ধন্য হওয়ার অদম্য স্পৃহা উত্থিত হয়েছিল সেই হৃদয়ে, যা নিঃশেষে উজাড় করে দিয়েছিলো তার আল্লাহর জন্যে সবটুকু যা কিছু তার ভান্ডারে ছিলো । তাই উদ্বেলিত এ প্রাণের আকুতি উপেক্ষিত হয়নি মহান মেহেরমান রব্বুল আলামীনের দরবারে । তাই তিনি একান্তভাবে সরাসরি ইবরাহীম €আ.) কে এই নিরীক্ষা লাভের সুযোগ দিতে গিয়ে তাকে বললেন, “চারটি পাখী ধরে আনো । আস্তে আস্তে এই পাীগুলোকে তোমার কাছে পোষ মানিয়ে নাও (যাতে ওদের নাম তোমার কাছে পরিচিত হয়ে যায়)। তারপর তাদের শরীরকে কেটে কয়েক |. টুকরায় ভাগ করো । এই (কোটা) অংশগুলোর এক একটি টুকরোকে এক একটি পাহাড়ের ওপর রেখে এসো । অতপর এদের (সেবার নাম ধরে) তুমি ডাকো, (দেখবে এরা জীবন্ত পাখীতে পরিণত হয়ে) ওরা তোমার কাছে দৌড়ে আসবে ।' এটা সর্বশক্তিমান আল্লাহর আদেশ । এটা কোনো কথার কথা ছিলো না। তাই তিনি হযরত ইবরাহীম (আ.) কে চারটি পাখী ধরে তার কাছে রেখে সেগুলোকে পালতে বলেন। এই নির্দেশের কারণ হলো, যেন তিনি ঠিক করে রাখতে পারেন সেগুলোর পশম, রং ও আকৃতি দেখে আলাদা করে তাদেরকে চিনতে কোনো ভুল না হয়। এরপর তাদেরকে জবাই করে টুকরো টুকরো করে দূর দূর পাহাড়ের উপর রেখে আসতে বললেন। এরপরে ডাক দিলে টুকরাগুলো একত্রিত হয়ে জীবন্ত পাখি হয়ে উড়ে আসবে । কেননা তাদেরকে পুনরায় জীবন দান করা হলেই তারা ছুটে আসতে পারবে এবং তখন স্বাভাবিক একটা ব্যাপার মনে হবে। এই দৃশ্যের মাধ্যমে ইবরাহীম (আ.) তার রবের কুদরত বাস্তবে সংঘটিত হতে দেখেছিলেন । আর এইভাবেই তাঁর ক্ষমতা বিশ্বজোড়া বই-এর পাতায় পাতায় নিশিদিন ও প্রতি মুহুর্তে প্রতিফলিত হচ্ছে। মানুষ এগুলো সংঘটিত হওয়ার পরই শুধু দেখতে পারে । প্রতিটি: সৃষ্টিকে দেয়া এই হচ্ছে জীবনের রহস্য, সেই জীবন, যার অস্তিত্ব একদিন বাস্তবে ছিলো না। এই জীবনই প্রত্যেকটি নতুন প্রাণীকে অসংখ্যবার দেয়া হচ্ছে। ইবরাহীম (আ.) তার সামনে এই রহস্যজনক ঘটনা ঘটতে দেখলেন পাখীগুলোকে প্রথমে আন্নাহর ইচ্ছায় তাদের মধ্যে পুনরায় জীবন ফিরে এলো এবং তার কাছে তারা দ্রুতগতিতে প্রত্যাবর্তন করলো । কেমন করে এটা সম্ভব হলো, এই হচ্ছে সেই রহস্য যা মানুষের কাছে বিম্বময়কর বলে মনে হয়। এ ধরনের ঘটনাকে মানুষ ওই বিম্ময় নিয়েই দেখবে যেমন ইবরাহীম (আ.) দেখেছিলেন এবং ইবরাহীম (আ.) যেমন এই ঘটনার সত্যতা স্বীকার করেছিলেন, প্রত্যেক মোমেনও একইভাবে ওই ঘটনার সত্যতা স্বীকার করবে । কিন্তু এই জীবন যাওয়া ও আসার প্রকৃতি ও পদ্ধতি সম্পর্কে তার কিছুই জানা নেই। এতটুকু একজন মোমেন ব্যক্তি বুঝে ও স্বীকার করে যে আল্লাহর হুকুমেই একাজ সংঘটিত হয়। সে গভীরভাবে উপলব্ধি করে যে মানুষ আল্লাহর জ্ঞানের কিছুমাত্র পরিধি করতে পারে না। তবে তিনি কাউকে কিছু দিতে চাইলে সে কথা স্বতন্ত্র। আর একথাও সত্য যে জীবন ফিরিয়ে দেয়ার এ রহস্য ও পদ্ধতি তিনি কাউকে জানান না, কারণ তিনি তাদের সবার উপর সর্বাধিক মর্যাদাবান এবং তীর প্রকৃতি থেকে মানুষের প্রকৃতি ভিন্ন । কারণ তিনি অষ্টা, যখন চান তাই করতে পারেন । আর মানুষ হচ্ছে আল্লাহর সৃষ্টি, সে যা ইচ্ছা তা করতে পারে না। সৃজনী ক্ষমতাই হচ্ছে ষ্টার সব থেকে বড় ক্ষমতা, যা কোনো সৃষ্টি হাসিল করতে পারে না। এ কাজটা পারলে তো সে স্রষ্টার গোপন রহস্যের পর্দা উন্মোচন করতে পারতো, কিন্তু না, যতো চেষ্টাই সে করুক না কেন সে ওই রহস্যাবৃত সৃষ্টির পর্দা আরো একটু টেনে দেয়া ছাড়া আর কিছুই করার ক্ষমতা সে রাখে না। প্রকৃতপক্ষে এ লক্ষ্যে পরিচালিত তার সকল প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৩৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।