Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

হয়। অর্থাৎ গায়বের খবর জাননেওয়ালা আল্লাহর হাতে কোনো ক্ষমতা রেখে নিজের হাতেই যখন সে সব কিছু করতে চায় তখন তার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। আলোচ্য অধ্যায়ে পেছনের তিনটি “পাঠ'এ বিবৃত কথাগুলোর পুনরাবৃত্তি হচ্ছে। পৃথক পৃথকভাবে না বলে সমস্ত কথাগুলো এক সাথেই বলা হচ্ছে যাতে করে ঈমানের কিছু মূলনীতি স্পষ্ট হয়ে ওঠে, এই চিস্তাধারাটি নিজেও স্পষ্ট হয় এবং এই চিন্তাধারার শেকড়গুলো আশেপাশে গভীরভাবে প্রোথিত হয়। দীর্ঘ সূরাটির আলোচনা এই পর্যায়ে এসে একটু বিরতি পায়। ঈমানের মৌলিক মূলনীতিসমূহের দীর্ঘ এই আলোচনার প্রধান উদ্দেশ্য হচ্ছে মুসলিম সংগঠনকে এমনভাবে ইতিমধ্যেই এই বিষয়ের বিষদ বিবরণ এসে গেছে। এখন থেকে সূরাটি সমাপ্ত হওয়ার পূর্ব পর্যন্ত আপনারা দেখতে পাবেন জনসাধারণের জীবনের সাথে সংশ্লিষ্ট অর্থনৈতিক ব্যবস্থার মূলনীতি প্রতিষ্ঠা সম্পর্কে বিশেষ আলোচনা, যাতে করে মুসলিম সমাজ ওই মূলনীতিগুলো অনুসারে তাদের বাস্তব জীবনে যাবতীয় অর্থনৈতিক সমস্যার সমাধান করতে পারে । অর্থনৈতিক এ ব্যবস্থার মূল কথা হচ্ছে মানুষের দারিদ্রের কষাঘাত থেকে মুক্তির জামানত দান এবং সচ্ছল ব্যক্তিদের পক্ষে ফরয এবাদাত যাকাতের মাধ্যমে তাদেরকে সাহায্য করা এবং নফল বা এচ্ছিকভাবে দেয় দান খয়রাতের মাধ্যমে সমাজের লোকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বিনিময় করা । ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার এটাই মূল উদ্দেশ্য । যা নবী (স.) নিজে চালু করে গেছেন। এটা ওই দৈব ব্যবস্থা নয় যা জাহেলী যুগে তৎকালীন সমাজে প্রচলিত ছিলো । এ কারণে একাধারে এখানে ছদকা খয়রাতের নিয়ম শৃংখলা বলে দেয়া হচ্ছে এবং সাথে সাথে সুদী ব্যবস্থার দোষ ক্রটির ব্যাখ্যা দান করে সেই ব্যবস্থার প্রাতি লা'নত বর্ষণ করা হচ্ছে। এতোটুকুতেই আলোচনা শেষ হয়নি, বরং লেন-দেনের নীতি-নির্ধারণ করতে গিয়ে খণ-দান ও ব্যবসা-বাণিজ্য কিভাবে করা হবে তাও সূরাটির শেষাংশে বলে দেয়া হয়েছে। এ আলোচনায় স্পষ্টভাবে দেখা যাবে সামাজিক জীবনের সর্বপ্রকার অর্থনৈতিক জটিল প্রশ্নের উত্তর এসে গেছে এবং যে ব্যবস্থা অবলম্বনে সামষ্টিক জীবনে সহযোগিতা ও সম্প্রীতি গড়ে উঠতে পারে তার মূল কথাগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এইটিই হচ্ছে ইসলামী অর্থব্যবস্থার মূল কথা। উদাকতা ও দান শ্কসন্নাত এই অধ্যায়ে আমরা দেখতে পাব উদারতা ও দান খয়রাত সম্পর্কিত আলোচনা এবং সদকা খয়রাত ও পারস্পরিক সাহায্য সহযোগিতার বিধান । আল্লাহর পথে খরচ করার ব্যবস্থা হচ্ছে গোটা মুসলিম উম্মাহর উপর বাধ্যতামূলক এবং জেহাদের হুকুম তার সাথে ওতপ্রোতভাবে জড়িত । আর এই জেহাদী কাজ শুরু হয় দাওয়াতী কাজ দ্বারা। এই দাওয়াতী কাজের মাধ্যমে আগত মোমেনদেরকে সাহায্য করার প্রয়োজনে মোমেনদের পক্ষ থেকে স্বতস্ফুর্তভাবে অর্থ সম্পদ ব্যয়িত হয়, আর তার সাথে অন্যায় উচ্ছংখলতা, অশান্তি ও বিদ্রোহ দমনার্থেও হয় অর্থের প্রয়োজন। অর্থের কোরবানী সবচেয়ে বেশী প্রয়োজন হয়ে পড়ে তখন যখন মোমেনদের কোনো দল কোনো শক্তিশালী যালেম শাসক বা জনপদের অধীনে আবদ্ধ হয়ে যায়। তাদেরকে উদ্ধার করার জন্যে প্রয়োজন হয় অনেক অর্থ। এই শক্তিদ্পীরা নিজ কর্তৃত্ব কায়েম রাখার জন্যে দুনিয়ায় অশান্তির সয়লাব বইয়ে দেয়, মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে এবং ইসলামী জীবন যে কল্যাণের দ্বার উনুক্ত হয়েছে তা গ্রহণ করতে বাধা দেয়। সত্য সঠিক জীবন পদ্ধতি গ্রহণ করায় তাদেরকে বাধা দান হচ্ছে সকল অপরাধের বড় অপরাধ এবং যুলুম আত্মার প্রশান্তি ও অর্থহানি থেকেও বেশী কষ্টদায়ক । বিলাল ২য় ৪9 | ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৩৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।