয়, আর ভালো জিনিসগুলোকে সযত্রে সরিয়ে রাখে । এদের কেউ-ই নিষ্ঠার সাথে আল্লাহর পথে দান করেছে বলা যাবে না। যারা প্রকৃতপক্ষে আল্লাহর রাস্তায় খরচ করে তারা তাদের সম্পদের মধ্য থেকে যা কিছু ভালো তাইই দান করে এবং গোপনে যেখানে খরচ করা প্রয়োজন বোধ করে সেখানে গোপনে খরচ করে, আরে যেখানে প্রকাশ্যে খরচ করা প্রয়োজন মনে করে সেখানে প্রকাশ্যেই খরচ করে এবং সমস্ত খরচের বেলায় একান্তভাবে ও নিষ্ঠার সাথে আল্লাহ্র সক্তষ্টির উদ্দেশ্যেই তারা খরচ করছে বলে বুঝা যায়। ৬//৬/.1051009016-1100
— صفحة ٣٤٦ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.